The Bluff movie review: ‘দ্য ব্লাফ’ রিভিউ: আগুনঝরা অ্যাকশনে বাজিমাত প্রিয়াঙ্কা চোপড়ার?

‘দ্য ব্লাফ’ রিভিউ: প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এক দুর্ধর্ষ জলদস্যু রূপে পরিবার রক্ষায় লড়াই করেন। অ্যাকশন, আবেগ ও রক্তাক্ত সংঘর্ষে ভরপুর এই পিরিয়ড ড্রামা।

‘দ্য ব্লাফ’ রিভিউ: প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এক দুর্ধর্ষ জলদস্যু রূপে পরিবার রক্ষায় লড়াই করেন। অ্যাকশন, আবেগ ও রক্তাক্ত সংঘর্ষে ভরপুর এই পিরিয়ড ড্রামা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
priyanka-chopra-in-The-Bluff

কেমন হল এই ছবি?

 প্রিয়াঙ্কা চোপড়া জোনাস যে এখন নিঃসন্দেহে একজন পরিপূর্ণ অ্যাকশন তারকা- তা প্রমাণের জন্য আলাদা করে আর কোনও যুক্তির প্রয়োজন নেই। তবু দ্য ব্লাফ যেন সেই সত্যটিকেই আরও একবার জোর দিয়ে মনে করিয়ে দেয়। এই ছবিতে তিনি ঠিক যেন আগুনের মত, ক্রুদ্ধ এবং অদম্য- এক হাতে বন্দুক, অন্য হাতে ছুরি, প্রয়োজনে রক্তাক্ত লড়াই, এমনকি কুমিরে ভরা নদী পেরোতেও প্রস্তুত। হেডস অফ স্টেট (২০২৫)-এ এমআই৬ এজেন্টের চরিত্রে অভিনয়ের পর তিনি এবার হাজির এক ভয়ংকর জলদস্যু রূপে, যার একমাত্র লক্ষ্য- যে কোনও মূল্যে পরিবারকে রক্ষা করা।

Advertisment

১৮০০- এর দশকে নির্মিত এই পিরিয়ড অ্যাকশন ড্রামায়, প্রিয়াঙ্কা অভিনয় করেছেন এরসেল ‘ব্লাডি মেরি’ বোডেন চরিত্রে- এক ক্যারিবীয় নারী, যার অতীত রক্তাক্ত ও রহস্যময়। কেম্যান দ্বীপপুঞ্জে স্বামী টিএইচ বোডেন (ইসমাইল ক্রুজ কর্ডোভা), ছেলে আইজাক এবং শ্যালিকা এলিজাবেথকে নিয়ে শান্ত জীবনযাপন করছিলেন তিনি। কিন্তু সেই শান্তি ভেঙে চুরমার হয়ে যায়, যখন তাঁর প্রাক্তন অধিনায়ক কনর (কার্ল আরবান) একদল দস্যুকে নিয়ে, দ্বীপে হামলা চালায় এবং সোনা লুট করে। প্রযোজনায় রয়েছেন অ্যান্থনি রুসো, জো রুসো ও অ্যাঞ্জেলা রুসো-ওটস্টট।

ছবির কেন্দ্রে রয়েছে এরসেলের রূপান্তর- একজন স্নেহময়ী মা থেকে এক নির্মম যোদ্ধায় পরিণত হওয়ার গল্প। চিত্রনাট্যকার জো বালারিনি ও ফ্রাঙ্ক ই ফ্লাওয়ারস তাঁর চরিত্রটিকে, জীবনের চেয়ে বড় করে তুলেছেন। তিনি একাই বহু শত্রুর মোকাবিলা করেন, আহত ছেলেকে রক্ষা করেন, এবং কুমিরে ভরা বিপজ্জনক নদী পেরিয়ে পরিবারকে গোপন গুহায় পৌঁছে দেন। এই সব দৃশ্যে প্রিয়াঙ্কার শারীরিক সক্ষমতা ও আবেগঘন অভিনয় সমানভাবে চোখে পড়ে।

Advertisment

Arijit Singh: অবসরের পরেও চমক, আগামী বছরের জন্য বড় ঘোষণা অরিজিতের

যদিও ছবিটি “শক্তিশালী রক্তাক্ত সহিংসতা”-র জন্য আর রেট পেয়েছে, তবু এরসেলের লড়াইয়ের দৃশ্যগুলো কেবল সহিংসতার প্রদর্শনী নয়; বরং এক নারীর অদম্য সংকল্পের প্রতীক। কনরের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষগুলো উত্তেজনাপূর্ণ হলেও, সম্পর্কের অতীত আরও গভীরভাবে অনুসন্ধান করা হলে, নাটকীয়তা আরও বাড়তে পারত।

সব মিলিয়ে, দ্য ব্লাফ শুরু হয় এক বিনোদনমূলক অ্যাকশন ড্রামার প্রতিশ্রুতি নিয়ে এবং শেষ পর্যন্ত তা এক শক্তিশালী পিরিয়ড অ্যাকশন চলচ্চিত্রে পরিণত হয়। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এই ছবির প্রাণ- তাঁর উপস্থিতিই গল্পকে চালিত করে। তিনি আবারও প্রমাণ করেন, অ্যাকশন ঘরানায় তাঁর অবস্থান এখন একেবারেই অটল।

Katrina Kaif: অবশেষে জনসমক্ষে, ছেলের জন্মের পর ক্যাটরিনা কি একটুও পাল্টালেন?

দ্য ব্লাফ মুভি ডিরেক্টর: ফ্রাঙ্ক ই ফ্লাওয়ারস
দ্য ব্লাফ মুভি কাস্ট: প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, সাফিয়া ওকলে-গ্রিন, বেদান্তেন নাইডু, তেমুয়েরা মরিসো, ইসমাইল ক্রুজ কর্ডোভা এবং কার্ল আরবান
দ্য ব্লাফ মুভি রেটিং:  ২/৫ 

priyanka chopra Entertainment News Today