/indian-express-bangla/media/media_files/2025/06/24/manoj-bajpayee-web-series-the-family-man-season-3-2025-06-24-21-37-19.png)
কবে মুক্তি পাচ্ছে এই শো? Photograph: (file)
The Family Man Season 3: চার বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফিরতে চলেছে অ্যামাজন প্রাইম ভিডিওর অন্যতম জনপ্রিয় স্পাই-থ্রিলার সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’। আগামীকাল, ২১ নভেম্বর থেকে স্ট্রিমিং শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত সিজন ৩-র, যেখানে মনোজ বাজপেয়ী আবারও দেখা দেবেন দেশের নিরাপত্তা রক্ষায় লড়াই করা, কিন্তু একইসঙ্গে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে জর্জরিত শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায়।
নতুন সিজনের সূচনা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, যা শ্রীকান্তকে টেনে নিয়ে যায় এক ব্যক্তিগত মিশনে। ধীরে ধীরে সামনে আসে এমন এক বৃহৎ চক্রের জাল, যার লক্ষ্য ভারতকে বিপজ্জনকভাবে যুদ্ধের দোরগোড়ায় ঠেলে দেওয়া। ট্রেলার প্রকাশের পর থেকেই, সিরিজটি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে কতগুলি পর্ব থাকছে তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে নিশ্চিত হয়েছে, সিজন ৩–এ মোট ৭টি পর্ব, প্রতিটি প্রায় ৪০–৫০ মিনিট দৈর্ঘ্যের। আজ রাত ১২টা থেকে সব পর্ব স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ হবে।
The Academy of Fine Arts: 'নির্দ্বিধায় গালাগালি করুন', ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বে ইতি! মুক্তি পাচ্ছে দ্যা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস?
পরিচালনায় রয়েছেন রাজ ও ডিকে, যাদের সঙ্গে এ বার যোগ দিয়েছেন সুমন কুমার ও তুষার সেথ। কাস্টেও এসেছে গুরুত্বপূর্ণ সংযোজন। জয়দীপ আহলাওয়াত এ বার মূল প্রতিপক্ষের চরিত্রে নজর কাড়বেন। নিমরত কৌরও একটি কেন্দ্রীয় ভূমিকায়। পুরনো প্রিয় মুখগুলির মধ্যে থাকছেন প্রিয়মণি, শারিব হাশমি, অশ্বেশা ঠাকুর, বেদান্ত সিনহা এবং শ্রেয়া ধন্বন্তরী।
রাজ নিদিমোরু, কৃষ্ণা ডিকে এবং অ্যামাজন স্টুডিওর প্রযোজনায় তৈরি নতুন সিজনটি বছরের শেষ দিকে প্রাইম ভিডিওর সবচেয়ে বড় রিলিজগুলোর মধ্যে একটি। টাটকা-তাজা হুমকি, নতুন চরিত্র এবং ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর টানটান উত্তেজনা- সব মিলিয়ে সিজন ৩ শুরু হওয়ার আগেই দর্শকদের প্রত্যাশা চরমে পৌঁছেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us