The Kerala Story 2: ‘দ্যা কেরালা স্টোরি ২’ ঘিরে নতুন বিতর্ক, নোটিস দিল কেরল হাইকোর্ট

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) ছবিটির মুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি 'কেরালার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে তৈরি' এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) ছবিটির মুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি 'কেরালার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে তৈরি' এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
The-Kerala-Story

নোটিস দিল কেরল হাইকোর্ট

অত্যন্ত বিতর্কিত ছবি ‘দ্যা কেরালা স্টোরি’ (The Kerala Story) আবারও ফিরছে তার সিক্যুয়েল ‘The Kerala Story 2: Goes Beyond’ নিয়ে, যা আগামী সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তির কথা। তবে প্রথম ছবির মতোই এই সিক্যুয়েলও মুক্তির আগেই আইনি জটিলতার মুখে পড়েছে।

Advertisment

বৃহস্পতিবার কেরল হাই কোর্ট ছবিটির সেন্সর ছাড়পত্রকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা এক রিট পিটিশনের প্রেক্ষিতে প্রযোজকদের নোটিস জারি করেছে। পিটিশনে অভিযোগ করা হয়েছে, ছবির প্রচারসামগ্রীতে বিভিন্ন রাজ্যের নারীদের প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্মান্তরের ইঙ্গিত দেওয়া হয়েছে।

কান্নুর জেলার চিত্তারিপারাম্বার বাসিন্দা শ্রীদেব নম্বূথিরি দাবি করেছেন, গল্পটি একাধিক রাজ্যকে ঘিরে হলেও ছবিতে বারবার সন্ত্রাসবাদ ও জোরপূর্বক ধর্মান্তরের মতো অভিযোগকে কেরালার সঙ্গে যুক্ত করা হয়েছে। এছাড়া টিজারের শেষ সংলাপ , (আমরা আর সহ্য করব না… লড়ব)”-কে তিনি সম্ভাব্য প্রতিশোধমূলক আহ্বান হিসেবে ব্যাখ্যা করেছেন, যা সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Advertisment

পিটিশনে আরও বলা হয়েছে, Central Board of Film Certification (সিবিএফসি) ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফ আইন-এর ৫বি ধারায় উল্লেখিত বিধিনিষেধ যথাযথভাবে প্রয়োগ করেনি। এই ধারায় এমন কোনও চলচ্চিত্রকে ছাড়পত্র না দেওয়ার কথা বলা হয়েছে, যা শৃঙ্খলা, নৈতিকতা ও শালীনতার পরিপন্থী বা অপরাধমূলক কর্মকাণ্ডে প্ররোচনা দিতে পারে।

আরও পড়ুন: বক্স অফিস কাঁপিয়ে ৮৯৪ কোটির ঝড়, রেকর্ডের পাহাড় গড়ল ‘ধুরন্ধর’

এছাড়া ২০২৩ সালে দ্যা কেরল স্টোরি (The Kerala Story)-কে ঘিরে হওয়া আইনি লড়াইয়ের কথাও উল্লেখ করা হয়েছে। সেই সময় সুপ্রিম কোর্টে শুনানির সময় প্রযোজকরা একটি ডিসক্লেমার যুক্ত করতে রাজি হয়েছিলেন, যেখানে বলা হয়েছিল ছবিতে উল্লিখিত কিছু পরিসংখ্যান যাচাইকৃত নয় এবং কাহিনি আংশিক কল্পনানির্ভর।

পিটিশনকারীর দাবি, এত বিতর্ক ও বিচারিক পর্যবেক্ষণের পরও সিক্যুয়েলটিকে যথাযথ পর্যালোচনা ছাড়াই সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বলিউডে তুঙ্গে জল্পনা, পাহেলগাম ট্র্যাজেডি অবলম্বনে বিগ বাজেট ফিল্ম!

রিভিশন পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছবির মুক্তি স্থগিত রাখা বা বিকল্পভাবে ছবির শিরোনাম পরিবর্তন ও উপযুক্ত ডিসক্লেমার সংযোজনের আবেদন জানানো হয়েছে। আগামী মঙ্গলবার বিষয়টির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

এদিকে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) ছবিটির মুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি “কেরালার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে তৈরি” এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত। তিনি আরও দাবি করেন, প্রথম ছবিটি ছিল “মিথ্যা, ঘৃণা ও কেরালাবিরোধী প্রচারে ভরা”, যা রাজ্যের মানুষ ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছিলেন।

আরও পড়ুন: ছোট দৃশ্যের জন্য সারাদিন অপেক্ষার গল্প শোনালেন প্রিয়াঙ্কা, সময়ের সঙ্গে বদলেছে প্রিয়াঙ্কার জীবনের সংজ্ঞা!

bollywood Bollywood Actor bollywood actress Entertainment News Today Entertainment News entertainment The Kerala Story 2