মাত্র ৪৬-এই থামল জেমস র‍্যানসনের জীবন, শোকস্তব্ধ অনুরাগীরা

জেমস র‍্যানসনের অভিনয় জীবন ছিল বহুমুখী ও প্রভাবশালী। টেলিভিশনে তিনি বিশেষভাবে পরিচিত হন “দ্য ওয়্যার” সিরিজে বাল্টিমোরের শ্রমজীবী পরিবারের সদস্য জিগি সোবোটকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে।

জেমস র‍্যানসনের অভিনয় জীবন ছিল বহুমুখী ও প্রভাবশালী। টেলিভিশনে তিনি বিশেষভাবে পরিচিত হন “দ্য ওয়্যার” সিরিজে বাল্টিমোরের শ্রমজীবী পরিবারের সদস্য জিগি সোবোটকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rames

কী হয়েছিল তাঁর?

এইচবিওর কাল্ট ক্লাসিক সিরিজ “দ্য ওয়্যার”- এ জিগি সোবোটকা চরিত্রে অভিনয়ের জন্য, পরিচিত অভিনেতা জেমস র‍্যানসোন আর নেই। বহু জনপ্রিয় টিভি সিরিজ ও সিনেমায় কাজ করা এই অভিনেতা, ৪৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তার আকস্মিক প্রয়াণে হলিউড এবং টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া।

Advertisment

লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার অফিসের অনলাইন নথি অনুযায়ী, শুক্রবার (১৯ ডিসেম্বর, ২০২৫) র‍্যানসনকে মৃত অবস্থায় পাওয়া যায়। মেডিকেল এক্সামিনারের তথ্য অনুযায়ী, অভিনেতার মৃত্যু হয়েছে আত্মহ*ত্যার কারণে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত, কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। রবিবার (২১ ডিসেম্বর, ২০২৫) তার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তারা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

কোলে নয়, ক্যাঙ্গারু ব্যাগে সন্তান, দেবের কোলে কে এই খুদে?

জেমস র‍্যানসনের অভিনয় জীবন ছিল বহুমুখী ও প্রভাবশালী। টেলিভিশনে তিনি বিশেষভাবে পরিচিত হন “দ্য ওয়্যার” সিরিজে বাল্টিমোরের শ্রমজীবী পরিবারের সদস্য জিগি সোবোটকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রটি আজও সিরিজপ্রেমীদের কাছে স্মরণীয়। এছাড়াও তিনি পুলিশ ড্রামা “বশ”, রহস্যধর্মী সিরিজ “পোকার ফেস”, “সিল টিম”, “৫০ স্টেটস অফ ফ্রাইট” এবং “দ্য ফার্স্ট”-এর মতো জনপ্রিয় শোতে অভিনয় করেছেন।

চলচ্চিত্র জগতেও র‍্যানসনের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত “ইট: চ্যাপ্টার টু”-তে তিনি প্রাপ্তবয়স্ক এডি ক্যাসব্রাক চরিত্রে অভিনয় করেন, যা দর্শক ও সমালোচকদের প্রশংসা পায়। তার অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে “দ্য ব্ল্যাক ফোন”, “ব্ল্যাক ফোন ২”, “ভি/এইচ/এস/৮৫”, “স্মল ইঞ্জিন রিপেয়ার” এবং “হোয়াট উই ফাউন্ড”।

Nora Fatehi: ‘এটা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত’, গাড়ি দুর্ঘটনার পর মুখ খুললেন নোরা ফাতেহি

১৯৭৯ সালে, বাল্টিমোরে জন্ম নেওয়া জেমস র‍্যানসন ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। তিনি টাওসন, মেরিল্যান্ডের কারভার সেন্টার ফর আর্টস অ্যান্ড টেকনোলজি-তে পড়াশোনা করেন। ২০০২ সালে বিতর্কিত কিশোর নাটক “কেন পার্ক”-এ অভিনয়ের মাধ্যমে তার সিনেমায় আত্মপ্রকাশ ঘটে। পরের বছরই তিনি “দ্য ওয়্যার”-এ সুযোগ পান, যা তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

জেমস র‍্যানসনের মৃত্যু বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার অভিনীত চরিত্রগুলো দর্শকের মনে দীর্ঘদিন রয়ে যাবে।

Entertainment News Today actor death news