/indian-express-bangla/media/media_files/2026/01/15/siraj-ebong-2026-01-15-23-55-20.jpg)
সাহেব-সুস্মিতার প্রথম মঞ্চজুটি
অবন্তী চক্রবর্তীর নতুন নাটক ‘সিরাজ এবং’ (Siraj Ebong) নিয়ে ইতিমধ্যেই থিয়েটারপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উন্মদনা। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন নাট্যভাষায় মঞ্চে তুলে ধরতেই এই প্রযোজনা। এই নাটকের মাধ্যমেই মঞ্চে প্রথমবার জুটি বাঁধছেন সাহেব ও সুস্মিতা।
নাটকে নবাব সিরাজউদ্দৌলার ভূমিকায় দেখা যাবে সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)-কে। একজন ঐতিহাসিক চরিত্রকে মঞ্চে জীবন্ত করে তোলা সবসময়ই অভিনেতার কাছে বড় চ্যালেঞ্জ। সিরাজের ব্যক্তিত্বে যেমন ছিল তারুণ্যের উন্মাদনা, তেমনি ছিল রাজনীতির জটিলতা, বিশ্বাসঘাতকতার যন্ত্রণা ও স্বাধীনতার জন্য লড়াইয়ের দৃঢ় সংকল্প। সাহেব এই চরিত্রে আবেগ, দ্বন্দ্ব এবং শক্তিকে একসঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বলে জানা গিয়েছে।
সিরাজের বেগম লুৎফুন্নেসার চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা। ইতিহাসে তুলনামূলকভাবে কম আলোচিত হলেও লুৎফুন্নেসা ছিলেন সিরাজের জীবনে এক গুরুত্বপূর্ণ শক্তির প্রতীক।
সাহেব-সুস্মিতার এই প্রথম মঞ্চজুটি দর্শকদের কাছে এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে। পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের মন জয় করেছে, এবার মঞ্চে তাঁদের রসায়ন দেখতে অনেকেই উদ্বিগ্ন হয়ে আছেন।
নাটকে ঘসেটি বেগমের ভূমিকায় রয়েছেন সেঁজুতি মুখোপাধ্যায়। ইতিহাসে ঘসেটি বেগম একটি বিতর্কিত ও শক্তিশালী চরিত্র। ক্ষমতা ও ষড়যন্ত্রের রাজনীতিতে তাঁর ভূমিকা নাটকে গুরুত্বপূর্ণ মোড় তৈরি করবে। সেঁজুতির অভিনয়ে এই চরিত্র পরিপূর্ণ হয়ে উঠবে বলেই আশা।
মীরজাফরের চরিত্রে অভিনয় করছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে পরিচিত এই চরিত্রটি বাংলা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়। বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের অভিনয় মীরজাফরের দ্বন্দ্ব, লোভ ও রাজনৈতিক কৌশলকে আরও গভীরভাবে তুলে ধরবে।
অর্পিতা গঙ্গোপাধ্যায় অভিনয় করছেন সিরাজের মা আমিনা বিবির ভূমিকায়। একজন মায়ের দৃষ্টিভঙ্গি থেকে রাজপুত্র ও নবাব সিরাজের জীবনকে দেখা নাটকে এক মানবিক মাত্রা যোগ করবে। সাহেব-সুস্মিতার প্রথমবার একসঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়া এবং সিরাজউদ্দৌলা ও তাঁর বেগমের সম্পর্কের নাট্যরূপ দর্শকদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠতে পারে।
আরও পড়ুন: ‘সহজ পাঠের গপ্পো’র নূর এবার ‘চণ্ডীকথা’য়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছোটু শোনাল নিষ্পাপ শৈশবের গল্প
‘সিরাজ এবং’ কবে কোথায় দেখতে পাবেন?
আগামীকাল, ১৭ তারিখ জিডি বিড়লা সভাঘরে সন্ধ্যা ৭টায় ‘সিরাজ এবং' নাটকের প্রথম অভিনয় হবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us