/indian-express-bangla/media/media_files/2025/06/03/krq9ESd53N6NwnTDPVwc.png)
একঝলকে দেখে নিন কী কী আছে ওটিটি-তে ..
OTT-তে কী দেখবেন: নতুন সপ্তাহে OTT প্ল্যাটফর্মগুলো আবারও ভরপুর হয়েছে থ্রিলার, অ্যাকশন, ক্রাইম ও ড্রামায়। ম্যাট ড্যামন–বেন অ্যাফ্লেকের রি-ইউনিয়ন থেকে ডোয়াইন জনসনের ভারী অভিনয়- সব মিলিয়ে এই লিস্টিকলে পাচ্ছেন এই সপ্তাহের সেরা রিলিজগুলো।
১. Netflix – দ্য RIP (R.I.P)
ম্যাট ড্যামন ও বেন অ্যাফ্লেক আবারও একসঙ্গে ফিরে এসেছেন জো কার্নাহান পরিচালিত এই উচ্চ-অ্যাড্রেনালিন ক্রাইম থ্রিলারে।
কেন দেখবেন?
মিয়ামি পুলিশের দুই পার্টনার ২৪ মিলিয়ন ডলার লুকিয়ে রাখার পর দফায় দফায় বিপদে পড়ে।
শক্তিশালী সাপোর্টিং কাস্ট: স্টিভেন ইয়ুন, কাইল চ্যান্ডলার, তেয়ানা টেলর
ক্রাইম, টেনশন ও ব্রাদারহুডের মিশেল এই সপ্তাহের বড় বাজি হতে চলেছে এটি।
২. Prime Video – The Smashing Machine
বেনি সাফডির পরিচালনায় নির্মিত এই বায়োগ্রাফিকাল ড্রামাতে ডোয়াইন জনসনকে নতুন রূপে দেখা যাবে।
কেন দেখবেন:
১৯৯০-এর দশকের MMA চ্যাম্পিয়ন মার্ক কের-এর বাস্তব জীবনের গল্প। ওপিওয়েড আসক্তি, ব্যক্তিগত সম্পর্ক ও পেশাদার লড়াইয়ের দ্বন্দ্ব মুগ্ধ করবে দর্শককে। এমিলি ব্লান্ট ও রায়ান ব্যাডার শক্তিশালী উপস্থিতি অবশ্যই জনাগি। ডোয়াইন জনসনের কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স হতে পারে।
৩. Netflix – তাসকারি: দ্য স্মাগলার্স ওয়েব
নীরজ পাণ্ডের সাসপেন্স-ড্রামা এই সিরিজ আন্তর্জাতিক চোরাচালানের নেটওয়ার্কের অজানা দিক উন্মোচন করে।
কেন দেখবেন:
মুম্বাই বিমানবন্দরের বিশেষ কাস্টমস টাস্ক ফোর্সের জটিল মিশন। কোডেড রুট, ফেক ম্যানিফেস্ট ও গ্লোবাল স্মাগলিং রিং, একেবারেই অজানা কন্টেন্ট। এমরান হাশমি, অমৃতা খানভিলকার অভিনীত এই ক্রাইম–ইনভেস্টিগেশন ঘরানার ভক্তদের জন্য অবশ্যই দেখার মতো।
৪. Sony – কলমকাভাল
২০০০ সালের কেরালার প্রেক্ষাপটে নির্মিত এই অ্যাকশন থ্রিলারে রয়েছে সমাজ বাস্তবতার গভীর টানাপোড়েন।
কেন দেখবেন?
নিখোঁজ হওয়া নারীদের রহস্য। সাব-ইন্সপেক্টর জয়কৃষ্ণনের তদন্তের উত্তেজনা। মামুত্তি ও বিনায়কনের শক্তিশালী অভিনয় নজর কাড়বে। সিনেমাটি মানবিক অপরাধের অন্ধকার দিক তুলে ধরেছে।
৫. Disney+ Hotstar – PONIES
সুজানা ফোগেল নির্মিত আমেরিকান স্পাই থ্রিলার সিরিজ, যেখানে এমিলিয়া ক্লার্কের ভিন্ন লুক নজর কাড়ে।
কেন দেখা উচিত?
১৯৭৭ সালের মস্কোতে দুই আমেরিকান নারীর রহস্যময় ষড়যন্ত্রে জড়িয়ে পড়া এক দারুণ আকর্ষণ। স্বামীদের মৃত্যু ও রাজনৈতিক জটিলতার ক্লাইম্যাক্স বেশ ভাল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us