/indian-express-bangla/media/media_files/2025/12/24/koel-2025-12-24-17-02-28.png)
আগামীকাল আবার ত্রীমুখি লড়াই...
আগামীকাল রিলিজ করতে চলেছে তিনটি বাংলা ছবি। এবং বাংলা ছবির সঙ্গে বাংলা ছবির লড়াইয়ের সঙ্গে হিন্দি ছবির সঙ্গেও লাগাতার লড়তে হচ্ছে তাঁদের। হিন্দি ছবি জনপ্রিয়তার কারণে, তাঁদের শো সংখ্যা বেশি। সে কারণেই যে বাংলা ছবি ক্রমেই পিছিয়ে পড়ছে। বিশেষ করে, দেব বাংলা ছবি নিয়ে লড়াই করছেন ক্রমাগত।
এবং আগামীকাল আবারও সিনে-লড়াই হতে চলেছে। লহ গৌরাঙ্গের নাম রে থেকে মিতিন-একটি খুনির সন্ধানে এবং প্রজাপতি ২- তিনটি ছবি নিয়েই আলোচনা চলছে। কোন ছবি বেশি বক্স অফিসে আলোড়ন ফেলতে চলেছে- সেই নিয়েই আলোচনা তুঙ্গে। একঝলকে দেখে নেওয়া যাক, কী কী বিষয়বস্তু নিয়ে তৈরি এই ছবিগুলি।
৪২ বছরেই থামল পথচলা, না ফেরার দেশে রঞ্জিত পাতিল
লহ গৌরাঙ্গের নাম রে: সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবি। শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে নির্মিত এই ছবি দর্শককে একেবারে ভিন্ন অভিজ্ঞতা দেবে। এই ছবিতে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি- তাও আবার নটি বিনোদিনীর ভূমিকায়। এই ছবি বাংলার এক অনন্য কাহিনী তুলে ধরবে, সেকথা বলাই যায়।
প্রজাপতি ২: দেবের এই ছবির নামের সঙ্গে আগের এক ছবির মিল থাকলেও এটি সেই ছবির সিকুয়াল না। এবং এই ছবি একেবারেই
আলাদা। তাঁর সঙ্গে সঙ্গে এই ছবি-ই বলবে বাবার সহিত সন্তানের সম্পর্কের গল্প। বাবারা যে সন্তানদের ভাল থাকার জন্য বাঁচেন, তাঁর গল্প বলবে এই সিনেমা।
মিতিন- একটি খুনির সন্ধানেঃ কোয়েল মল্লিক অভিনীত এই ছবিতে আবারও দেখা যাবে রহস্যে ভরা রোমাঞ্চ। এই ছবিতে আবারও অভিনেত্রী এক গোয়েন্দার ভূমিকায় থাকতে চলেছেন। স্বার্থপরের পর এই ছবি কোয়েল আবারও অন্য একরকম চরিত্রে।
প্রসঙ্গে, পুজোর সময় যে বাংলা ছবিগুলি রিলিজ করেছিল, সেগুলি খুব একটা ভাল ফল করেনি। সেই তালিকায় দেবের রঘু ডাকাত থেকে রক্তবীজ ২, যত কান্ড কলকাতায় - নানা ছবি রিলিজ করলেও, বেশিদিন বক্স অফিসে টিকতে পারেনি। এখন, বড়দিনে বাংলা ছবি বড় ব্যবসা করতে পারে কিনা ধুরন্ধরকে ছাপিয়ে সেটাই দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us