Actor Tinu Karim: অক্সিজেন লেভেল কমে সাংঘাতিক অবস্থা! হাসপাতালে সংকটজনক অভিনেতা

দীর্ঘ দুই যুগ ধরে অভিনয়ে সক্রিয় তিনু করিম। তাঁর অভিনয়জীবনের সূচনা ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে। এরপর নিয়মিত নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করে তিনি ছোটপর্দায় নিজের অবস্থান পোক্ত করেন।

দীর্ঘ দুই যুগ ধরে অভিনয়ে সক্রিয় তিনু করিম। তাঁর অভিনয়জীবনের সূচনা ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে। এরপর নিয়মিত নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করে তিনি ছোটপর্দায় নিজের অবস্থান পোক্ত করেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
tinu

কী হয়েছে তাঁর?

ছোট পর্দার পরিচিত অভিনেতা তিনু করিম গত ২৪ নভেম্বর থেকে বাংলাদেশের ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে গতকাল বুধবার, তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি বাংলাদেশের সংবাদ মাধ্যম, প্রথম আলোকে নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন। 

Advertisment

হুমায়রা জানান, ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে যান তিনু করিম। সেখানে হঠাৎ করেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিকভাবে কমে গেলে দ্রুত তাঁকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। ২৪ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। টানা চিকিৎসার পর গত দুই দিনে তাঁর শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। 

Iman Chakraborty: ‘উন্নয়নের পাঁচালী’ গেয়ে কটাক্ষের ঝড়, স্পষ্টজবাব গায়িকা ইমনের

কিন্তু  গত সকালেই আবার ব্যাপক জটিলতা দেখা দেয়। রক্তচাপ হঠাৎ কমে যায়, সুগারের মাত্রাও বিপজ্জনকভাবে নেমে আসে। পরক্ষণেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। চিকিৎসকেরা দ্রুত তাঁকে আবার আইসিইউতে নেন এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়।

স্বামীর বর্তমান সংকটময় অবস্থা নিয়ে ভেঙে পড়েছেন হুমায়রা নওশিন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “সবাই আমার সন্তানের বাবার জন্য প্রার্থনা করবেন। যেন তিনি সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন।” দাম্পত্য জীবনে তাঁদের ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

Dharmendra: শেষ জীবনে খান্ডালায় কৃষিকাজে মগ্ন, ছেলেদের নয়, কোটি টাকার সম্পত্তি কাদের দিয়েছেন ধর্মেন্দ্র?

দীর্ঘ দুই যুগ ধরে অভিনয়ে সক্রিয় তিনু করিম। তাঁর অভিনয়জীবনের সূচনা ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে। এরপর নিয়মিত নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করে তিনি ছোটপর্দায় নিজের অবস্থান পোক্ত করেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরে ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ বেশ কিছু আলোচিত প্রজেক্টে অভিনয় করে প্রশংসা কুড়ান। বর্তমানে পরিবার ও সহকর্মীরা তাঁর সুস্থতার খবরের অপেক্ষায় প্রহর গুনছেন।

Bangladesh Entertainment News Today bangladeshi actor