/indian-express-bangla/media/media_files/2025/02/15/8gP2ddjePfW7TWO0NoSh.jpg)
জানুন আজকের সেরা ৫... Photograph: (file)
Prem Chopra: আবারও এক উদ্বেগের খবর, হাসপাতালে ভর্তি অভিনেতা প্রেম চোপড়া!
বয়স হয়েছে অনেকটাই। এবার খবর, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। বর্তমানে তাঁর বয়স ৯০ বছর। কিন্তু হঠাৎ কী হল? সত্যিই কি শরীর খারাপ তাঁর? কী জানা যাচ্ছে?
রইল লিংক- Prem Chopra: আবারও এক উদ্বেগের খবর, হাসপাতালে ভর্তি অভিনেতা প্রেম চোপড়া!
Dharmendra-Hema Malini: ধর্মেন্দ্রর অবস্থা সংকটজনক, চর্চার মাঝে হাসপাতালে হেমা, অভিনেতার স্বাস্থ্য নিয়ে কী বললেন ড্রিম গার্ল?
অভিনেত্রী ও সংসদ হেমা মালিনীকে সোমবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখা গিয়েছে। যেখানে তাঁর স্বামী ও বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। ৮৯ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থাকে ঘিরে নানা জল্পনা ছড়ানোর মাঝে হেমার এই সফর সকলের দৃষ্টি আকর্ষণ করেছে যা ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
Parambrata Chatterjee vs Federation: সমস্যা মিটবে পরমব্রতর? অভিনেতা সুর নরম করতেই কী জানালেন ফেডারেশন কর্তা?
Parambrata Chatterjee vs Federation: টলিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালক দ্বন্দ্ব নিয়ে বহু জলঘোলা হয়েছে। বাংলা সিনেমার তারকারা বিশেষ করে পরিচালকরা, নানা সমস্যার শিকার হয়েছেন। তারা ফেডারেশনের অত্যাচারে নাকি কাজ করতে পারছেন না। টেকনিশিয়ানরা সহযোগিতা করছেন না, এমন অভিযোগ ছিল। পরিচালকদের তালিকায় ছিলেন পরমব্রত-অনির্বাণ থেকে আরও অনেকে। অনেক পরিচালক-ই নিজেদের তরফে নানা কথা বলেছিলেন।
Amitabh Bachchan-Shakib Khan: শাকিবের 'প্রিন্স'-কে অমিতাভের শুভেচ্ছা, বাংলাদেশী ছবিতে দেখা মিলবে বিগ বি-র?
Prince Once Upon a Time in Dhaka: অমিতাভ বচ্চন, নামটাই যথেষ্ট। তাঁর আশীর্বাদ পেলে নিজেকে ধন্য মনে করেন ভক্তরা। চলচ্চিত্র জগৎয়ের মানুষজনও তাঁকে সম্মান করেন। বয়স যেন তাঁর কাছে সংখ্যা মাত্র। ৮০ পেরিয়েও বড় পর্দা কাঁপাচ্ছেন বিগ বি। সেই সঙ্গে কৌন বনেগা ক্রোড়পতি-র মতো পপুলার শোয়ের সঞ্চালকও। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় অভিনেতা। নিজের ভ্লগে সর্বদা আপডেট দেন অমিতাভ বচ্চন। কোনও নতুন ছবি মুক্তি পেলেও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানায় অভিনেতা। শুধু বলিইডের ছবিই নয়, বাংলা ছবির প্রতিও ভালবাসা প্রদর্শন করেন অমিতাভ। পুজোর বাংলা ছবি দেবী চৌধুরানী, তার আগে অনিরুদ্ধ রায় চৌধুরীর ডিয়ার মা-কে শুভেচ্ছা জানিয়েছিলেন বিগ বি। এবার বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের আপকামিং ছবির জন্যও অগ্রিম শুভকামনা জানিয়েছেন।
Model Death: হাসপাতালে প্রেমিকাকে ছেড়ে পলাতক প্রেমিক! ২৭ বছর বয়সি মডেলের রহস্য মৃত্যুতে তোলপাড়
Model Khushboo Ahirwar Death: মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ২৭ বছর বয়সি মডেলের রহস্য মৃত্যু। সন্দেহজনক অবস্থায় উদ্ধার খুশবু আহিরওয়ারের মৃতদেহ। মিডিয়া রিপোর্ট মোতাবেক, খুশবুর প্রেমিক ভোরবেলায় ভৈনসাখেড়ি এলাকার ইন্দোর রোডের একটি হাসপাতালে তাঁকে রেখে পালিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করার পর পুলিশকে খবর দেওয়া হয়। জানা যাচ্ছে, পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। গান্ধী মেডিকেল কলেজে পরিবারের সদস্য ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হচ্ছে মৃতদেহের ময়নাতদন্ত।
রইল লিংক- Model Death: হাসপাতালে প্রেমিকাকে ছেড়ে পলাতক প্রেমিক! ২৭ বছর বয়সি মডেলের রহস্য মৃত্যুতে তোলপাড়
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us