/indian-express-bangla/media/media_files/2026/01/24/madhumita-sarkar-marriage-2026-01-24-00-42-33.jpg)
সাত পাকে বাঁধা পড়লেন মধুমিতা-দেবমাল্য
বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’তে মধুমিতা সরকার (Madhumita Sarkar) ও দেবমাল্য চক্রবর্তীর ভালোবাসার গল্প আরও একটু রঙিন হয়ে উঠল। বসন্ত পঞ্চমীর রাতে দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়লেন মধুমিতা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার তাঁর ছোটবেলার বন্ধু ও দীর্ঘদিনের সঙ্গী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন একেবারে বাঙালিয়ানার আবেশে। জানা গিয়েছে, তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে বারুইপুরে, ঘরোয়া পরিবেশে, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে।
দীর্ঘদিনের পরিচয় ধীরে ধীরে পরিণত হয়েছিল গভীর ভালোবাসায়। গত রবিবার, ১৮ জানুয়ারি, আনুষ্ঠানিকভাবে বাগদান সারেন মধুমিতা ও দেবমাল্য। সেদিন দু’জনেই বেছে নিয়েছিলেন পশ্চিমী পোশাক। মধুমিতা ছিলেন আধুনিক, স্টাইলিশ লুকে, আর দেবমাল্যও ধরা দিয়েছিলেন স্মার্ট ওয়েস্টার্ন আউটফিটে। সেই বাগদানের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভরে ওঠে তাঁদের প্রোফাইল। মুহূর্তের মধ্যেই ‘পাখির বিয়ে’ টলিপাড়ায় যেন নতুন এক সুখবরের রোশনাই ছড়িয়ে দেয়।
আরও পড়ুন: সরস্বতী পুজোয় ছোট্ট ধীরের হাতে খড়ি, আবেগে ভাসলেন রিদ্ধিমা!
তবে বসন্ত পঞ্চমীর বিয়েতে পুরোপুরি বদলে গেল তাঁদের সাজ। আধুনিকতা ছেড়ে তাঁরা ফিরে গেলেন শিকড়ে, বাঙালির সাবেকি ঐতিহ্যে। মধুমিতা (Madhumita Sarkar Marriage) পরলেন লাল বেনারসি শাড়ি, মাথায় টিপ, সোনার গয়নায় একেবারে চিরাচরিত বাঙালি কনের রূপে। অন্যদিকে দেবমাল্য বেছে নেন ঐতিহ্যবাহী লাল পাঞ্জাবি, যা তাঁর সাজকে আরও রাজকীয় করে তোলে।
আরও পড়ুন: চিংড়ি মালাইকারীর প্রেমে কাজল, বাঙালি স্বাদে মুগ্ধ অভিনেত্রী!
মধুমিতা জানিয়েছেন, সিনেমা ও সিরিয়ালে তিনি প্রায় সব ধরনের সাজেই ধরা দিয়েছেন। আধুনিক, গ্ল্যামারাস, ট্র্যাডিশনাল সব রূপেই দর্শক তাঁকে দেখেছেন। তাই নিজের বিয়ের দিনে তিনি চেয়েছিলেন একদম খাঁটি বাঙালি সাবেকি সাজ। মধুমিতা ও দেবমাল্যের এই নতুন পথচলার জন্য শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীরা।
আরও পড়ুন: নাতনি 'দুয়া'র নাম হাতে লিখে গর্বিত অঞ্জু, রণবীর-দীপিকার পরিবারে ভালোবাসার মিষ্টি মুহূর্ত


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us