Exclusive: “পরিহাসের উত্তর দিতে নেই”, স্বরূপের মন্তব্যে অনির্বাণের প্রতিক্রিয়া

টলিউডের অন্দরমহলে এখন একটাই নাম ঘুরপাক খাচ্ছে—অনির্বাণ ভট্টাচার্য। মতের অমিলের মূল্য দিতে হচ্ছে একজন শিল্পীকে! ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে গত ছ’মাস ধরে কাজের বাইরে থাকা অনির্বাণকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন গোটা ইন্ডাস্ট্রির বিবেককে নাড়া দিচ্ছে।

টলিউডের অন্দরমহলে এখন একটাই নাম ঘুরপাক খাচ্ছে—অনির্বাণ ভট্টাচার্য। মতের অমিলের মূল্য দিতে হচ্ছে একজন শিল্পীকে! ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে গত ছ’মাস ধরে কাজের বাইরে থাকা অনির্বাণকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন গোটা ইন্ডাস্ট্রির বিবেককে নাড়া দিচ্ছে।

author-image
Naikun Nessa
New Update
Swarup-Anirban

স্বরূপ বিশ্বাসের মন্তব্যে কি বললেন অনির্বাণ ভট্টাচার্য?

টলিউডের অন্দরমহলে এখন একটাই নাম ঘুরপাক খাচ্ছে—অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। মতের অমিলের মূল্য দিতে হচ্ছে একজন শিল্পীকে! ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে গত ছ’মাস ধরে কাজের বাইরে থাকা অনির্বাণকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন গোটা ইন্ডাস্ট্রির বিবেককে নাড়া দিচ্ছে।

Advertisment

অনির্বাণের পাশে দাঁড়িয়েছেন দেব, রাজ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক তারকা ও পরিচালক। সোমবার দেশুর লাইভে শুভশ্রীও সরাসরি প্রশ্ন তোলেন, “অনির্বাণ ভট্টাচার্যকে কেন কাজ করতে দেওয়া হচ্ছে না?” দেব বলেন, “কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না। একজন শিল্পীর সম্মান চলে গেলে তাঁর তো আর কিছুই থাকে না।” তিনি আরও বলেন, “আমরা কি কাঁকড়ার জাত? বাঙালিরা তো বিপ্লবী ছিল। লিডার কে? যে দুবেলা ভাতের ব্যবস্থা করে দেয়, না কি যে দুবেলা ভাতের ব্যবস্থা বন্ধ করে দেয়?”

সম্প্রতি স্ক্রিনিং কমিটির বৈঠকেও দেব বলেন, “তিন বারের সাংসদ, মেগাস্টার বা টলিউডের একজন কর্মী যেভাবেই আমায় দেখুন না কেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সবার কাছে অনির্বাণের হয়ে ক্ষমা চাইছি। ছেলেটাকে শান্তিতে বাঁচতে দিন। ওকে কাজ করতে দিন।”

আরও পড়ুন: "আমরা কি কাঁকড়ার জাত?" দেবের প্রশ্নে নড়ে উঠল টলিউড

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup biswas)। তাঁর বক্তব্য, “উনি কি আগ্রহী? নিজে কিছুই তো বলছেন না!” 

এই প্রসঙ্গে 'ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা'কে অনির্বাণ ভট্টাচার্যের সংক্ষিপ্ত কিন্তু গভীর জবাব, “ছোটবেলায় এক মাস্টারমশাই শিখিয়েছিলেন—পরিহাসের উত্তর দিতে নেই।” নীরবতার মধ্যেই যেন অনির্বাণ বুঝিয়ে দিলেন, বিতর্কে নয়, তিনি বিশ্বাস রাখেন মর্যাদা আর আত্মসম্মানে।

আরও পড়ুন: “হ্যাঁ, তিনি তো আছেন এখনও, আমাদের অপু অপরাজিত”, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে পরমব্রতর আবেগঘন প্রণাম

tollywood tollywood news Entertainment News Today Entertainment News entertainment Swarup Biswas anirban bhattacharya