Tollywood: সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব্য, কলকাতা পুলিশের হস্তক্ষেপ চাইল টলিউড ইন্ডাস্ট্রি, দেবের নাম উঠতেই...

খেয়াল করলে দেখা যাবে দেব বনাম ইন্ডাস্ট্রির নানা ঘটনা আলোচনায় উঠে এসেছে। গতবার পুজোর সময় রঘু ডাকাত বনাম রক্তবীজ ২- এই যুদ্ধের সময় শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেনকে নানাভাবে কটূক্তি করে দেব ভক্তরা।

খেয়াল করলে দেখা যাবে দেব বনাম ইন্ডাস্ট্রির নানা ঘটনা আলোচনায় উঠে এসেছে। গতবার পুজোর সময় রঘু ডাকাত বনাম রক্তবীজ ২- এই যুদ্ধের সময় শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেনকে নানাভাবে কটূক্তি করে দেব ভক্তরা।

author-image
Anurupa Chakraborty
New Update
fed

কী জানা যাচ্ছে?

 টলিপাড়ার অন্দরে নানা ঘটনা ঘটছে। এঁকে তো নতুন সব ছবির রিলিজের সঙ্গে সঙ্গে, আরও কত কাণ্ড ঘটছে। খেয়াল করলে দেখা যাবে, বছরভর ২০২৫- ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্ব কিংবা তারকাদের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনা, সবকিছুই আলোচনায় এসেছে। কিছুদিন আগেই স্ক্রিনিং কমিটির তরফে নানা আলোচনার পর দেবের বিরুদ্ধে নানা আওয়াজ তোলা হয়। 

Advertisment

এছাড়াও, খেয়াল করলে দেখা যাবে দেব বনাম ইন্ডাস্ট্রির নানা ঘটনা আলোচনায় উঠে এসেছে। গতবার পুজোর সময় রঘু ডাকাত বনাম রক্তবীজ ২- এই যুদ্ধের সময় শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেনকে নানাভাবে কটূক্তি করে দেব ভক্তরা। সেই ঘটনা কারওর অজানা নয়। এমনকি, তারকারা নানা সময় আলোচনার শিকার হয়েছেন। তাঁদের সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ থেকে ভিন্ন ভিন্ন কটূক্তি এবং প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। 

সেকারণেই, এবার নগরপালের কাছে বছর পড়তেই অভিযোগ দায়ের করেছে টলিউড ইন্ডাস্ট্রির সদস্যরা। হাজির ছিলেন আবির থেকে পরম এমনকি, স্বরূপ বিশ্বাস থেকে অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে টলিউড সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, কুরুচিপূর্ণ ও মানহানিকর আক্রমণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন তাঁরা। তাতে ঠিক কী লেখা রয়েছে? প্রযোজক থেকে পরিচালক- অনেকেই তাতে সই করেছেন। এবং অনেকেই আজ লালবাজারে উপস্থিত ছিলেন।

Dev-Subhashree: নতুন বছরেই ধুমকেতুর মত উড়ে এল সারপ্রাইজ, দেব-শুভশ্রী একসঙ্গে দিলেন বড় খবর  

কী লেখা অভিযোগে? 

মাননীয় মহাশয়, প্রথমেই আপনাকে ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে আমাদের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও শুভকামনা জানাই।

আমরা ফিল্ম স্ক্রিনিং কমিটির অন্তর্গত সমগ্র টলিউড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, অর্থাৎ ফেডারেশন, ইউনিয়নসমূহ, পরিচালক, প্রযোজক, কলাকুশলী ও অভিনেতা-অভিনেত্রীসহ সকল সংশ্লিষ্টদের প্রতিনিধিত্ব করে, আজ আপনার কাছে একটি অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক বিষয়ে সবিনয় আবেদন জানাতে এসেছি।

অনেকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম (Social Media) যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে টলিউডের সঙ্গে যুক্ত, বিভিন্ন প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছে। শুধু তাই নয়, তাদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ছবি, আপত্তিকর লেখা ও নোংরা মন্তব্য প্রকাশ করা হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়।

বিশেষ করে কোনো চলচ্চিত্রের টিজার প্রকাশ, প্রচার কার্যক্রম বা সিনেমা মুক্তির সময় পরিকল্পিতভাবে কখনো পরিচালক, কখনো প্রযোজক, আবার কখনো শিল্পী ও তাদের পরিবারের ব্যক্তিগত জীবনের ওপর আক্রমণ করা হচ্ছে। এই ধরনের ভাষা ও আক্রমণের মাত্রা এতটাই অশ্লীল ও অবমাননাকর যে তা শুধুমাত্র টলিউডের জন্য লজ্জাজনক নয়, বরং সমাজের সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও গভীর নেতিবাচক প্রভাব পড়ছে।

অতএব, ফিল্ম স্ক্রিনিং কমিটির পক্ষ থেকে তথা সমগ্র টলিউড ইন্ডাস্ট্রির তরফে আমরা এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত, কুরুচিপূর্ণ ও মানহানিকর আক্রমণের বিরুদ্ধে দৃঢ় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আপনার নিকট আমাদের সবিনয় আবেদন, আপনি দয়া করে এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা নেবেন। আমরা বিশ্বাস করি, টলিউডের মান, মর্যাদা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে আপনার সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই বিষয়ে আপনার সদয় দৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আমরা আগাম কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Dev-Khadaan 2: স্ক্রিনিং কমিটির ষড়যন্ত্র, 'খাদান ২' নিয়ে অবশেষে বড় আপডেট দিলেন দেব

এদিকে, দেবের সম্পর্কে জানতে চাওয়া হলে স্বরূপ বিশ্বাস নিজের মেজাজ হারান। আজকের অভিযোগে যারা সামিল, সেই তালিকায় দেব আছেন কিনা, সেই কথা জানতে চাইলে তিনি সাফ বলেন, আপনারা একটা নাম কেন হাইলাইট করছেন? আপনাদের কি সন্দেহ আছে? তবে কি সত্যিই দেব বিবাদ তুঙ্গে? সে তো সময় বলবে। 

tollywood tollywood news Entertainment News Today