/indian-express-bangla/media/media_files/2026/02/10/mimi-chakraborty-2026-02-10-17-38-36.jpg)
শহুরে জীবনের মানসিকতা নিয়ে কি বললেন মিমি?
অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) বরাবরই খোলামেলা কথাবার্তার জন্য পরিচিত। ব্যক্তিজীবন, সংগ্রাম কিংবা শহুরে জীবনের অভিজ্ঞতা সব কিছু নিয়েই তিনি অকপটে নিজের অনুভূতি প্রকাশ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শহরে এসে মানুষের মানসিকতার পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “স্বার্থপর হওয়াটা আমি শহরে এসে শিখেছি।”
মিমি জানান, তিনি যেখানে বড় হয়েছেন, সেখানে মানুষের সম্পর্ক অনেক বেশি আন্তরিক ও সহযোগিতামূলক। সবাই সবাইকে সাহায্য করে এগিয়ে চলে। প্রতিবেশী মানেপরিবারের মতো ঘনিষ্ঠ। কিন্তু মহানগরের ব্যস্ত জীবনে এসে তিনি দেখেছেন ভিন্ন ছবি, পাশের বাড়িতে কে থাকে, সেটাও অনেক সময় কেউ জানে না। এই পরিবর্তন তাঁকে নাড়া দিয়েছে গভীরভাবে।
শৈশবের স্মৃতি রোমন্থন করতে গিয়ে মিমি বিশেষ করে তুলে ধরেন বিজয়া দশমীর দিনগুলোর কথা। শুভেচ্ছা জানানো মানে ফোন বা মেসেজ নয়, নিজে বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করা। তিনি বললেন, তাঁরা পায়ে হাত দিয়ে প্রণাম করতেন, আর বড়রা ভালোবাসা দিয়ে আপ্যায়ন করতেন গুড়ের নাড়ু, নিমকি আর নানা ঘরোয়া খাবারে। ছোট্ট মিমি নাকি সবার আগে বেরিয়ে পড়তেন, টিফিন ক্যারিয়ার নিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরে মিষ্টি ও নানান খাবার সংগ্রহ করতেন, আবার সেগুলো বাড়িতে এনে রাখতেন। বিকেলে মায়ের সঙ্গে আবার বেরোনো, সব মিলিয়ে উৎসব মানেই ছিল সম্পর্কের উষ্ণতা।
আরও পড়ুন: ‘ভালোবাসা মানে স্বীকৃতি’, ভ্যালেন্টাইনস উইকে মন জিতল জিতুর মন্তব্য
পেশাগত জীবনে মিমি চক্রবর্তী টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। তাঁর প্রথম চলচ্চিত্র ‘বাপি বাড়ি যা’, যেখানে ‘দোলা’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের নজর কাড়েন। এরপর একাধিক সফল ছবিতে অভিনয় করে তিনি নিজের অবস্থান পোক্ত করেন। সৌন্দর্য ও জনপ্রিয়তার নিরিখে তিনি ক্যালকাটা টাইমসের ‘মোস্ট ডিজায়ারেবল উইমেন’ তালিকায় ২০১৬ ও ২০২০ সালে শীর্ষস্থানেও জায়গা করে নেন।
আরও পড়ুন: 'এখনও কিছুই অর্জন করা হয়নি, আমার জীবনও তো শেষ হয়ে যায়নি', রাখি গুলজারের অজানা অধ্যায়
শুধু অভিনয় নয়, জনজীবনেও সক্রিয় ভূমিকা নেন মিমি। ২০১৯ সালে তিনি রাজনীতিতে যোগ দেন এবং সেই বছরই লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us