/indian-express-bangla/media/media_files/2026/01/01/new-2026-01-01-15-10-51.png)
যেভাবে নতুন বছর কাটালেন তারকারা...
New Year: খতে দেখতে ১টা বছর পার। ২০২৫ অনেক স্মৃতি নিয়েই শেষ হয়েছে। এবং ২০২৬ যে বেশ ভাল কাটতে চলেছে, সেকথা মনে প্রাণে বিশ্বাস করেন তারকারা। এবং গতকাল রাত থেকেই তারকারা যেভাবে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন, সেই সব ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। যদিও বা এবছর টলিপাড়ার অন্দরে সাংঘাতিক কোন্দল দেখা গিয়েছে, কিন্তু...
গতকাল ট্র্যাডিশন মেনেই রাজ-শুভশ্রী দেশের বাইরে উদযাপন করলেন নতুন বছর। প্রতি বছরের মত এবারেও এঁকে অপরের বাহুডোরে ঠোঁটে ঠোঁট রেখে শুরু হল নতুন বছরের যাত্রা। কাছের মানুষের সঙ্গে নতুন বছর শুরু করার যে এই আনন্দ, তাঁর থেকে নিজেদের সরিয়ে রাখেন না রাজ-শুভ। যদিও, প্রতিবারের মত এবারেও তাঁদের নানাভাবে ট্রোল করা হয়েছে। এবং আগেও অভিনেত্রী জানিয়েছিলেন, লোকজনের স্বভাব-ই এসব নিয়ে কথা বলা, তাই তিনি আর কিছু ভাবেন না।
Agastya Nanda-Ikkis: অগস্ত্য নন্দার অভিনয়ে মুগ্ধ অরুণ খেতারপালের ভাই, কাঁদাল ‘ইক্কিস’...
এদিকে, আরেক জুটি অঙ্কুশ এবং ঐন্দ্রিলা - তাঁরা নিজেদের আসন্ন ছবি নারী চরিত্র বেজায় জটিল নিয়ে প্রোমোশনে ব্যস্ত। এবং সেখানে বারবার অঙ্কুশ মেয়েরা যে জটিল - তা প্রমাণ করার চেষ্টা করছেন। কিন্তু, গতকাল রাতে আবারও নিজের চেনা ফর্মে মেয়েদের ইম্প্রেস করতে ব্যস্ত তিনি। আর ঐন্দ্রিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব দেখছেন। অভিনেত্রী হাতেনাতে ধরলেন অঙ্কুশকে। তাঁকে বলতে শোনা গেল এসব করে বেড়াবে, আর আমরা নাকি জটিল?
আরেক জুটি, বনি-কৌশানি তাঁরা নেচে গেয়ে স্বাগত জানালেন নতুন বছরকে। অভিনেত্রীকে ক্যামেরা বন্দী করলেন বনি। উরাধুরা নেচেই আনন্দের জোয়ারে গা ভাসালেন। ছিলেন শ্রীময়ী এবং কাঞ্চন তাঁরাও। এই দুই ভাইরাল দম্পতিও এঁকে অপরকে জড়িয়ে কাছের মানুষদের সঙ্গে নতুন বছরের শুরুটা করলেন।
Spirit first look: নতুন বছরের শুরুতেই ‘স্পিরিট’-এর ফার্স্ট লুক, প্রভাস–তৃপ্তিকে ঘিরে বিতর্ক
তবে, সকলের মধ্যে একটা বিষয় একেবারেই কমন ছিল। সকলেই পড়েছিলেন কালো রঙের পোশাক।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us