Valentine’s Day: ‘সেলফ লাভের থেকে বড় কিছু নেই’, ভ্যালেন্টাইনস বার্তায় শ্রীপর্ণা

অভিনেত্রীর ভাষায়, “সেলফ লাভের থেকে বড় কিছু নেই। আমি সবকিছুতেই নিজেকে নিজে উপহার দিই, আর তাতেই খুশি হয়ে যাই।” অর্থাৎ, তাঁর কাছে ভ্যালেন্টাইনস ডে মানেই কারও কাছ থেকেই উপহার পাওয়া নয়, বরং নিজেকে ভালোবাসার দিন।

অভিনেত্রীর ভাষায়, “সেলফ লাভের থেকে বড় কিছু নেই। আমি সবকিছুতেই নিজেকে নিজে উপহার দিই, আর তাতেই খুশি হয়ে যাই।” অর্থাৎ, তাঁর কাছে ভ্যালেন্টাইনস ডে মানেই কারও কাছ থেকেই উপহার পাওয়া নয়, বরং নিজেকে ভালোবাসার দিন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sriparna Ray

‘সেলফ লাভের থেকে বড় কিছু নেই’

আজ ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day 2026)। প্রেমের আবহে চারদিকে যখন ভালোবাসার উদযাপন, ঠিক তখনই নিজের মতো করে দিনটা কাটাতে ব্যস্ত অভিনেত্রী শ্রীপর্ণা রায়। প্রেমের সপ্তাহ মানেই চকলেট, ফুল, সারপ্রাইজ গিফট। অনুরাগীদের মনে এমনটাই প্রত্যাশা থাকে তারকাদের ঘিরে। তবে শ্রীপর্ণার ক্ষেত্রে ছবিটা একেবারেই আলাদা।

Advertisment

এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, প্রেমের সপ্তাহে কি তাঁর সঙ্গী তাঁকে চকলেট, ফুল বা উপহার পাঠিয়েছেন? মুচকি হেসে শ্রীপর্ণা স্পষ্ট জবাব দেন, “না, একদমই পাঠায় না! আমি নিজের জন্য নিজেই কিনে নিই।” তাঁর কথায়, অন্য কারও ওপর নির্ভর করে ভালো থাকার থেকে নিজের জন্য নিজে কিছু করা অনেক বেশি তৃপ্তির।

শুধু উপহার পাওয়া নয়, নিজের প্রতি ভালোবাসাকেই তিনি সবচেয়ে বড় উদযাপন বলে মনে করেন। অভিনেত্রীর ভাষায়, “সেলফ লাভের থেকে বড় কিছু নেই। আমি সবকিছুতেই নিজেকে নিজে উপহার দিই, আর তাতেই খুশি হয়ে যাই।” অর্থাৎ, তাঁর কাছে ভ্যালেন্টাইনস ডে মানে কারও কাছ থেকেই উপহার পাওয়া নয়, বরং নিজেকে ভালোবাসার দিন।

Advertisment

আরও পড়ুন: পারফেক্ট প্রেম ভেবেই বড় ধাক্কা! প্রতারণার ভয়াবহ অভিজ্ঞতা ফাঁস করলেন শানায়া কাপুর

তবে উপহারেই শেষ নয় উদযাপন। ভ্যালেন্টাইনস ডে-র বিশেষ দিনে নিজের জন্য ভালো খাবারের আয়োজন রাখেন শ্রীপর্ণা। পছন্দের খাবার, নিজের পছন্দের সময়, সব মিলিয়ে দিনটা কাটে একেবারে ‘মি-টাইম’ মুডে।

আরও পড়ুন: শুটিং ফ্লোরে প্রেম! ভ্যালেন্টাইনস ডে-তে পরিণয়, রণজয়-শ্যামৌপ্তির বিয়েতে চমক

মজার ছলে অভিনেত্রী গেয়ে ওঠেন “কিচ্ছু চাইনি আমি আজীবন, ভালো খাবার ছাড়া!” তাঁর এই রসিকতাতেই ধরা পড়ে জীবনকে সহজভাবে উপভোগ করার মানসিকতা।
প্রেম থাক বা না-ই থাক, নিজেকে ভালো রাখা আর নিজের জন্য সময় বের করাই সবচেয়ে জরুরি, ভ্যালেন্টাইনস ডে-তে শ্রীপর্ণা রায়ের বার্তা যেন সে কথায় জানান দিল।

আরও পড়ুন: হীরে চুরি, মনস্তাত্ত্বিক টানাপোড়েন! ‘ক্রাইম ১০১’ কতটা সফল?

tollywood Tollywood Actress Entertainment News Today Entertainment News entertainment valentines-day Bengali Valentine's Day ​ Valentine's Day 2026