Tom Cruise Oscar-Anil Kapoor: অস্কার স্বপ্ন পূরণ টম ক্রুজের, প্রশংসায় ভরিয়ে দিলেন অনিল কাপুর

Tom Cruise Oscar: ১৬ নভেম্বর, ২০২৫-এ অনুষ্ঠিত গভর্নরস অ্যাওয়ার্ডসে টম ক্রুজের হাতে এই সম্মানজনক পুরস্কার তুলে দেন তাঁর আসন্ন ছবির পরিচালক, আলেখান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। স্টেজে বক্তৃতা দিতে গিয়ে ক্রুজ আবেগে আপ্লুত হয়ে পড়েন।

Tom Cruise Oscar: ১৬ নভেম্বর, ২০২৫-এ অনুষ্ঠিত গভর্নরস অ্যাওয়ার্ডসে টম ক্রুজের হাতে এই সম্মানজনক পুরস্কার তুলে দেন তাঁর আসন্ন ছবির পরিচালক, আলেখান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। স্টেজে বক্তৃতা দিতে গিয়ে ক্রুজ আবেগে আপ্লুত হয়ে পড়েন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
tom

কী বলছেন টমকে নিয়ে অনিল?

Tom Cruise Oscar-Anil Kapoor: বলিউডের সুপারস্টার অনিল কাপুর তাঁর সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন। হলিউড কিংবদন্তি টম ক্রুজকে গভর্নরস অ্যাওয়ার্ডসে, সম্মানসূচক অস্কার জেতার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে। অনিল টমের হাতে ধরা অস্কারের একটি ছবি শেয়ার করে বন্ধুর প্রতি গভীর আবেগময় বার্তা লিখেছেন।

Advertisment

তিনি লিখেছেন, “প্রিয় বন্ধু, এই অসাধারণ সম্মান অর্জনের জন্য অভিনন্দন। তোমার আবেগ, শৃঙ্খলা এবং উদারতা পৃথিবীতে বিরল। বিশ্ব বরাবরই তোমাকে ভালোবেসেছে, আর আজ সেই ভালোবাসার সবচেয়ে বড় স্বীকৃতি তুমি পেলে।” অনিল আরও যোগ করেন, “তোমার সাফল্য এমন সব শিল্পীর জন্য প্রেরণা, যারা সিনেমার জন্য হৃদয় ঢেলে কাজ করে। তোমার প্রতিভা, তোমার বন্ধুত্ব- সবকিছুই আমার কাছে মূল্যবান।”

Zubeen Garg Birthday Exclusive: জুবিনের জন্মদিনে শূন্যতা আরও বাড়ল, বন্ধুর বাড়িতে আজকে ছুটে গেলেন কে?

Advertisment

১৬ নভেম্বর, ২০২৫-এ অনুষ্ঠিত গভর্নরস অ্যাওয়ার্ডসে টম ক্রুজের হাতে এই সম্মানজনক পুরস্কার তুলে দেন তাঁর আসন্ন ছবির পরিচালক, আলেখান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। স্টেজে বক্তৃতা দিতে গিয়ে ক্রুজ আবেগে আপ্লুত হয়ে পড়েন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “সিনেমা আমাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেছে। এটি আমাকে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন মানুষের প্রতি সম্মান করতে শিখিয়েছে। একই সঙ্গে দেখিয়েছে- মানুষ হিসেবে আমাদের মিল কত বেশি। সেই কারণেই সিনেমার শক্তি এত গভীর।”

অভিনেতা আরও জানান, কীভাবে ছোটবেলায় অন্ধকার সিনেমা হলে বসে একটি ক্ষুদ্র বাচ্চার মনে, সিনেমা প্রথম আলো জ্বেলে দিয়েছিল। “প্রজেক্টরের আলো যখন ঘর জুড়ে ছড়িয়ে পড়ত, মনে হত যেন কোনও নতুন জগত খুলে যাচ্ছে। সেই আলো আমাকে শিখিয়েছে পৃথিবী আমার চারপাশের সীমার বাইরে আরও কত বিশাল। সেই মুহূর্ত থেকেই আমার মধ্যে জন্ম নেয় গল্প বলার ক্ষুধা, পৃথিবীকে বুঝতে চাওয়ার আকাঙ্ক্ষা..." এমনটাই দাবি তাঁর। তিনি বলেন, সিনেমা তৈরি করা তাঁর কাছে পেশা নয়- এটাই তাঁর অস্তিত্ব। “এটা আমার কাজ নয়, এটাই আমি,”- টমের এই স্বীকারোক্তি মুহূর্তের আবেগকে আরও গভীর করে তোলে।

The Academy Of Fine Arts: টাকা ডিউ না ফেডারেশনের রাজনীতি? ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ প্রসঙ্গে বিস্ফোরক রুদ্রনীল

উল্লেখ্য, অনিল কাপুর ও টম ক্রুজ একসঙ্গে কাজ করেছিলেন ২০১১ সালের জনপ্রিয় ছবি ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রোটোকল’-এ, যেখানে তাদের বন্ধুত্বের সূচনা হয়। বছর পেরিয়ে গেলেও সেই বন্ধুত্ব আজও অটুট, যার আরেকটি উজ্জ্বল প্রমাণ এই অভিনন্দনের পোস্ট।
 

anil kapoor tom cruise Entertainment News