টমি লি জোন্সের জীবনে শোকের ছায়া, নতুন বছরের প্রথম দিনেই প্রয়াত কন্যা ভিক্টোরিয়া

পিপল ম্যাগাজিন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যে ফেয়ারমন্ট হোটেলে জরুরি পরিস্থিতির খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছয় সান ফ্রান্সিসকো ফায়ার ডিপার্টমেন্ট।

পিপল ম্যাগাজিন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যে ফেয়ারমন্ট হোটেলে জরুরি পরিস্থিতির খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছয় সান ফ্রান্সিসকো ফায়ার ডিপার্টমেন্ট।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Victoria-Jones

চলে গেলেন ভিক্টোরিয়া...

হলিউডের বর্ষীয়ান অভিনেতা, টমি লি জোন্সের জীবনে নেমে এল গভীর শোক। নতুন বছরের প্রথম দিনেই মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তাঁর মেয়ে ভিক্টোরিয়া জোন্সের। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর। সান ফ্রান্সিসকোর একটি হোটেল কক্ষে, ভিক্টোরিয়াকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি, তবে গোটা ঘটনা নিয়ে তদন্ত চলছে।

Advertisment

পিপল ম্যাগাজিন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যে ফেয়ারমন্ট হোটেলে জরুরি পরিস্থিতির খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছয় সান ফ্রান্সিসকো ফায়ার ডিপার্টমেন্ট। সেখানে পৌঁছে তাঁরা একটি অজ্ঞাতপরিচয় নারীর, নিথর দেহ দেখতে পান। পরে এনবিসি বে এরিয়া জানায়, মৃতদেহটি শনাক্ত করা হয়েছে এবং সেটি ভিক্টোরিয়া জোন্স বলেই চিহ্নিত হচ্ছে। প্রাথমিক তদন্তে, কোনও রকম ফাউল প্লে বা অপরাধমূলক যোগসূত্রের ইঙ্গিত মেলেনি।

Dev-Subhashree: নতুন বছরেই ধুমকেতুর মত উড়ে এল সারপ্রাইজ, দেব-শুভশ্রী একসঙ্গে দিলেন বড় খবর

ঘটনাস্থলে পুলিশ বিভাগ এবং মেডিক্যাল এক্সামিনাররাও উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, ভিক্টোরিয়াকে সিপিআর দেওয়ার চেষ্টা করা হলেও, তিনি কোনও সাড়া দেননি। শেষ পর্যন্ত তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ভিক্টোরিয়া ছিলেন টমি লি জোন্স এবং তাঁর দ্বিতীয় স্ত্রী কিম্বারলিয়া ক্লফলির কন্যা। এই দম্পতির আরেক সন্তান, বড় ছেলে অস্টিন লিওনার্ড জোন্স, যিনি নিজেও হলিউডে কাজ করেছেন। অভিনয়ের সঙ্গে ভিক্টোরিয়ারও পরিচিতি ছিল। তিনি ‘মেন ইন ব্ল্যাক ২’ এবং ‘দ্য থ্রি বুরিয়ালস অফ মেলকুইয়েডস এস্ট্রাডা’ ছবিতে ছোট হলেও উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। 

উল্লেখযোগ্যভাবে, শেষোক্ত ছবিটির পরিচালক ছিলেন তাঁর বাবা টমি লি জোন্স নিজেই। এছাড়াও জনপ্রিয় টিভি সিরিজ ‘ওয়ান ট্রি হিল’-এর একটি পর্বেও দেখা গিয়েছিল তাঁকে। নতুন বছরের শুরুতেই এই আকস্মিক মৃত্যু টমি লি জোন্স ও তাঁর পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে রইল।

Entertainment News Today actor death news