চলচ্চিত্র জগতে শোক, KGF-নির্মাতা কীর্তনের ছোট ছেলের মর্মান্তিক মৃত্যু

তেলেগু সুপারস্টার ও অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক্স (পূর্বে টুইটার)-এ প্রকাশিত এক শোকবার্তায়, তিনি কীর্তন নাদাগৌড়া ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তেলেগু সুপারস্টার ও অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক্স (পূর্বে টুইটার)-এ প্রকাশিত এক শোকবার্তায়, তিনি কীর্তন নাদাগৌড়া ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ty

কী হয়েছিল তাঁদের?

চলচ্চিত্র জগতের জন্য এক গভীর শোকের খবর। চিত্রনির্মাতা ও সহকারী পরিচালক কীর্তন নাদাগৌড়ার সাড়ে চার বছর বয়সী ছেলে সোনারশ, এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। লিফটের ভেতরে আটকে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে, যা পরিবারসহ গোটা ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দিয়েছে। দুর্ঘটনার পর থেকেই পরিবার চরম শোকের মধ্যে রয়েছে। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

Advertisment

তেলেগু সুপারস্টার ও অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক্স (পূর্বে টুইটার)-এ প্রকাশিত এক শোকবার্তায়, তিনি কীর্তন নাদাগৌড়া ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পবন কল্যাণ লেখেন, তেলেগু ও কন্নড় চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত নাদাগৌড়া পরিবারের উপর, যে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে, তা তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে। তিনি এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেন। কীর্তন ও তাঁর স্ত্রী সমৃদ্ধিকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য, ঈশ্বরের কাছে শক্তি ও মানসিক সাহস প্রার্থনা করেন।

Osman Hadi Death: শরিফ ওসমান হাদির মৃত্যু, কবিতায় প্রতিবাদ বাংলাদেশের তারকাদের

কীর্তন নাদাগৌড়া দক্ষিণী চলচ্চিত্র জগতে একজন পরিচিত নাম। তিনি ‘কেজিএফ: চ্যাপ্টার ১’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এবং ‘সালার: পার্ট ১ – সিজফায়ার’-এর মতো বড় বাজেটের ও জনপ্রিয় ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। প্রশান্ত নীলের সঙ্গে দীর্ঘদিন কাজ করে, তিনি দ্বিতীয় ইউনিট ডিরেক্টর ও কো-ডিরেক্টর হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর পেশাগত কৃতিত্ব ও দক্ষতার জন্য ইন্ডাস্ট্রিতে তিনি বিশেষ সম্মান অর্জন করেছিলেন।

মাত্র গত মাসেই কীর্তনের পরিচালনায় নতুন কাজের, ঘোষণা করা হয়েছিল। এক জমকালো পূজা অনুষ্ঠানের মাধ্যমে তাঁর আসন্ন হরর ছবির সূচনা হয়, যা প্রযোজনা করছে মিথ্রি মুভি মেকার্স এবং প্রশান্ত নীল। এই প্রকল্প নিয়ে ইন্ডাস্ট্রিতে যথেষ্ট উত্তেজনা ছিল।

Bharti Singh: আচমকা এমারজেন্সি! সকাল সকাল ভারতী সিং-এর কোল জুড়ে এল দ্বিতীয় সন্তান

এদিকে, কন্নড় প্রভা-র এক প্রতিবেদনে জানানো হয়েছে যে দুর্ঘটনাটি সোমবার ঘটে। ছোট্ট সোনারশের অকালপ্রয়াণে চলচ্চিত্র জগতের সহকর্মী, শিল্পী ও অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে অনেকেই শোকবার্তা জানিয়ে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। এই মর্মান্তিক ঘটনা আবারও জীবনের অনিশ্চয়তা এবং নিরাপত্তার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিল।

bollywood Entertainment News Today