/indian-express-bangla/media/media_files/2025/12/09/zeeshan-2025-12-09-13-58-19.jpg)
এখন কেমন আছেন তিনি?
মুম্বইয়ের ভারসোভা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হলেন টেলিভিশন অভিনেতা ও বিগ বস ওটিটির প্রাক্তন প্রতিযোগী জিশান খান। নিউজ 18–এর প্রতিবেদনে জানা গেছে, সোমবার রাত প্রায় ৮টার সময় জিম থেকে ফেরার পথে, তাঁর গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। অন্য গাড়িটিতে ছিলেন এক প্রবীণ দম্পতি।
দুর্ঘটনাটি বেশ গুরুতর ছিল বলে সূত্রের খবর। দুই গাড়িই ক্ষতিগ্রস্ত হলেও আশ্চর্যের বিষয়, কেউই গুরুতর আহত হননি। ঘটনার পরপরই জিশান নিকটবর্তী থানায় গিয়ে একটি অফিসিয়াল রিপোর্ট দায়ের করেন।
Mohit Chauhan: AIIMS ভোপালে মঞ্চ দুর্ঘটনা, ঠিক আছেন তো মোহিত চৌহান?
জিশান খান ২০১৫ সালে স্টার প্লাসের ধারাবাহিক ‘কুছ তো হ্যায় তেরে মেরে দরমিয়াঁ’ দিয়ে টেলিভিশনে অভিষেক করেন। এরপর তিনি সনি টিভির ‘পারভারিশ সিজন ২’-এ অভিনয় করেন। তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান জি টিভির ‘কুমকুম ভাগ্য’-তে আরিয়ান খান্না চরিত্রে অভিনয়ের মাধ্যমে। একতা কাপুরের সুপারন্যাচারাল সিরিজ ‘নাগিন’-এও দেখা গেছে তাঁকে।
রিয়েলিটি শো-এর দুনিয়ায় তিনি নতুন পরিচয় পান বিগ বস ওটিটির, প্রথম সিজনে অংশগ্রহণ করে। শান্ত স্বভাব ও সরল ব্যক্তিত্বের জন্য দর্শকের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তবে প্রতীক সেহজপালের সঙ্গে, শারীরিক সংঘর্ষে জড়ানোর পর তাঁর যাত্রা থামে। সেই সিজনে দিব্যা আগরওয়াল হন বিজয়ী এবং নিশান্ত ভাট ছিলেন প্রথম রানার-আপ।
Rhea Chakraborty: বিতর্ক থেকে বিজয়, রিয়া চক্রবর্তীর পোশাক ব্র্যান্ডের টার্ন ওভার কত জানেন?
বিগ বস ওটিটির পর জিশানকে একাধিক মিউজিক ভিডিওতেও দেখা গেছে। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়-ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ৯.১৯ লাখ, এবং শীঘ্রই তিনি ১ মিলিয়ন ফলোয়ারের মাইলস্টোন স্পর্শ করবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us