/indian-express-bangla/media/media_files/2025/11/19/noname-2025-11-19-20-12-14.png)
বিতর্ক তুঙ্গে...
অ্যাপোলো হেলথকেয়ারের কর্ণধার উপাসনা কোনিডেলার মন্তব্য নিয়ে শুরু হওয়া বিতর্কে এবার সরাসরি ভিন্ন মত তুলে ধরলেন জোহোর সিইও শ্রীধর ভেম্বু। উপাসনা সম্প্রতি আইআইটি হায়দরাবাদের এক অনুষ্ঠানে তরুণীদের উদ্দেশে বলেন- মহিলাদের সবচেয়ে বড় 'বীমা' হলো ডিম সংরক্ষণ করা, কারণ এর মাধ্যমে তারা নিজের ইচ্ছামতো সময়ে মাতৃত্ব বেছে নিতে পারবেন, বিশেষ করে যখন তাঁরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।
উপাসনার বক্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা- কারণ অনেকেই প্রশ্ন তোলেন, ডিম সংরক্ষণের ব্যয়বহুল প্রক্রিয়া সাধারণ মানুষের নাগালের মধ্যে নয়। একই সঙ্গে অনেকে বলেন, রামচরণ-উপাসনার ব্যক্তিগত জীবন এবং তাঁদের আর্থিক সচ্ছলতার সঙ্গে এই পরামর্শের মিল নেই।
হার্পিকের মুখ হয়ে উঠলেন নিমেষেই, নিজের পথ নিজেই বানালেন অভিনেতা
এই প্রেক্ষিতে সম্পূর্ণ বিপরীত মত প্রকাশ করেন শ্রীধর ভেম্বু। এক্স-এ তিনি লিখেছেন, তরুণদের উচিত ২০-এর দশকেই বিয়ে ও সন্তান নেওয়ার কথা ভাবা- এটি সমাজ ও পূর্বপুরুষদের প্রতি জনসংখ্যাগত দায়িত্বের অংশ। তাঁর মতে, আধুনিকতার যুগে এই ভাবনা “পুরোনো” মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি আবার গুরুত্ব পাবে।
এরই মাঝে ব্যক্তিগত দিক থেকেও আলোচনায় উপাসনা। রামচরণ-উপাসনা সম্প্রতি ঘোষণা করেছেন, তাঁরা যমজ সন্তানের প্রত্যাশা করছেন। দম্পতি ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২৩ সালে জন্ম নেয় তাঁদের প্রথম কন্যা, ক্লিন কারা।
Hardik-Maheika Sharma: মালদ্বীপ থেকে মুম্বই: হার্দিক–মাহেকার সম্পর্ক নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া
উপাসনা বহুবারই বলেছেন, ডিম্বাণু হিমায়িত করার সিদ্ধান্ত তাঁর জীবনকে বদলে দিয়েছে, কারণ তাঁকে জৈবিক ঘড়ির চাপ নিয়ে মাতৃত্বের তাড়াহুড়ো করতে হয়নি। তাঁর কথায়- "এটি এক ধরনের বীমা পলিসি, যা একজন নারীকে নিজের শর্তে মাতৃত্ব বেছে নেওয়ার স্বাধীনতা দেয়।" 'মিড-ডে’কে তিনি জানান, বিয়ের শুরুতেই তিনি ও রাম তাদের ক্যারিয়ারে মন দিতে চেয়েছিলেন এবং আর্থিকভাবে আরও স্থিতিশীল অবস্থানে পৌঁছে সন্তান নেওয়ার পরিকল্পনা করেন।
উপাসনা কোনিডেলা অ্যাপোলো হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রতাপ সি রেড্ডির নাতনি এবং ৭৭,০০০ কোটি টাকার স্বাস্থ্যসেবা সাম্রাজ্যের উত্তরাধিকারী। বর্তমানে তিনি অ্যাপোলো হসপিটালস-এর সিএসআর ভাইস চেয়ারপার্সন এবং ফ্যামিলি হেলথ প্ল্যান ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর। পাশাপাশি তিনি UR.Life নামে একটি ওয়েলনেস প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা। অন্যদিকে রামচরণ তেলুগু সিনেমার অন্যতম বড় তারকা, এবং কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবির পুত্র।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us