/indian-express-bangla/media/media_files/2026/01/01/bengali-2026-01-01-17-04-15.png)
কোন কোণ ছবি আসছে?
২০২৬ হতে চলেছে সিনেমার বছর? শুধু হিন্দি ছবি না, বাংলা ছবির ক্ষেত্রেও একের পর এক ছবির ঘোষণা হচ্ছে আজ। এবং এই বছর যে বেশ ইন্টারেস্টিং কিছু ছবি বড়পর্দায় আসতে চলেছে, তা বছরের প্রথম দিনেই বোঝা সম্ভব। কোন কোন ছবি আসছে সামনে?
জানুয়ারী মাস থেকে স্বাধীনতা দিবস এবং পুজো- সামনে অনেক ছবির রিলিজ রয়েছে। এমনকি এই বছর উইন্ডোজের ২৫ বছর উপলক্ষে দারুণ কিছু ঘটতে চলেছে। তাঁরা এবছর নানা চমক নিয়ে আসছেন। দেব রয়েছেন চমক দেওয়ার তালিকায়। দেখা যাক, কী কী ছবি রিলিজ করছে।
ফুল পিসি ও এডওয়ার্ড: বাংলা চলচ্চিত্র জগতে ২৫ বছরের গৌরবময় যাত্রা উদ্যাপন করতে চলেছে উইন্ডোজ প্রোডাকশনস। এই বিশেষ মাইলস্টোন উপলক্ষে প্রযোজনা সংস্থাটি ঘোষণা করল তাদের আগামী ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’, যা উইন্ডোজের সৃজনশীল যাত্রার এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। ছবিটির ঘোষণা করেছেন প্রযোজক-পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যাঁরা সমসাময়িক বাংলা সিনেমার অন্যতম প্রভাবশালী নাম। মিস্ট্রি ড্রামা ঘরানার এই ছবিতে আবেগ ও সাসপেন্সে ভর করে এক আকর্ষণীয় গল্প বলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ছবির অভিনয়শিল্পীদের তালিকাও বেশ শক্তিশালী—গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলি, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়। তাঁদের অভিনয় ছবির গল্পকে আরও গভীরতা ও ওজন দেবে বলেই আশা।
বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু: ২৫ বছরের সফল যাত্রা উদ্যাপনের অংশ হিসেবেই উইন্ডোজ প্রোডাকশনস ঘোষণা করল তাদের সবচেয়ে সফল এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তন—‘বহুরূপী’। প্রথম ছবির বিপুল বক্স অফিস সাফল্য এবং দর্শকদের প্রবল চাহিদার পর নির্মাতারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধ্যায় ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। এই ছবিটি সহ-প্রযোজনায় থাকছেন সঞ্জয় আগরওয়াল। বর্তমানে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ ছবিটি চিত্রনাট্য তৈরির পর্যায়ে রয়েছে। স্ক্রিপ্টের কাজ শেষ হলেই শুরু হবে প্রি-প্রোডাকশন।
ভানুপ্রিয়া ভূতের হোটেলঃ জানুয়ারী মাসে রিলিজ করছে এই ছবি। এতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, সোহম থেকে অনামিকা সাহা এবং অনেকেই। এই ছবি যে একেবারেই অন্য মাত্রা এনে দেবে, সেকথা বোঝাই যাচ্ছে।
বিজয়নগরের হীরে-কাকাবাবুঃ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি রিলিজ করার কথা ছিল ক্রিসমাসে। কিন্তু স্ক্রিনিং কমিটির কারণেই এই ছবি রিলিজ করছে জানুয়ারী মাসে। কাকাবাবু সিরিজের এই গল্প আবর্তিত হয়েছে হাম্পিকে ঘিরে। চেনা ছন্দে নতুন রোমাঞ্চ নিয়ে ফিরছেন কাকাবাবু।
বাইক অ্যাম্বুলেন্স দাদাঃ দেব আসছেন তাঁর ৫০তম ছবি নিয়ে। পদ্মশ্রী করিমুল হকের বায়োপিকে অভিনয় করছেন তিনি। এই ছবি রিলিজ করবে ১৫ই আগস্ট। প্রজাপতি ২-র সাফল্যের পর এই ছবিই দেবের আইকনিক ভাবনা নিয়ে আসছে।
টনিক ২: দেবের এই ছবি থাকছে এবছরের সেরা ছবির তালিকায়। এই ছবি সম্ভবত ক্রিসমাসে রিলিজ করতে পারে। তবে, আগের টনিকের সঙ্গে এর কোনও মিল নেই।
কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতঃ জিৎ ফিরছেন বড়পর্দায়। এবং এই ছবিতে একেবারে ভিন্ন অবতারে। তাঁকে এভাবে আগে কোনোদিন দেখা যায়নি। এই ছবির টিজার দারুণ সাড়া ফেলেছিল।
নারী চরিত্র বেজায় জটিলঃ অঙ্কুশ এবং ঐন্দ্রিলার কমেডি ড্রামা রিলিজ করছে জানুয়ারীতে। এবং, এই ছবিতে বহুদিন পর আবারও মানুষ হাসতে চলেছেন। এই ছবি নিয়েও বেশ উন্মাদনা দেখা যাচ্ছে।
মায়া মৃগয়াঃ দেবী চৌধুরানী ছবির পর পরিচালক শুভজিত মিত্র আবারও আসছেন তাঁর নতুন ছবি নিয়ে। সেই ছবির পোস্টার সামনে এনেছেন তিনি। এবং সেই ছবি হতে চলেছে বিক্রম ঘোষাল মিউজিক্যাল। কবে রিলিজ সেই প্রসঙ্গে জানা যায়নি কিছু।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us