/indian-express-bangla/media/media_files/2026/01/06/varun-dhawan-border-2-story-cast-teaser-release-date-2026-01-06-20-51-40.jpg)
কী উত্তর দিলেন বরুণ...
বরুণ ধাওয়ানের আসন্ন ছবি ‘বর্ডার ২’–এর গান ‘ঘর কব আওগে’ মুক্তির পর থেকেই, সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা ও ট্রোলিংয়ের মুখে পড়েছেন অভিনেতা। গানটিতে তাঁর হাসিখুশি অভিব্যক্তিকে কেন্দ্র করে একাধিক রিল, মিম ও কটাক্ষ ছড়িয়ে পড়ে। কিছু নেটিজেন তো সরাসরি তাঁর অভিনয় দক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন। এই অনলাইন সমালোচনার ঢেউয়ের মধ্যেই অবশেষে মুখ খুললেন বরুণ ধাওয়ান।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বরুণ স্পষ্ট জানিয়ে দেন, তিনি এই ধরনের অনলাইন ‘নয়েজ’-কে বিশেষ গুরুত্ব দেন না। রেডিটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমি মনে করি, এসব গোলমাল এড়িয়ে নিজের কাজকে কথা বলতে দেওয়াই সবচেয়ে ভালো। এই ধরনের বিষয় আসেই, কিন্তু সেগুলো আসলে গুরুত্বপূর্ণ নয়। আমি এসবের জন্য কাজ করি না। শুক্রবার সবাই বুঝে যাবে আমি কী নিয়ে কাজ করেছি।”
অভিনেতার কথায় স্পষ্ট আত্মবিশ্বাস। তিনি আরও যোগ করেন, “আমি ‘বর্ডার ২’-কে বিশ্বাস করি। একটি ভালো সিনেমা বানানোই সবচেয়ে জরুরি। সংখ্যার সঙ্গে আমার সরাসরি সম্পর্ক নেই, কিন্তু আমি বিশ্বাস করি আমরা সত্যিই একটি ভালো ছবি বানিয়েছি।”
এই আত্মবিশ্বাসের প্রতিফলন মিলছে ছবিটির অগ্রিম বুকিংয়েও। সানি দেওল, বরুণ ধাওয়ান, আহান শেঠি ও দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘বর্ডার ২’–এর অ্যাডভান্স বুকিং সোমবার থেকেই শুরু হয়েছে। ট্রেড ট্র্যাকার স্যাকনিলকের প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত ছবিটি ব্লক সিট বাদ দিয়ে প্রায় ৩.২৯ কোটি টাকা আয় করেছে। দেশজুড়ে ৯,১৭৯টি শো থেকে বিক্রি হয়েছে এক লক্ষেরও বেশি টিকিট। ব্লক সিটের হিসাব যোগ করলে, প্রথম দিনের অগ্রিম সংগ্রহ প্রায় ৬.৫৩ কোটি টাকা ছুঁয়েছে।
Palash Muchhal: ব্যক্তিগত ঝড় পেরিয়ে নতুন শুরু, বিয়ে ভাঙার পর কোন কাজে মন দিলেন পলাশ?
আঞ্চলিক পর্যায়েও ছবিটি ভালো সাড়া পাচ্ছে। দিল্লি-এনসিআর সার্কিটে ১,০৪৮টি শো থেকে আয় হয়েছে ১.৪৬ কোটি টাকা, অন্যদিকে মুম্বইয়ে ৭৬৫টি শো থেকে সংগ্রহ, ৬৩ লক্ষ টাকারও বেশি। উল্লেখযোগ্যভাবে, ‘বর্ডার ২’ ইতিমধ্যেই সানি দেওলের আগের ছবি ‘জাট’–এর অগ্রিম বুকিং রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে।
মুক্তির আগে এখনও দু’দিন বাকি। ট্রেড মহলের মতে, এই সময়ে অগ্রিম বুকিং আরও বাড়বে এবং ছবিটি একটি শক্তিশালী ওপেনিং নিশ্চিত করতে পারে। প্রজাতন্ত্র দিবসের ছুটির সুবিধা পেলে, দীর্ঘ সপ্তাহান্তে ‘বর্ডার ২’ বক্স অফিসে আরও মজবুত পারফরম্যান্স দেখাতে পারে বলেই আশা করা হচ্ছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us