Prem Chopra Health Update: হৃদরোগজনিত সমস্যা ও ফুসফুসে সংক্রমণ, হাসপাতাল থেকে ফিরলেন প্রেম চোপড়া, কেমন আছেন অভিনেতা?

Prem Chopra Health Condition: প্রায় এক সপ্তাহের বেশি সময় পর হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছাড়পত্র পেলেন প্রেম চোপড়া। রবিবাসরীয় ছুটির দিনে চোপড়া পরিবারে নিঃসন্দেহে খুশির মরশুম।

Prem Chopra Health Condition: প্রায় এক সপ্তাহের বেশি সময় পর হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছাড়পত্র পেলেন প্রেম চোপড়া। রবিবাসরীয় ছুটির দিনে চোপড়া পরিবারে নিঃসন্দেহে খুশির মরশুম।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
prem-chopra-hospitalised-1600

কেমন আছেন প্রেম?

Prem Chopra Discharged From Hospital: দিনটা ছিল ১০ নভেম্বর। এই দিন দুপুর গড়িয়ে বিকেল হতেই খবর আসে ফের অসুস্থ ধর্মেন্দ্র। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে সেলুলয়েডের বীরুকে। ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে যখন সকলে উদ্বিগ্ন ঠিক সেই সময়ই আরও এক প্রবীণ অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নান আদার দ্যান, দাপুটে ভিলেন প্রেম চোপড়া। চিকিৎসক জালিল পারকার অবশ্য বলেছেন, ৮ নভেম্বর শনিবার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রেম চোপড়াকে। হৃদরোগজনিত সমস্যা ও ভাইরাল সংক্রমণের কারণে ভর্তি হয়েছিলেন। প্রায় এক সপ্তাহের বেশি সময় পর হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছাড়পত্র পেয়েছেন। 

Advertisment

আরও পড়ুন 'বেলা'-র বিদেশ জার্নির আগেই সব শেষ! প্রয়াত অভিনেত্রী-পরিচালক ভদ্রা বসু, শোকস্তব্ধ বেনী সহ বাংলা ইন্ডাস্ট্রি

৯০ বছর বয়সী এই অভিনেতা শ্বাসকষ্টে ভুগছিলেন। তাই পরিবার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। হাসপাতালের চিকিৎসকেরা জানান, আগে থেকেই হৃদ্‌রোগজনিত সমস্যা রয়েছে এবং এর সঙ্গে ভাইরাল ও ফুসফুসের সংক্রমণ দেখা দিয়েছিল। তবে তারা স্পষ্ট করেছেন যে অভিনেতার শারীরিক অবস্থা কখনই সংকটজনক ছিল না। অবশেষে রবিবার বাড়ি ফিরলেন, স্বস্তিতে পরিবার। 

Advertisment

আরও পড়ুন দুঃশ্চিন্তার মাঝেই ৯০তম জন্মদিন উদযাপনের পরিকল্পনা, ধর্মেন্দ্রকে নিয়ে মুখ খুললেন হেমা

চিকিৎসক জালিল পারকার এক বিবৃতিতে বলেছিলেন,'প্রেম চোপড়াজিকে দুই দিন আগে তাঁর পারিবারিক কার্ডিওলজিস্ট ড. নিতিন গোখলের তত্ত্বাবধানে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হৃদ্‌রোগজনিত সমস্যার সঙ্গে লাং ইনফেকশান হয়েছে। সেই জন্য আমিও মেডিক্যাল টিমের সদস্য হিসেবে চিকিৎসা করছি। আইসিইউ-তে রাখার প্রয়োজন হয়নি। সাধারণ ওয়ার্ডের কেবিনেই আছেন এবং তিনি সংকটজনক নন।' 

আরও পড়ুন ICU-তে সংকটজনক প্রখ্যাত গায়ক, শিল্পীকে সুস্থ করতে উল্লেখযোগ্য পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তিনি আরও জানান, 'বয়সজনিত সমস্যা আছে। সেই কারণেই সুস্থ হতে সময় লাগবে। বয়স ৯২ বছর, তাই আর ২–৩ দিনের মধ্যেই হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হবে। তিনি স্থিতিশীল আছেন।' প্রসঙ্গত, ধর্মেন্দ্রও কয়েকদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তিনি এখন আগের তুলনায় ভাল আছেন বলেই পারাবারিক সূত্রে খবর। সেই জন্য ধর্মেন্দ্রর ৯০ তম জন্মদিন সেলিব্রেশনের পরিকল্পনা করছেন। 

আরও পড়ুন গোবিন্দার অসুস্থতায় শহরের বাইরে স্ত্রী, দেশে ফিরে কার জন্য সুনীতা বললেন 'আমার আয়ু ওঁর লাগুক'?

Prem Chopra