Dharmendra Critical Condition: ভেন্টিলেটর সাপোর্টে ধর্মেন্দ্র, কেমন আছেন কিংবদন্তি অভিনেতা? জেনে নিন হেলথ আপডেট

Dharmendra Ventilator Support: ১০ নভেম্বর, সোমবার ফের হাসপাতালে ধর্মেন্দ্র। মিডিয়া রিপোর্ট মোতাবেক, প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র বর্তমনে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।

Dharmendra Ventilator Support: ১০ নভেম্বর, সোমবার ফের হাসপাতালে ধর্মেন্দ্র। মিডিয়া রিপোর্ট মোতাবেক, প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র বর্তমনে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Dharmendra health, Dharmendra hospitalised, Dharmendra on ventilator, Breach Candy Hospital, Bollywood actor Dharmendra, Dharmendra illness, Dharmendra 90th birthday, Dharmendra latest news, Ikkis movie release, Shahid Kapoor Kriti Sanon film, Bollywood veteran news

Dharmendra Health Update: কয়েকদিন আগেই বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ৯০ বছরের এই সুপারস্টারকে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্যই ভর্তি করা হয়েছিল। পরে শ্বাসকষ্টের সমস্যার কারণে চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে থাকার সময় বাড়িয়ে দেন। এই খবর প্রকাশ্যে আসতেই ভক্তরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। অভিনেত্রী-রাজনীতিবিদ হেমা মালিনী জানিয়েছিলেন ধর্মেন্দ্রের শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু, ১০ নভেম্বর, সোমবার ফের উদ্বেগ বাড়িয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। সূত্রের খবর, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Advertisment

আরও পড়ুন বিছানায় শয্যাশায়ী- একটি পা উপরে!! প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর এ কী হাল, ভিডিও দেখলে চমকে যাবেন

Advertisment

প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র বর্তমানে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন বলে পরিবার-ঘনিষ্ঠ সূত্রে এনডিটিভিকে জানানো হয়েছে। শ্বাসকষ্টের কারণে এক সপ্তাহ আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত এপ্রিল মাসে তাঁর চোখের গ্রাফট সার্জারি হয়েছিল। ২০২৫ সালের ৮ ডিসেম্বর ধর্মেন্দ্র তাঁর ৯০তম জন্মদিন উদযাপন করবেন। ১৯৬০ সালে দিল ভি তেরা হম ভি তেরে চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ধর্মেন্দ্রর। ১৯৬০-এর দশকে অনপঢ, বন্দিনী, অনুপমা এবং আয়া সাওয়ান ঝুম কে ছবিতে সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।

আরও পড়ুন চোখে ব্যান্ডেজ বেঁধে গাড়িতে উঠলেন ধর্মেন্দ্র, পাপারাজ্জিদের দেখে কী বললেন বর্ষীয়ান অভিনেতা?

শোলে, ধরম ভীর, চুপকে চুপকে, মেরা গাঁও মেরা দেশ এবং ড্রিম গার্ল-এর মতো ক্লাসিক ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন। ধর্মেন্দ্রকে সর্বশেষ দেখা গিয়েছে তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া-তে। এই ছবিতে অভিনয় করেছিলেন শাহিদ কাপুর ও কৃতি স্যানন অভিনয় করেছিলেন। তাঁর পরবর্তী ছবি ইক্কিস, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চনের নাতি আগস্ত্য নন্দা। সিনেমাটি মুক্তি পেতে চলেছে ২৫ ডিসেম্বর। ক্রিসমাসের মরশুমে ছবি মুক্তির আগে ধর্মেন্দ্রর অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন কাছের মানুষ থেকে অনুরাগীরা।

আরও পড়ুন 'হৃদয়ের দূরত্ব বাড়ছে...', মুক্তি চাইছেন ধর্মেন্দ্র! বর্ষীয়ান অভিনেতার পোস্টে কোন রহস্য?

Dharmendra