/indian-express-bangla/media/media_files/2026/01/07/vicky-2026-01-07-18-41-53.jpg)
ছেলের নাম রাখলেন কী?
বলিউডের জনপ্রিয় দম্পতি, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ অবশেষে তাঁদের নবজাতক পুত্র সন্তানের নাম প্রকাশ্যে আনলেন। বহুদিন ধরে ভক্তদের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু ছিল এই সুখবর। গত ৭ নভেম্বর, ২০২৫-এ প্রথম সন্তানকে স্বাগত জানান এই তারকা দম্পতি। এর আগে ক্যাটরিনার গর্ভধারণের খবরও তাঁরা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তখন পোস্টে দেখা যায় ভিকি আলতো করে জড়িয়ে ধরেছেন ক্যাটরিনার বেবি বাম্প তাকিয়ে আছেন ভবিষ্যতের নতুন অধ্যায়ের দিকে।
সেই সময় ক্যাপশনে তাঁরা লিখেছিলেন, “আনন্দ ও কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায়ে প্রবেশ করছি।” সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টে তারকা-দম্পতি জানান, তাঁদের ছেলের নাম বিহান কৌশল। পোস্টের সঙ্গে শেয়ার করা হয়েছে নবজাতকের প্রথম ঝলক- যেখানে দেখা যাচ্ছে ভিকি ও ক্যাটরিনার হাতের ওপর বিশ্রাম নিচ্ছে ভিহানের ছোট্ট, কোমল হাত।
‘বিহান’ নামটি সংস্কৃত থেকে উদ্ভূত এবং এর অর্থ ‘ভোর’, ‘নতুন সূর্যোদয়’, ‘সকাল’, কিংবা ‘একটি নতুন যুগের সূচনা’। নামের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে নতুন জীবনের আলো, নতুন আশার বার্তা। সন্তান জন্মের আনন্দে আবেগপ্রবণ হয়ে এই দম্পতি লিখেছেন, “আমাদের আলোর রশ্মি, বিহান কৌশল। প্রার্থনার উত্তর পাওয়া গেছে। জীবন সুন্দর। আমাদের পৃথিবী এক মুহূর্তে বদলে গেছে। কৃতজ্ঞতার ভাষায় প্রকাশ সম্ভব নয়।”
ভিকি ও ক্যাটরিনা ৯ ডিসেম্বর, ২০২১ সালে রাজস্থানের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন। চার বছর পূর্তির সময়ও ভিকি একটি বিশেষ পোস্ট করেন, যেখানে তিনি মজা করে জানান- সন্তানের আগমনের পরে তাঁদের ঘুমের পরিমাণ বেশ কমে গেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “আজ আমরা বিবাহবার্ষিকী উদযাপন করছি- আনন্দিত, কৃতজ্ঞ এবং ঘুম-বঞ্চিত। শুভ ৪ বছর আমাদের।”
অন্যদিকে, ক্যারিয়ারের দিক থেকে ভিকি কৌশলকে শীঘ্রই দেখা যাবে সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। ভক্তদের মতে, সন্তানের জন্মের পর এই দম্পতির জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়, যা তাঁদের পরিবারকে আরও দৃঢ় ও সুখী করে তুলবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us