Vicky Kaushal: 'ভাল যৌনতা-ই বেশি', সন্তান সুখ মিলতেই এ কী বললেন ভিকি?

ব্যক্তিগত জীবনে, ভিকি কৌশল ও তাঁর স্ত্রী ক্যাটরিনা কাইফ সম্প্রতি তাঁদের প্রথম সন্তান, এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। পেশাগত দিক থেকে, ভিকিকে দেখা যাবে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতে ...

ব্যক্তিগত জীবনে, ভিকি কৌশল ও তাঁর স্ত্রী ক্যাটরিনা কাইফ সম্প্রতি তাঁদের প্রথম সন্তান, এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। পেশাগত দিক থেকে, ভিকিকে দেখা যাবে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতে ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
vi1

এ কী বললেন ভিকি?

 Vicky Kaushal: ভিকি কৌশল এবং কৃতি শ্যানন- বলিউডের এই দুই উজ্জ্বল তারকা বর্তমানে তাঁদের সাফল্যের চূড়ায় রয়েছেন। ভিকি তাঁর সাম্প্রতিক ছবি ছাভা এবং কৃতি তাঁর হিট ক্রু নিয়ে দর্শকদের মন জয় করেছেন। দুজনেরই বিশাল ফ্যান ফলোয়িং, এবং অনুরাগীরা বহুদিন ধরেই তাঁদের একসাথে পর্দায় দেখার দাবি জানিয়ে আসছেন। অবশেষে সেই ইচ্ছে পূরণ হতে চলেছে- বড় পর্দায় নয়, ছোট পর্দায়। জনপ্রিয় টক শো টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল-এর আসন্ন পর্বে ভিকি ও কৃতি একসঙ্গে উপস্থিত হতে চলেছেন, যেখানে তাঁদের প্রাণবন্ত কথোপকথন ও মজার মুহূর্তে মাতবে দর্শকরা।

Advertisment

সম্প্রতি প্রকাশিত প্রোমো ভিডিওতে দেখা যায়, ভিকি বিনয়ের সঙ্গে হাত জোড় করে প্রবেশ করছেন শোয়ে। তখন টুইঙ্কল মজা করে বলেন, “তিনি কি সবাইকে  এমনই নমস্কার করেন?” উত্তরে ভিকি হাসতে হাসতে বলেন, “যুবতী মেয়েদের পা-ও ছুঁয়ে নি” অর্থাৎ, “আমি তরুণীদের পা ছুঁই।” কৃতি সঙ্গে সঙ্গে রসিকতা করে জবাব দেন, “পা ছুঁয়ে নিলে কিন্তু মার খাবে!” কথোপকথনে একে একে যোগ দেন কাজল ও টুইঙ্কলও, এবং মুহূর্তেই তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ। পরে, ভিকিকে দেখা যায় তাঁর ভাইরাল তৌবা তৌবা গানের হুক স্টেপ নাচতে, যা দর্শকদের হাসিতে মাতিয়ে তোলে।

AR Rahman: যৌন নির্যাতনের অভিযোগ উপেক্ষা করেই...! নয়া বিতর্কে মিউজিক লিজেন্ড এ আর রহমান

Advertisment

প্রেমের প্রসঙ্গে কথা উঠতেই কৃতি জানিয়েছেন, “আমার বয়ফ্রেন্ড ইন্ডাস্ট্রির নয়।” তখন টুইঙ্কল রসিকতা করে বলেন, “আমি জানি সে কে, কিন্তু বলতে পারব না কারণ ও নিজেই বলেনি।” বলিউড মহলে জোর গুঞ্জন, কৃতি নাকি যুক্তরাজ্য-ভিত্তিক ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁদের একসাথে পাপারাজ্জির ক্যামেরায় বহুবার ধরা পড়তেও দেখা গেছে।

প্রোমোটির অন্যতম আলোচিত মুহূর্ত ছিল একটি ‘হ্যাঁ বা না’ খেলা। কাজল যখন বলেন, “ভালো কথোপকথনের চেয়ে ভালো যৌনতা বেশি গুরুত্বপূর্ণ,” তখন ভিকি হাসতে হাসতে উত্তর দেন, “দেখুন, কথাবার্তা তো চলতেই থাকবে, কিন্তু ভাল যৌনতা... এটুকু বলেই হেসে ফেলেন তিনি।” উপস্থিত সবাই হেসে ওঠেন, আর এই উত্তরই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শেষে দেখা যায়, কৃতি ও ভিকি হাসতে হাসতে শো ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, দু’জনের কাঁধে হাত রেখে বলছেন, "আজ আমাদের ধরে ধরে অনেক টিজ করা হয়েছে!" 

ব্যক্তিগত জীবনে, ভিকি কৌশল ও তাঁর স্ত্রী ক্যাটরিনা কাইফ সম্প্রতি তাঁদের প্রথম সন্তান, এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। পেশাগত দিক থেকে, ভিকিকে দেখা যাবে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতে রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে, আর কৃতি শ্যানন প্রস্তুতি নিচ্ছেন ধানুশ অভিনীত তেরে ইশক মে ছবির মুক্তির জন্য। 

Vicky Kaushal Entertainment News