/indian-express-bangla/media/media_files/2026/01/09/vijay-2026-01-09-12-42-53.jpg)
বিজয়ের ছবি নিয়ে শোরগোল...
মাদ্রাজ হাইকোর্ট, শুক্রবার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-কে, অভিনেতা বিজয় অভিনীত, জন নায়াগন ছবিটিকে অবিলম্বে ইউ/এ সার্টিফিকেট জারি করার নির্দেশ দিয়েছে। টানা দুই দিনের উত্তপ্ত নাটকীয়তার পর এই রায় আসে। সিবিএফসির অপ্রত্যাশিত বিলম্বের কারণে, নির্মাতারা ছবিটির ৯ জানুয়ারির নির্ধারিত মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হন।
বিচারপতি পিটি আশা রায়ে জানান, অভিযোগকারীর অভিযোগ “পরোক্ষভাবে করা” এবং এতে পর্যাপ্ত ভিত্তি নেই। তিনি আরও বলেন, পরীক্ষণ কমিটি ইতিমধ্যেই ইউ/এ সার্টিফিকেট সুপারিশ করায় চেয়ারপারসনের আর পুনর্বিবেচনার ক্ষমতা প্রয়োগের সুযোগ ছিল না। আদালতের মতে, এমন অভিযোগ গ্রহণ করা হলে এটি ভবিষ্যতে “বিপজ্জনক প্রবণতা” তৈরি করবে।
Shatrughan Sinha post: ‘সিদ্ধান্তের ভুল আমাকে তাড়িয়ে বেড়ায়’, রীনা রায়ের জন্মদিনে শত্রুঘ্ন সিনহার ভালোবাসা ভরা বার্তা
জানা গেছে, জন নায়াগন বিজয়ের শেষ সিনেমা। কারণ তিনি তামিলাগা ভেট্ট্রি কাজাগামের নেতৃত্বে রাজনীতিতে পদার্পণের প্রস্তুতি নিচ্ছেন। ছবিটি ১৮ ডিসেম্বর, সিবিএফসির কাছে জমা দেয়া হয়েছিল। প্রথম পর্যবেক্ষণে কমিটি ২৭টি কাটের নির্দেশ দেয় এবং নির্মাতারা সেই নির্দেশ মেনে ছবি সংশোধন করে পুনরায় জমা দেন।
কিন্তু এরপর পরীক্ষণ কমিটির একজন সদস্য, চেয়ারপারসনকে ব্যক্তিগতভাবে চিঠি লিখে, অভিযোগ করেন যে তাদের আপত্তিগুলো যথাযথভাবে, সমাধান করা হয়নি। ওই অভিযোগের ভিত্তিতে চেয়ারপারসন ছবিটিকে রিভিশন কমিটির কাছে পাঠান, যার ফলে সার্টিফিকেশন আরও পিছিয়ে যায়। তবে পাঁচ সদস্যের পরীক্ষণ কমিটির চারজনই ছবিটি মুক্তির পক্ষে ছিলেন।
Tara-Veer: কনসার্ট বিতর্কে ফাটল? তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া নাকি আলাদা পথে!
আদালতে কেভিএন প্রোডাকশনের আইনজীবীরা, প্রশ্ন তোলেন কেন, তাদের অভিযোগকারী সদস্যের পরিচয় বা অভিযোগের প্রকৃতি জানানো হয়নি। বিচারপতি মঙ্গলবার, মৌখিকভাবে সিবিএফসিকে অভিযোগপত্র জমা দিতে বলেছিলেন, যেখানে দাবি করা হয় ছবিটি “ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।”
প্রযোজনা সংস্থার মতে, ছবিটির বাজেট প্রায় ৫০০ কোটি টাকা এবং পোঙ্গল সপ্তাহান্তে মুক্তির উপর তাদের বড় আর্থিক বিনিয়োগ নির্ভর করছে। হাইকোর্টের রায়ে ছবিটির মুক্তির পথ আপাতত পরিষ্কার হলেও নির্মাতারা এখনও নতুন মুক্তির তারিখ ঘোষণা করেননি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us