Vikrant Massey: 'আমি ক্ষমা করেছি, কিন্তু ভুলিনি’, পরিচালকের অভব্য আচরণে বিরক্ত বিক্রান্ত

এক সাক্ষাৎকারে বিক্রান্ত স্মরণ করেন, “আমি সব সময়ই অভিনেতা হতে চেয়েছিলাম। তবে ১৬ বছর বয়সে কেউ পেশাদার অভিনেতা হওয়ার কথা ভাবে না। পরিকল্পনা ছিল... "

এক সাক্ষাৎকারে বিক্রান্ত স্মরণ করেন, “আমি সব সময়ই অভিনেতা হতে চেয়েছিলাম। তবে ১৬ বছর বয়সে কেউ পেশাদার অভিনেতা হওয়ার কথা ভাবে না। পরিকল্পনা ছিল... "

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Vikrant Massey TV Shows: বলিউডে জনপ্রিয় হওয়ার আগে এই টিভি সিরিয়ালগুলিতে কাজ করেছেন বিক্রান্ত ম্যাসি

যা বললেন তিনি...

অভিনেতা হিসেবে বিক্রান্ত মাসের পথচলা শুরু হয়েছিল অনেক আগেই, তাও আবার সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। মাত্র ১৬ বছর বয়সে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয়, বারিস্তা হিসেবে কাজ করতেন তিনি। পড়াশোনার খরচ চালানোর জন্যই ছিল এই সংগ্রাম। সেই সময়ই এক টেলিভিশন প্রযোজকের নজরে পড়েন বিক্রান্ত এবং একটি শো-তে মুখ্য চরিত্রের প্রস্তাব পান। যদিও সেই শো কখনও সম্প্রচারিত হয়নি, তবুও সেখান থেকেই অভিনয়ের যাত্রা শুরু।

Advertisment

রিপাবলিককে দেওয়া এক সাক্ষাৎকারে বিক্রান্ত স্মরণ করেন, “আমি সব সময়ই অভিনেতা হতে চেয়েছিলাম। তবে ১৬ বছর বয়সে কেউ পেশাদার অভিনেতা হওয়ার কথা ভাবে না। পরিকল্পনা ছিল, স্নাতক শেষ করে এনএসডি বা এফটিআইআই-এ পড়ব, তারপর ২৪-২৫ বছরে অভিনয় শুরু করব।”

Dharmendra-Padma Bibhushan: চিরবিদায়ের পর জাতীয় স্বীকৃতি, পদ্ম বিভূষণ পাচ্ছেন কিংবদন্তি ধর্মেন্দ্র, ফিরে দেখা যাক তাঁর স্বর্ণযুগ

কিন্তু বাস্তবতা ছিল কঠিন। দিনে প্রায় ১৬ ঘণ্টা কাজ করতেন তিনি। একদিকে পড়াশোনা, অন্যদিকে দু’টি চাকরি। “১৯ ডিসেম্বর, ২০০৪- এই দিনটা আমি কোনওদিন ভুলতে পারব না। তখন আমি বারিস্তা হিসেবে কাজ করতাম। পড়াশোনার খরচ চালানোর জন্যই এই সংগ্রাম,” বলেন বিক্রান্ত।

প্রথম শুটিংয়ের অভিজ্ঞতা ছিল বেদনাদায়ক। বিক্রান্ত বলেন, “মাধ দ্বীপের এক স্টুডিওতে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াই। আমি একেবারেই কাঁচা ছিলাম। পরিচালক আমার ওপর চিৎকার করেছিলেন। সবার সামনে অপমানিত হয়ে আমি কাঁদতে শুরু করি। খুব ভেঙে পড়েছিলাম।" 

ডিভোর্স কোনও নারীর স্বপ্ন নয়’, বেদনার কথা শোনালেন সোহেলের প্রাক্তন স্ত্রী সীমা সাজদেহ

পরে অবশ্য সেই পরিচালক এসে ক্ষমা চেয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি দুঃখিত, এভাবে কথা বলা উচিত হয়নি।’ বিক্রান্ত বলেন, আমি ক্ষমা করেছি, কিন্তু ভুলিনি।"  টেলিভিশন থেকে সিনেমায় আসার পথে, নানা বৈষম্যের মুখেও পড়তে হয়েছে তাঁকে। তাঁর কথায়, “আমাকে সরাসরি বলা হয়েছে, আপনি টিভি অভিনেতা, তাই আমরা আপনার সঙ্গে কাজ করব না। এই মানসিকতা ভীষণ কষ্টদায়ক।" 

তবে বিক্রান্ত বিশ্বাস করেন, টেলিভিশন ইন্ডাস্ট্রিই বহু প্রতিভাবান শিল্পীকে তৈরি করেছে। তাঁর কথায়, “ইয়ামি গৌতম, মৃণাল ঠাকুরের মতো শিল্পীরা টিভি থেকেই উঠে এসেছেন। টেলিভিশন কখনও অভিনয়ের মান নির্ধারণ করে না।” সংগ্রাম, অপমান আর অটুট আত্মবিশ্বাসের মধ্য দিয়েই আজকের বিক্রান্ত ম্যাসি- যিনি নিজেকে প্রমাণ করেছেন বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে।

Vikrant Massey Entertainment News Today