Govinda: সত্যিই পরকীয়ায় জড়িয়েছেন গোবিন্দা! আসল রহস্য ফাঁস করলেন ভাইপো...

সুনীতার কাজ শুরু করা নিয়েও ইতিবাচক মন্তব্য করেন বিনয়। একতা কাপুর প্রযোজিত একটি ছবির মাধ্যমে সুনীতার আত্মপ্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, “আমি খুব খুশি যে তিনি এখন কাজ করছেন..."

সুনীতার কাজ শুরু করা নিয়েও ইতিবাচক মন্তব্য করেন বিনয়। একতা কাপুর প্রযোজিত একটি ছবির মাধ্যমে সুনীতার আত্মপ্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, “আমি খুব খুশি যে তিনি এখন কাজ করছেন..."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ডিভোর্স গুঞ্জন উড়িয়ে গোবিন্দার ঠোঁটে ঠোঁট সুনীতার

যা বললেন সুনীতা...

 বলিউডের একসময়ের সুপারস্টার গোবিন্দা-কে ঘিরে সাম্প্রতিক বিতর্কে মুখ খুললেন তাঁর ভাগ্নে বিনয় আনন্দ। হিন্দি ও ভোজপুরি ছবিতে পরিচিত মুখ বিনয় সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, কাকার ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন তাঁকে অস্বস্তিতে ফেলেছিল। তাই শেষ পর্যন্ত তিনি সরাসরি গোবিন্দার কাছেই বিষয়টি জানতে চান।

Advertisment

হিন্দি রাশ-কে দেওয়া সাক্ষাৎকারে বিনয় বলেন, “আমি গোবিন্দাকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, কিন্তু এমন ধারণা দিতে চাইনি যে আমি তাঁর ব্যক্তিগত জীবনে নাক গলাচ্ছি। তিনি শুধু আমার কাকা নন, বাবার মতোই সম্পর্ক।” তবু কৌতূহল ও দায়িত্ববোধ থেকে একদিন সরাসরি প্রশ্ন করেন তিনি। বিনয়ের কথায়, “আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, আপনার কি সত্যিই কারও সঙ্গে সম্পর্ক আছে? তিনি স্পষ্ট করে বলেন, ‘না, এমন কিছুই নেই।’ তিনি যখন অস্বীকার করলেন, আমি সেটাই মেনে নিয়েছি।”

Siddharth Malhotra Father Death: মেয়ের জন্মের পরেই চলে গেলেন বাবা, শোকে কাতর সিদ্ধার্থ

Advertisment

তবে বিষয়টি নিয়ে স্ত্রী সুনীতা আহুজা-র কিছু মন্তব্য তাঁকে বিস্মিত করেছে বলেও জানান বিনয়। তাঁর কথায়, “মামির সাক্ষাৎকার দেখে কিছুটা অদ্ভুত লেগেছিল। আমরা সবসময় দেখেছি তিনি গোবিন্দাকে সম্মান করেন।"

সুনীতার কাজ শুরু করা নিয়েও ইতিবাচক মন্তব্য করেন বিনয়। একতা কাপুর প্রযোজিত একটি ছবির মাধ্যমে সুনীতার আত্মপ্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, “আমি খুব খুশি যে তিনি এখন কাজ করছেন এবং নিজের পরিচয় তৈরি করছেন। এতদিন তাঁকে ঘরের চার দেয়ালের মধ্যে দেখেছি। এখন তাঁর কাজ দেখে ভালো লাগে। আমি মনে করি, প্রত্যেক নারীর আর্থিকভাবে স্বনির্ভর হওয়া উচিত।”

Aryan Khan: সিঁড়িতে দাঁড়িয়ে ধাক্কা দিয়েছিলেন আরিয়ান! শাহরুখ পুত্রের রোলার-কোস্টার কাণ্ড ফাঁস

গোবিন্দার বিরুদ্ধে কোমল নামের এক নবাগত অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ নতুন নয় বলেও মত বিনয়ের। তাঁর বক্তব্য, “গোবিন্দা সুপারস্টার ছিলেন। অতীতে তাঁর নাম অনেক অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে। যখন তিনি নীলম কোঠারি, রানি মুখোপাধ্যায় বা কারিশমা কাপুর-এর সঙ্গে কাজ করতেন, তখনও নানা জল্পনা উঠেছিল।”

বর্তমানে বিতর্ক এড়িয়ে নিজের কাজ ও ফিটনেসে মন দিচ্ছেন গোবিন্দা। বিনয় বলেন, “সবকিছু বাদ দিয়ে তিনি কঠোর পরিশ্রম করছেন। নিয়মিত দুই ঘণ্টা ব্যায়াম করছেন এবং নিজেকে ফিট রাখছেন।”

অন্যদিকে, অভিনেতা এক সাক্ষাৎকারে বলেন, “কোমল যে চুপ থেকেছে, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। সে কোনও ভুল কথা বলেনি। সবাই খ্যাতি পাওয়ার জন্য এমন সুযোগ নেয় না।”

Entertainment News Today Govinda