/indian-express-bangla/media/media_files/2026/01/25/virat-kohli-anushka-sharma-2026-01-25-23-37-18.jpg)
লন্ডনের পুজোর ছবি
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (Anushka Sharma) দু’জনেই নিজেদের কাজের জগতে ভীষণ জনপ্রিয়, আবার ব্যক্তিগত জীবন নিয়ে সমানভাবেই সংযত। লাইমলাইটে থেকেও তাঁরা সবসময় চেষ্টা করেন নিজেদের পারিবারিক মুহূর্তগুলোকে আড়ালেই রাখতে। তবুও, কখনও কখনও এমন কিছু ছবি বা ভিডিও সামনে আসে, যা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সম্প্রতি ঠিক তেমনই একটি ছবি নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে লন্ডনের বাড়িতে পূজা শেষে পুরোহিতের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে এই তারকা দম্পতিকে।
বিরাট কোহলির (Virat Kohli) ফ্যান পেজে শেয়ার করা ওই ছবিতে খুব সাধারণ, শান্ত আর আধ্যাত্মিক আবহ ধরা পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে, পূজা সম্পন্ন হওয়ার পর বিরাট ও আনুশকা একজন পুরোহিত এবং একজন মহিলার সঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন। ক্যাপশনে লেখা ছিল, “বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা লন্ডনে তাঁদের বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান করেছেন।”
বিরাট পরেছিলেন সাদা রঙের একটি সাধারণ কুর্তা-পাজামা। অন্যদিকে অনুষ্কাকে দেখা গিয়েছে কমলা আভাযুক্ত পোশাকের উপর সাদা কার্ডিগান পরা অবস্থায়। খুব বেশি সাজগোজ নয়, কিন্তু ভীষণই পরিপাটি ও স্নিগ্ধ লুক। ছবিতে দু’জনের মুখেই ছিল প্রশান্ত হাসি।
আরও পড়ুন: ‘অনেক ঠকেছি, তবু মানুষের উপর বিশ্বাস হারাতে পারি না’, ব্যক্তিত্বেও উজ্জ্বল বুম্বাদা!
গত বছরের ডিসেম্বরে, বিরাট ও অনুষ্কা বৃন্দাবনের ভারাহ ঘাটে অবস্থিত শ্রী হিত রাধা কেলি কুঞ্জ আশ্রমে প্রেমানন্দ জি মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ভজন মার্গের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, তাঁরা গভীর মনোযোগ দিয়ে প্রেমানন্দ জি মহারাজের কথা শুনছেন এবং আধ্যাত্মিক বিষয়ে আলাপ করছেন।
আরও পড়ুন: প্রদীপ্ত ভট্টাচার্যের ‘নধরের ভেলা’ কলকাতায় কবে, কোথায়?
সবকিছুর আড়ালেও তাঁরা জে আধ্যাত্মিক শান্তির পথে হাঁটতে ভালোবাসেন, এমন মুহূর্তগুলো সেটাই বারবার প্রমাণ করে।এই ভাইরাল ছবি যেন আবারও মনে করিয়ে দিল।
আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের আগেই সলমনের ‘মাতৃভূমি’ ছুঁয়ে গেল হৃদয়!


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us