হার্পিকের মুখ হয়ে উঠলেন নিমেষেই, নিজের পথ নিজেই বানালেন অভিনেতা

এই কঠিন সময়ে বাঁচিয়েছিল তাঁর বিনিয়োগের অভ্যাস। বাবা–মায়ের পরামর্শে তিনি প্রথম আয় থেকেই শেয়ারে টাকা লাগিয়েছিলেন। পরে তিনি টিভি উপস্থাপনা থেকে ব্যবসায় ফেরেন।

এই কঠিন সময়ে বাঁচিয়েছিল তাঁর বিনিয়োগের অভ্যাস। বাবা–মায়ের পরামর্শে তিনি প্রথম আয় থেকেই শেয়ারে টাকা লাগিয়েছিলেন। পরে তিনি টিভি উপস্থাপনা থেকে ব্যবসায় ফেরেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ishq-Vishk

চেনেন এই অভিনেতাকে?

বলিউডে সুযোগের অভাব, নানা ধরণের রাজনীতি- এসবের ফাঁকে বহু প্রতিভাবান শিল্পী হারিয়ে যান। অভিনেতা বিশাল মালহোত্রা সেই তালিকারই একজন। ইস্ক বিশ–এ শাহিদ কাপুর ও অমৃতা রাওয়ের সঙ্গে অভিনয়ের মাধ্যমে তিনি বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু পরবর্তীতে সিনে-নির্মাতারা তাঁকে নায়কের বন্ধুর চরিত্রের বাইরে ভাবতে রাজি না হওয়ায়, ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে সরে আসেন তিনি। একই মানুষ যারা আগে তাঁকে কাস্ট করতে চাইতেন, আরও বড় ভূমিকার অনুরোধ করতেই তাঁকে সরাসরি “না” বলে দেন। শেষ পর্যন্ত সেই ‘না’–ই তাঁকে অন্য পথ দেখায়। হার্পিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেন আলাদা পরিচয়ে।

Advertisment

একটি TEDx বক্তৃতায় বিশাল তাঁর যাত্রার নানা অধ্যায় শেয়ার করেন। তিনি বলেন, "ত্রিশ বছর আগে ক্লাস বাঙ্ক করার সময় এক মেয়ে এসে আমাকে ডিজনির মুখ হওয়ার অফার দেয়। অডিশন কী, তা না জেনেও আমি গিয়েছিলাম এবং ভারতের ডিজনির মুখ হয়ে উঠেছিলাম পরবর্তী দশ বছর।” এরপর জান্নাত, কিসমত কানেকশন-এর মতো ছবিতে অভিনয় করলেও কিছু প্রযোজকের ঈগো–রাগ তাঁর কেরিয়ার থামিয়ে দেয়। তিনি জানান, “এক বড় প্রযোজক আমার অনুরোধকে নিজের অহংয়ে নেন। তারপর দু’ বছর আমার কোনো কাজ ছিল না। আমি ভেঙে পড়েছিলাম।”

SRK-Salman: দুই খান একমঞ্চে! শাহরুখ–সলমনের নাচে মাতোয়ারা বিয়ের অতিথিরা

Advertisment

এই কঠিন সময়ে বাঁচিয়েছিল তাঁর বিনিয়োগের অভ্যাস। বাবা–মায়ের পরামর্শে তিনি প্রথম আয় থেকেই শেয়ারে টাকা লাগিয়েছিলেন। পরে তিনি টিভি উপস্থাপনা থেকে ব্যবসায় ফেরেন। নিজস্ব অ্যাড এজেন্সি খুলে রিলায়েন্সের মতো কোম্পানির সঙ্গে কাজ করেন। টিস্যু থেকে টয়লেট রোল- সব ধরনের কাগজপণ্য বিক্রিতে যুক্ত হন।

বিশালের জীবন বদলে যায় NFT আবিষ্কার করার পর। তাঁর কথায়, "ফিল্মে অভিনয় করেও কখনো অধিকার পাইনি। NFT সেই অধিকার ফিরিয়ে দিল।" তিনি প্রথম ভারতীয় অভিনেতা যিনি NFT তৈরি ও বিক্রি করেন। কোভিড শেষে ক্রিপ্টো নিষিদ্ধ হতে পারে- এই গুজবে তিনি NFT বিক্রি করে লাভ তুলে নেন। সেই আয় দিয়েই লেখেন, প্রযোজনা ও পরিচালনা করেন তাঁর প্রথম ফিচার ফিল্ম ইলম, যা বিশ্বের প্রথম সম্পূর্ণ NFT–ফান্ডেড ছবি।

শেষে বিশাল বলেন, হার্পিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়াই তাঁকে সবচেয়ে বড়ভাবে পরিচিত করেছে। “ছয় বছর ধরে আমি বিজ্ঞাপনে নিজেকে ‘বিশাল’ বলে পরিচয় দিতাম। এখন মানুষ আমাকে চরিত্রের নামে নয়, আমার নিজের নামে চেনে- এটাই আমার সবচেয়ে বড় সাফল্য।”

bollywood actress Entertainment News Today