Vishnu Manchu: “প্রচণ্ড অভিঘাতে কেঁপে উঠল বাড়ি”, মেয়েকে নিয়ে ভয়ের মুহূর্তে বিষ্ণু

বর্তমানে বিষ্ণু মাঞ্চু দুবাইতেই অবস্থান করছেন। অন্যদিকে একই পরিস্থিতিতে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান এবং ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও দুবাইয়ে আটকা পড়েছেন বলে জানা গেছে।

বর্তমানে বিষ্ণু মাঞ্চু দুবাইতেই অবস্থান করছেন। অন্যদিকে একই পরিস্থিতিতে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান এবং ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও দুবাইয়ে আটকা পড়েছেন বলে জানা গেছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
VISHNU-MANCHU

যুদ্ধ আবহে কাঁপছেন অভিনেতা...

তেলুগু অভিনেতা বিষ্ণু মাঞ্চু, শনিবার রাতে তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে জানান, দুবাইয়ের আকাশে ক্ষেপণাস্ত্র উড়তে দেখা গেছে। এবং সেই আতঙ্কঘন মুহূর্ত তিনি ও তাঁর পরিবার সরাসরি অনুভব করেছেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

Advertisment

পোস্টে বিষ্ণু লেখেন, “দুবাইয়ে আজ রাতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। হঠাৎ আকাশে ক্ষেপণাস্ত্র দেখা গেল। প্রচণ্ড বিস্ফোরণের অভিঘাতে আমাদের বাড়ি কেঁপে উঠেছিল এবং আমার ছোট্ট মেয়ে আয়রা ভয়ে কেঁদে ওঠে।” তিনি আরও যোগ করেন, “শান্তির জন্য প্রার্থনা করছি। পৃথিবীর কোথাও কোনও শিশু যেন তার নিজের বাড়ির ছাদের ওপর যুদ্ধের শব্দ শুনে বড় না হয়।”

Sonal Chauhan: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা, ফ্লাইট বাতিল! ভারতে ফিরতে অনিশ্চয়তায় সোনাল

Advertisment

অভিনেতা সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা বাহিনীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর কথায়, “বেসামরিক নাগরিকদের নিরাপদ রাখার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ। এই ধরনের মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়, জীবন আসলে কতটা ভঙ্গুর।” পোস্টের শেষে তিনি লেখেন, “শক্তি ও শান্তির জন্য প্রার্থনা করছি। হর হর মহাদেব।”

বর্তমানে বিষ্ণু মাঞ্চু দুবাইতেই অবস্থান করছেন। অন্যদিকে একই পরিস্থিতিতে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান এবং ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও দুবাইয়ে আটকা পড়েছেন বলে জানা গেছে। পাশাপাশি দোহায় অবস্থানরত ভারতীয় বাস্কেটবল দল, বিমান চলাচলে বিঘ্নের কারণে নির্ধারিত কর্মসূচি এগিয়ে নিতে পারছে না।

সমকামী দম্পতি, অভিযোগ ও নীরবতা—কতটা সফল অ্যাকিউসড?

উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত সামরিক পদক্ষেপের জবাবে, ইরান উপসাগরীয় অঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর। কুয়েত, কাতার, বাহরিন এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে অবস্থিত, মার্কিন সামরিক ঘাঁটি ও মিত্র স্থাপনাগুলিকে লক্ষ্য করে এই হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে। এর ফলে পুরো উপসাগরীয় অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং আকাশপথে চলাচলেও ব্যাপক প্রভাব পড়েছে।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বিষ্ণু মাঞ্চুর অভিজ্ঞতা, সামাজিক মাধ্যমে নতুন করে যুদ্ধ ও শান্তি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর বার্তায় স্পষ্ট, একজন বাবা হিসেবে সন্তানের নিরাপত্তাই তাঁর কাছে সবচেয়ে বড় উদ্বেগ। একই সঙ্গে তিনি যে শান্তি ও মানবিকতার আহ্বান জানিয়েছেন, তা বহু মানুষের হৃদয় ছুঁয়েছে।

bollywood Entertainment News Today Iran-Israel-US Conflict