/indian-express-bangla/media/media_files/2025/11/22/cats-2025-11-22-10-22-26.jpg)
কে কাকে টেক্কা দিল?
Masti 4 vs 120 Bahadur box office collection Day 1: শুক্রবার মুক্তি পেয়েছে সম্পূর্ণ ভিন্ন ধারার দুটি ছবি, ফারহান আখতার অভিনীত '১২০ বাহাদুর' ও অ্যাডাল্ট-কমেডি ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ভাগ 'মস্তি ৪'। নির্ভেজাল হাস্যরসে ভরপুর এই ছবিতে অভিনয় করেছেন বিবেক ওবেরয়, রীতেশ দেশমুখ এবং আফতাব শিবদাসানি। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট মোতাবেক, কোনও ছবিই বক্স অফিসে তেহেলকা তৈরি করতে পারেনি। তবুও, আয়ের বিচারে '১২০ বাহাদুর' থেকে সামান্য এগিয়ে মস্তি ৪।
১২০ বাহাদুর প্রথম দিনের আয়
১২০ বাহাদুর প্রথম দিনের আয় আনুমানিক ২.৩৫ কোটি টাকা। মর্নিং শোয়ে হলে দর্শক ছিল মাত্র ৪.৫২ শতাংশ । দুপুরে তা বেড়ে দাঁড়ায় ৬.৫৮ শতাংশ, সন্ধ্যায় দর্শক ছিল ৮.৫৩ শতাংশ এবং রাতে কিছুটা বেড়ে সেই অঙ্ক পৌঁছায় ১৪.৭ শতাংশে। কথায় আছে মর্নিং শোজ দ্য ডে। দেশজুড়ে প্রায় ২,৭২৫ স্ক্রিনে মুক্তি পেয়েছে ১২০ বাহাদুর। সবচেয়ে বেশি শো ছিল দিল্লির এনসিআর অঞ্চলে (৭৬৬টি), যেখানে হলে দর্শক সংখ্যা ছিল মাত্র ৮.২৫ শতাংশ। মুম্বইয়ে ছিল ৪৫৬টি শো এবং দর্শক ছিল ৯.৫%।
আরও পড়ুন সিলভার স্ক্রিন থেকে দূরে, ছেলের বয়স তিন বছর হতেই ফের মা হচ্ছেন সোনম! কবে ভূমিষ্ঠ হবে দ্বিতীয় সন্তান?
এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ ছবির পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় অনেকটাই পিছিয়ে। একটু পিছন ফিরে তাকালে দেখা যায় সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত Yudhra-র ওপেনিং ডে কালেকশন ছিল ৪.৫ কোটি। ২০২৩ সালের 'ফুকরে ৩' প্রথম দিনেই আয় করেছিল ৮.৮২ কোটি। মুক্তির প্রথমদিনে ‘স্যাম বাহাদুর’-এর ঝুলিতে এসেছিল ৬.২৫ কোটি। সেই তুলনায় '১২০ বাহাদুর' অনেকটা পিছিয়ে তা বলাইবাহুল্য।
মস্তি ৪ -এর প্রথম দিনের আয়
অন্যদিকে 'মস্তি ৪' তুলনামূলকভাবে কিছুটা হলেও ভাল ব্যবসা করেছে। প্রথম দিনে আয় ২.৫ কোটি টাকা আর সিনেমাহলে দর্শকসংখ্যা ৯.৯৮ শতাংশ। সকালে দর্শক ছিল ৫.৫৫ শতাংশ, দুপুরে ৯.০৬ শতাংশ, সন্ধ্যায় ৯.৯১ শতাংশ আর রাতের শোয়ে দর্শক সংখ্যা ছিল ১৫.৪ শতাংশ। ছবিটি প্রায় ২,৮৫৭ স্ক্রিনে মুক্তি পেয়েছে। দিল্লি-এনসিআরে ছিল সর্বাধিক ৬৬৭টি শো যেখানে দর্শক ছিল ৯.৭৫% শতাংশ আর মুম্বইয়ের ৪৬১টি শোয়ের দর্শক ১২.২৫ শতাংশ।
আরও পড়ুন মহাবিপদ! মাদক মামলায় নাম জড়াল অত্যন্ত জনপ্রিয় নেটপ্রভাবীর, মুম্বই পুলিশ তলব করল ওরিকে
মস্তির আগের প্রথম তিনটি ভাগের তুলনায় চতুর্থ ভাগের সংগ্রহ একেবারেই আশানোরুপ নয়। পরিচালক মিলাপ মিলন জাভেরির আগের ছবি 'এক দেওয়ানে কি দেওয়ানিয়াত'-এর ওপেনিং ডে কালেকশন ছিল ৯ কোটি। রীতেশ দেশমুখ অভিনীত অন্য ছবির সিক্যুয়েল যেমন রেইড ২-র আয় ১৯.২৫ কোটি ও হাউসফুল ৫-এর ঝুলিতে এসেছিল ২৪ কোটি, সেগুলোর তুলনায় 'মস্তি ৪' একেবারে ধরাশায়ী!
আরও পড়ুন 'শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালবাসব তবে মানসিক বা শারীরিক...', গোবিন্দাকে নিয়ে খোলামেলা সুনীতা
এই দুই ছবি যখন বক্স অফিসে মাথা তুলে দাঁড়াতে পারছে না তখন প্রতিযোগীতার ময়দানে রয়েছে অজয় দেবগনের দে দে পেয়ার দে ২। দ্বিতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করেছে ছবিটি। আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে ধনুষ ও কৃতী স্যানন অভিনীত 'তেরে ইশ্ক মেঁ'। ১২০ বাহাদুর ও মস্তি ৪ ঘুরে দাঁড়াতে পারবে নাকি বাকি ছবির চাপে একেবারে চিরেচ্যাপ্টা হয়ে যাবে তা তো সময় বলবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us