/indian-express-bangla/media/media_files/2025/11/16/cats-2025-11-16-12-46-42.jpg)
বিবেকের লড়াই
Vivek Oberoi Struggle: বিশিষ্ট অভিনেতা সুরেশ ওবেরয়ের ছেলে বিবেক ওবেরয়। বাবার নাম ভাঙিয়ে সাফল্য অর্জনের কোনও বাসনা তাঁর ছিল না। রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে একটা সময় লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন রানি মুখোপাধ্যায়ের সহ অভিনেতা। ২০০২ সালে বিটাউনে আত্মপ্রকাশ। সম্প্রতি এক কথোপকথনে বিবেক জানান কী ভাবে তিনি কখনও নিজের পারিবারিক পরিচয় ব্যবহার না করে ফারাহ খানের সহকারী হিসেবে কাজ করেছেন। এমনকী রিহার্সাল রুম পর্যন্ত পরিষ্কার করেছেন। ইন্ডাস্ট্রিতে এভাবেই নিজের জায়গা তৈরি করার লড়াই শুরু হয়েছিল।
ম্যাশেবল ইন্ডিয়াকে ভিকি বলেন, 'ট্রেনিং নেওয়ার জন্য আমি অনেকদিন ফারাহর সহকারী হিসেবে কাজ করেছি। রিহার্সাল রুম পরিষ্কার করা, ড্যান্সারদের জন্য চা নিয়ে যাওয়া এই সমস্ত কাজ করার মধ্যে দিয়েই আমার জার্নি শুরু। আমি কাউকে কখনও বলিনি আমার বাবা কে।' একটি প্রাণঘাতী দুর্ঘটনার স্মৃতিচারণ করে বলেন, 'রোড ছবির শুটিংয়ের সময় আমি রাতে বিকানের থেকে জয়সলমের গাড়িতে যাচ্ছিলাম। চালককে প্রায় ১০ থেকে ১৫ বার আস্তে চালানোর কথা বলেছিলাম । আমি সামনের সিটে বসেছিলাম আর সিটটা রিক্লাইন করে রেখেছিলেন। হঠাৎ প্রচণ্ড জোরে একটা আওয়াজ হল আর ধাক্কা লাগল।'
ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, 'হঠাৎ রাস্তার পাশে থেকে একটা উটগাড়ি চলে আসে আর সেই গাড়িতে লোহার রড ছিল। সেগুলো গাড়ির উইন্ডশিল্ড ভেঙে একেবারে ভেতরে ঢুকে যায়। আমি সিট রিক্লাইন না করলে সেই রডগুলো সরাসরি আমার শরীর ভেদ করে চলে যেত। রডগুলো মাথার উপর আটকে যাওয়ায় আমি বেরোতেও পারছিলাম না কিন্তু এক ফোঁটা আঁচড় পর্যন্ত লাগেনি। সত্যিই সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরেছিলাম। সেই দিনই প্রতিজ্ঞা করেছিলাম রাতে আর কখনও ভ্রমণ করব না।'
বর্তমানে বিবেক মস্তি ৪–এর প্রচারে ব্যস্ত। সঙ্গে রয়েছেন আফতাব শিবদাসানি এবং রিতেশ দেশমুখের সঙ্গে। ২০০৪ সালে মস্তি-র শুটিংয়ের সময় আফতাবকে করা এক মজার প্র্যাঙ্কের কথাও বলেন। বিবেকের সংযোজন, 'মস্তির শুটিং চলাকালীন আফতাব নতুন মার্সিডিজ কিনেছিল আর আমরা ওকে একবার ভালোই বোকা বানিয়েছিলাম। গাড়ির চাবি চুরি করে গাড়িটা অন্যত্র পার্ক করে রাখি। তারপর চাবিটা চুপচাপ আফতাবের কাছে রেখে দিই। যখন গাড়ি খুঁজতে আসে ওঁর মুখের অভিব্যক্তি ছিল দেখার মতো। ব্লাড প্রেসার নেমে গিয়েছিল। আমাদের বলেছিল গাড়ি নিয়ে যেন আর কখনও প্র্যাঙ্ক না করি।'
আরও পড়ুন বিগ বস খ্যাত প্রিয়াঙ্কের পিতৃবিয়োগ, কঠিন সময়ে প্রাক্তন প্রেমিকা দিব্যা বললেন...
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us