/indian-express-bangla/media/media_files/2025/09/28/vivek-oberoi-4-2025-09-28-14-05-50.jpg)
কী হয়েছিল বিবেকের সঙ্গে?
Vivek Oberoi: হিন্দি চলচ্চিত্র জগৎ, নব্বইয়ের দশকের শেষ থেকে, ২০০০ সালের শুরু পর্যন্ত এক অস্থির সময়ের মধ্য দিয়ে গিয়েছিল। তখন বলিউড ছিল প্রায় যেন 'ওয়াইল্ড ওয়েস্ট'- আন্ডারওয়ার্ল্ডের দাপটে, পর্দার আড়াল থেকেই চলত বহু বড় সিদ্ধান্ত। সিনেমার প্রযোজক, পরিচালক এবং জনপ্রিয় অভিনেতারা নিয়মিতই পেতেন চাঁদাবাজির ফোন। আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে গুলশান কুমার বা রাকেশ রোশনের মতো ব্যক্তিত্বের ওপরে হামলাও চালানো হয়েছিল। অনেকেই ধরে নিয়েছিলেন, বড় কয়েকটি ঘটনার পর কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিয়েছে, কিন্তু বাস্তব চিত্র ছিল ভিন্ন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বিবেক ওবেরয় জানিয়েছেন, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে 'কুরবান' ছবির শুটিংয়ের সময় তিনিও এমনই একটি প্রাণনাশের হুমকি পান- এবার তা এসেছিল পাকিস্তান থেকে। পিঙ্কভিলাকে, দেওয়া সাক্ষাৎকারে বিবেক বলেন, তাঁর হোটেল রুমের আনসারিং মেশিনে রেকর্ড হয়ে ছিল সেই হুমকি। তাঁর কথায়, "ওরা ফোনে বার্তা রেখে গিয়েছিল। মার্কিন আইন অনুযায়ী বিষয়টি আমাকে হোটেল কর্তৃপক্ষকে জানাতে হয়েছিল এবং তারা পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করে।" বার্তায় সন্দেহজনক কিছু কীওয়ার্ড থাকার কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাও ব্যাপারটি গুরুত্বের সঙ্গে নেয়।
The Academy of Fine Arts: 'নির্দ্বিধায় গালাগালি করুন', ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বে ইতি! মুক্তি পাচ্ছে দ্যা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস?
বিবেক জানান, প্রথমে তিনি ফোনটিকে মজা বলে উড়িয়ে দিতে চেয়েছিলেন। বলেন, "আমি ভেবেছিলাম কেউ মজা করছে বা মাতাল অবস্থায় ফোন করেছে।" কিন্তু পরে পুলিশ তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুরো বিষয়টি বুঝতে পারেন। তদন্তে উঠে আসে, ফোন কলটি পাকিস্তানের একটি সত্যিকারের নম্বর থেকে করা হয়েছিল। তখনই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে এবং বিবেক নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে সত্যিই উদ্বিগ্ন হয়ে পড়েন। বিবেকের কথায়...
Parambrata Chatterjee-Federation: ফেডারেশনের সঙ্গে জট কাটবে? আইনি লড়াই থেকে সরে সমঝোতার পথে পরমব্রত
"ওরা বলছিল-‘আমরা জানি তুমি কোথায় আছ, তোমাকে শেষ করে দেব।’ তখনই বিষয়টা ভয়ের হয়ে ওঠে।" পরে তিনি যুক্তরাষ্ট্রে একজন আইনজীবী নিয়োগ করেন এবং দেশে ফিরে আসার পর, বাধ্য হয়ে পুলিশ নিরাপত্তা নিতে হয় তাঁকে। শুধু তাঁকে নয়, তাঁর পরিবারকে নিয়েও হুমকি আসতে শুরু করায় আতঙ্ক আরও বেড়ে যায়। বর্তমানে বিবেক ওবেরয় গত কয়েক বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বাস করছেন। তবে, সে সময়কার অভিজ্ঞতা আজও তাঁর মনে গভীর দাগ কেটে রেখেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us