/indian-express-bangla/media/media_files/2025/11/21/kjhkjh-2025-11-21-18-30-32.jpg)
বিশেষ চমক
Prosenjit Chatterjee-Sudipta Chakraborty: লড়াকু মহিলাদের সংগ্রাম নিয়ে সান বাংলায় শুরু হয়েছিল 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। এই শো-এর জনপ্রিয়তা এখন বাংলার ঘরে ঘরে। এই মুহূর্তে চসিজন ২-এর প্রতিটি পর্ব দেখতে মুখিয়ে থাকে শোয়ের দর্শক। জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নব রূপে, নব সাজে, আরও বড় পরিসরে এখন অনুষ্ঠিত হয় 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। দেখতে দেখতে এসে গেল সিজন ২-এর মাসিক ফিনালে! চলতি নভেম্বরেই সম্প্রচারিত হবে সেই বিশেষ পর্ব, দোসর বর্ষপূর্তির উদযাপন। আর সেই বিশেষ মুহূর্তে শোয়ের গ্ল্যামার বাড়াতে থাকছেন টলিপাড়ার জ্যেষ্ঠপুত্র, স্বয়ং 'ইন্ডাস্ট্রি', প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত লড়াকু মা লক্ষ্মীরা।
/indian-express-bangla/media/post_attachments/865da845-086.jpg)
হাসি-খেলায়-মজায় ভরপুর সিজন ২-এর মাসিক ফিনালে। বিজয়িনী পাবেন ২লাখ টাকা। সঙ্গে থাকছে লক্ষ্মীদের জীবন সংগ্রামের গল্প যা শুনবেন মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু শুনবেন না থাকছে বুম্বাদার জমজমাট নাচের পারফরম্যান্স। প্রসেনজিৎ-এর ছবির জনপ্রিয় গান 'চোখ তুলে দেখো না', 'আমি আমি জানি জানি'-তে কোমর দোলাবেন। লক্ষ্মীদের এই জীবন সংগ্রামের গল্প শুনে তাঁদের সাহস জুগিয়েছেন টলিপাড়ার 'জ্যেষ্ঠপুত্র'।
/indian-express-bangla/media/post_attachments/7284fdfe-112.jpg)
এই শো যে শুধুমাত্র বিনোদনের একটা মঞ্চ নয়, সামাজিক দায়বদ্ধতা পালন করেছে সে কথাও বার বার উঠে এসেছে প্রসেনজিৎ-এর বক্তব্যে। আগামী ৩০ নভেম্বর সন্ধ্যে ৬ টায় সান বাংলায় দেখা যাবে এই ধামাকা মাসিক ফিনালে। অডিশনের মাধ্যমে বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ এখন খেলা হয় পাঁচ রাউন্ডে। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকে এক লক্ষ টাকার নগদ পুরস্কার।
/indian-express-bangla/media/post_attachments/23f44460-c20.jpg)
প্রতি পর্বে এখন থেকে তিনজনের বদলে চারজন করে মহিলা প্রতিযোগী থাকেন। কাউকেই খালি হাতে ফিরতে হয় না। নতুন এই ফরম্যাটে যুক্ত হয়েছে আরও একটি নতুন খেলা। "টাকার খনি", "বল ফেলতে টাকা কুলো" এমন সব মজার খেলার সঙ্গে এখন আবার হয় 'টাকার গদি'। শো- সঞ্চালনার দায়িত্বে থাকেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিছক একটি নন ফিকশন শো নয়, মহিলাদের স্বপ্নপূরণের প্ল্যাটফর্ম। মহিলাদের স্বনির্ভর হওয়ার ইচ্ছেকে আরও জোরাল করতেই সান বাংলার এই বিশেষ উদ্যোগ। এই শো সঞ্চালনা করতে করতে জীবন সম্পর্কে তাঁর ধারণা অনেকটাই বদলে গিয়েছে, সেই কথা বার বার শোনা যায় সুদীপ্তা চক্রবর্তীর কণ্ঠে। বহুবার বলেছেন এত মহিলার লড়াইয়ের গল্প শুনে নিজের জীবন সম্পর্কে অভিযোগ করা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন।
মাঝে মাঝে লাখ টাকার লক্ষ্মীলাভে খেলতে আসেন এক ঝাঁক তারকারা। গল্প,আড্ডায় জমে ওঠে সেই পর্ব। তারকারা অবশ্য সব টাকা নিয়ে যান না। তাঁদের টাকা নিয়েই তৈরি হয় "লক্ষ্মী ব্যাঙ্ক"। এবারে 'লক্ষ্মী ব্যাঙ্ক'-এর টাকা থেকে ছয় জন লড়াকু মা লক্ষ্মীদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে ৫০ হাজার টাকা যাতে তাঁরা তাঁদের স্বপ্ন পূরণের দিশা খুঁজে পান। মানুষের বিপুল চাহিদার জন্য এই শো এখন টানা দেড় ঘন্টার।
আরও পড়ুন ছোট পর্দায় গ্র্যান্ড কামব্যাক অপরাজিতা আঢ্যর, কোন ভূমিকায় 'লক্ষ্মী কাকিমা'?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us