/indian-express-bangla/media/media_files/2025/11/22/cats-2025-11-22-16-21-16.jpg)
কে এই হরমন?
Who Is Harman Sidhu: গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মত্যু বছর ৩৭-এর তরুণ তুর্কি সংগীতশিল্পী হরমন সিধু। PTC নিউজের তথ্য অনুযায়ী, মানসা–পটিয়ালা রোডে খিয়ালা গ্রামের কাছে তাঁর গাড়ি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের প্রভাব এতটাই ভয়াবহ ছিল গাড়িটি পুরো চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই হরমন সিধুর মৃত্যু হয়। হৃদয়বিদারক খবর সামনে আসতেই যেন একপ্রাকর স্তব্ধ পঞ্জাবি বিনোদন জগৎ। তাঁর পরিবার এখনো সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর বিষয়ে কোনো বিবৃতি শেয়ার করেনি।তিনি ছিলেন মানসা জেলার কাছে খিয়ালা গ্রামের বাসিন্দা।
সেখানে পঞ্জাবি সংগীত ও লোকসংস্কৃতির বিশেষ প্রচলন ছিল। সংগীতের পরিবেশে শৈশব কেটেছিল প্রয়াত শিল্পী হরমন সিধুর। একর ফলে ছেলেবেলা থেকেই তাঁর মধ্যে গান গাওয়ার প্রতি আগ্রহ তৈরি হয়। পরে সেই গানকেই পেশা হিসেবে গ্রহ করেন হরমন। ২০০৭ সালে মিস পূজার সঙ্গে জুটি বেঁধে প্রতিটি পঞ্জাবি পরিবারের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন হরমন সিধু। তাঁদের যুগলবন্দির সেরা উপহার Paper Ya Pyar। এই গান মুক্তির পর রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন।
আরও পড়ুন মাত্র ৩৭-এ থামল সুরেলা সফর, সড়ক দুর্ঘটনায় গাড়ি দুমড়েমুচড়ে শেষ! মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়কের
এই গানটি তরুণ প্রজন্মের মনে ব্যাপক সাড়া ফেলে এবং পঞ্জাবি সংগীতের দুনিয়ায় হরমন সিধু পায়ের তলার মাটি শক্ত করেন। এরপর আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। বছরের পর বছর ধরে তিনি বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দেন যা তাঁর অনুরাগীদের কাছে আজও সমাদৃত। তাঁর উল্লেখযোগ্য অনেক চার্টবাস্টার গানগুলির মধ্যে রয়েছে Paper Ya Pyar, Bebe Bapu, Koi Chakkar, Babbar Sher, Multan VS Russia Nai।
সোশ্যাল মিডিয়া Instagram-এ ফলোয়ার্স সংখ্যা ৩,৭৪২ আর ফেসবুকে ১৮,০০০। ইউটিউবে সাবস্ক্রাইবার ১৩.১ হাজার। সহজ সরল জীবন ও প্রতিভা দিয়ে হরমন সিধু পঞ্জাবি সংগীত ঘরনায় এক বিশেষ স্থান অর্জন করেছিলেন। হরমনের মৃত্যুর পর তিনি রেখে গিয়েছেন তাঁর স্ত্রী ও এক কন্যাকে। লাস্ট বাট নট ইন লিস্ট, গান গাওয়ার পাশাপাশি অনেক গান লিখেও খ্যাতি অর্জন করেছিলেন হরমন।
আরও পড়ুন মাদক মামলায় ভাইয়ের নাম জড়ানোর মাঝেই দুর্ঘটনার কবলে শ্রদ্ধা, শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us