/indian-express-bangla/media/media_files/Vc6Y7TXQ7MWsAafFcgcs.jpg)
কোথায় ছিলেন সুনীতা?
Govinda wife Sunita: মঙ্গলে ঘটে গিয়েছিল অমঙ্গল। বাড়িতেই আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন গোবিন্দা। সেই মুহূর্তেই তড়িঘড়ি মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেন ভক্তরা। চিন্তিত হয়ে পড়েন কাছের মানুষজন, বন্ধুবান্ধব। ধর্মেন্দ্রকে হাসপাতালে দেখতেও গিয়েছিলেন গোবিন্দা। এরপর কী ভাবে তিনি অসুস্থ হয়ে পড়লেন সেই নিয়ে শুরু হয় জল্পনা। চর্চার মাঝেই অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী ললিত বিন্দাল তাঁর শারীরিক অবস্থা নিয়ে মুখ খোলেন। একইসঙ্গে জানান, গোবিন্দার কঠিন সময়ে পাশে ছিলেন না স্ত্রী সুনীতা।
আরও পড়ুন 'অনেক ভুল করেছে আর আমি ক্ষমা করেছি', গোবিন্দার বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন উসকে অকপট সুনীতা
রাতের ঘটনাটি কীভাবে ঘটল?
বুধবার গভীর রাতে গোবিন্দাকে মুম্বাইয়ের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেতা অসুস্থ বোধ করলে ললিত তাঁকে হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, মঙ্গলবার সকাল থেকেই গোবিন্দা দুর্বলতা অনুভব করছিলেন। তাঁর কথায়, “সকালে ওঁর একটু শরীর খারাপ লাগছিল আর সন্ধ্যার দিকে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য ডিসওরিয়েন্টেশন হয়েছিল। কিছুক্ষণের জন্য অজ্ঞানও হয়ে গিয়েছিল। পারিবারিক চিকিৎসককে ফোন করলে যে ওষুধ খাওয়ার পরামর্শ দেন সেটি তিনি তখুনি খেয়ে নেন।'
আরও জানান, 'গোবিন্দা রাত সাড়ে আটটা থেকে ন'টার মধ্যে ওষুধ খেয়ে ঘুমাতে যান। কিন্তু রাত প্রায় ১২টার দিকে আবার হঠাৎ অস্বস্তি, দুর্বলতা বোধ করেন সেই সঙ্গে শ্বাসকষ্ট। তখন তিনি আমাকে ফোন করেন। আমি ১২টা ১৫ মিনিটে ওঁর বাড়িতে পৌঁছাই এবং চিকিৎসকের পরামর্শে হাসপাতালে নিয়ে যাই। রাত একটা নাগাদ ইর্মাজেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়।'
এখন কেমন আছেন গোবিন্দা?
ললিত আশ্বস্ত করে বলেন, 'এখন গোবিন্দাকে ইমারজেন্সি ওয়ার্ড থেকে রুমে স্থানান্তর করা হয়েছে এবং তিনি আগের তুলনায় অনেকটাই ভাল আছেন। বেশ কয়েকটি স্বাস্থ্যপরীক্ষা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং বিশ্রাম নিচ্ছেন। সকালে কথা হয়েছে। আমাকে বলেছেন যে আগের তুলনায় ভালো লাগছে।' হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গোবিন্দা জানিয়েছেন, অতিরিক্ত শরীরচর্চা করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন।
আরও পড়ুন ধনতেরসে সোনার হার উপহার পেতেই খোয়ালেন প্রিয় জিনিস! কী ঘটল গোবিন্দা ঘরনি সুনীতার সঙ্গে?
সুনীতা কোথায় ছিলেন?
প্রথমে হাসপাতালে গোবিন্দeর পরিবারের কেউ না থাকায় প্রশ্ন ওঠে। এ বিষয়ে ললিত জানান, 'সুনীতা তখন শহরের বাইরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। গভীর রাতে মুম্বইয়ে ফেরেন এবং সকালে হাসপাতালে যান। অন্যদিকে তাঁদের মেয়ে টিনা চণ্ডীগড়ে কাজে ছিলেন। তিনিও সন্ধ্যার মধ্যে মুম্বইয়ে ফিরবেন।' উল্লেখ্য, গোবিন্দা বাড়িও ফিরে গিয়েছেন এবং এখন পরিস্থিতি স্বাভাবিক।
আরও পড়ুন রাত ১টায় কেলেঙ্কারি! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন গোবিন্দা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us