/indian-express-bangla/media/media_files/2025/11/25/pooja-bedi-and-farhan-2025-11-25-20-44-39.jpg)
যা যা বললেন পুজা...
অভিনেত্রী পূজা বেদী যখন জগ মুন্ধ্রার, বিশকন্যা (১৯৯১) এবং মনসুর খানের জো জিতা ওয়াহি সিকান্দার (১৯৯২)–এ অভিনয় করেন, তখনই তিনি রাতারাতি জনপ্রিয়তার শিখরে উঠে আসেন। ‘ইন্ডিয়ান মেরিলিন মনরো’ হিসেবে পরিচিত পূজা সেই সময়ে দর্শকদের হৃদয় জয় করেছিলেন। তবু কয়েক বছরের মধ্যেই তিনি বলিউড থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানালেন, কেন তিনি আলো–ঝলমলে ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য পথ বেছে নিয়েছিলেন।
ড. শিন গুরিবের অনুষ্ঠানে পূজা তাঁর শৈশব, ব্যক্তিগত জীবন, কর্মজীবনের নানা পর্ব এবং স্ত্রী-মা হিসেবে অভিজ্ঞতার কথা শোনান। বলিউড ছাড়ার কারণ জানতে চাইলে পূজা জানান- তিনি বিয়ে করেছিলেন এক অত্যন্ত রক্ষণশীল মুসলিম পরিবারে, যেখানে ‘সেক্সি’ ইমেজের কোনো অভিনেত্রীকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করার প্রশ্নই ওঠে না। ইতিমধ্যেই দুই পরিবার তাঁদের বিয়েতে অনিচ্ছুক ছিল। তাই আরও অশান্তি এড়াতে পূজা নিজেই অভিনয় জগৎ ছেড়ে দেন।
সুচিত্রার সৌন্দর্যে বিমোহিত, মহানায়িকার সঙ্গে কোথায় কোথায় ঘুরতেন ধর্মেন্দ্র?
ফারহান ও পূজা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে পরিবার গড়েছিলেন এবং দুই সন্তানকে বড় করেন। কিন্তু নয় বছর পর, ২০০৩ সালে তাঁদের বিয়ে ভেঙে যায়। এই সময়টি পূজার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। অল্প সময়ের মধ্যে তিনি বহু প্রিয়জনকে হারান। ঠাকুমা, শৈশবের সঙ্গী কুকুর, তাঁকে বড় করে তোলা পরিচর্যাকারী, নিজের মা এবং ভাই। সবকিছুর মাঝে ভেঙে পড়ে তাঁর বিবাহও। ভরণপোষণ ছাড়াই, ৩২ বছর বয়সে তিনি সম্পূর্ণ নতুন করে জীবন শুরু করতে বাধ্য হন।
পূজা বলেন, "প্রতি ছ’ মাসে আমার জীবনের কেউ না কেউ হারিয়ে যাচ্ছিল। আমি আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে বলতাম দয়া করে, সবকিছু একটু সহজ করে দিন।" সেই কঠিন সময়েই তিনি কলাম লেখা শুরু করেন, যা পরপর নতুন সুযোগ তৈরি করতে থাকে। খুব শিগগিরই তিনি নিজের যোগ্যতায় স্থিতিশীল হয়ে ওঠেন।"
Sonali Bendre: ক্যানসার নিয়ে তীব্র বিতর্কে সোনালী, কেন?
পূজা শেষ করেন এ কথায়- "কেউ আপনার জীবনে ১২ বছর সুখ এনে দিয়েছে বলে, তার মানে এই নয় যে বাকি ৫০ বছরও আপনাকে তাদের সঙ্গে দুঃখে থাকতে হবে। কখনও কখনও ছেড়ে দেওয়াই এগিয়ে যাওয়ার একমাত্র পথ।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us