/indian-express-bangla/media/media_files/2025/02/15/9MmAR8L7yttZmOFxqWQ9.jpg)
কী জানা গেল... Photograph: (file Photo)
সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় যেখানে প্রায় প্রতিটি তারকাই ইনস্টাগ্রাম, এক্স বা ফেসবুককে নিজের জনপ্রিয়তা ও আয়ের বড় মাধ্যম হিসেবে ব্যবহার করছেন, সেখানে রণবীর কাপুর বরাবরই ব্যতিক্রম। ২০০৭ সালে বলিউডে আত্মপ্রকাশ করার পর, থেকে দীর্ঘ ক্যারিয়ার গড়ে তুললেও, আজ পর্যন্ত তিনি কোনও অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলেননি। ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখা কিংবা নিজের কাজের প্রচারের জন্য সোশ্যাল মিডিয়াকে অপরিহার্য মনে করা হলেও, রণবীর বরাবরই এই মাধ্যম থেকে নিজেকে দূরে রেখেছেন।
তবে, ইন্ডাস্ট্রির অন্দরমহলে এটা মোটামুটি ওপেন সিক্রেট যে রণবীরের একটি ‘ফিনস্টা’ বা ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। সম্প্রতি ‘ইনকন্ট্রোভার্সিয়াল’ পডকাস্টে জনপ্রিয় এন্টারটেনমেন্ট জার্নালিস্ট মালিনী আগরওয়াল ওরফে মিস মালিনী এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তাঁর দাবি, রণবীর নিজের সেই গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এতটাই সতর্ক যে, এমনকি স্ত্রী আলিয়া ভাটকেও সেই অ্যাকাউন্ট ফলো করতে দেন না।
Govinda: বারবার হুমকি ফোন, FIR দায়ের- গোবিন্দার নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
মালিনী জানান, “রণবীর কাপুরের একটি ফিনস্টা আছে এবং তিনি আলিয়াকেও সেটি অনুসরণ করতে দেন না। কারণ, আলিয়া যদি ফলো করেন, তাহলে মানুষ বুঝে যাবে যে এটি আসলে রণবীরেরই অ্যাকাউন্ট। তিনি সবার কাজ দেখতে ভালোবাসেন, সব আপডেট রাখেন, কিন্তু নিজে সোশ্যাল মিডিয়ায় থাকতে চান না। বহু মানুষ তাকে অফিসিয়াল অ্যাকাউন্ট খুলতে অনুরোধ করেছে, কিন্তু তিনি চান না।”
মালিনীর কথায়, রণবীর এই ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে সবকিছু দেখেন। বন্ধুদের পোস্ট, ইন্ডাস্ট্রির খবর, ট্রেন্ডিং বিষয়- কিন্তু কেউ জানে না অ্যাকাউন্টটির প্রকৃত পরিচয় কী। অর্থাৎ, সোশ্যাল মিডিয়ার বাইরে থেকেও তিনি পুরো বিষয়টির উপর নজর রাখেন।
এর আগেও দুবাইয়ে একটি অনুষ্ঠানে রণবীর নিজেই এই ফিনস্টা অ্যাকাউন্টের কথা স্বীকার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ওই অ্যাকাউন্টে তিনি নিজের মেয়ে রাহাকে নিয়ে একটি রিলও পোস্ট করেছিলেন। রণবীর মজা করে বলেন, “আমার ফিনস্টা অ্যাকাউন্টে আমি আমার মেয়েকে নিয়ে একটি রিল বানিয়েছিলাম। কিন্তু আমার কোনও ফলোয়ার নেই, তাই সেটা একেবারেই প্রচারের জন্য নয়।”
Sandy Saha-Sayak: 'নেশা করে হেনস্থা করেছিল', সায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইউটিউবার স্যান্ডির
একই অনুষ্ঠানে রণবীর স্পষ্ট করেন, কেন তিনি আনুষ্ঠানিকভাবে ইনস্টাগ্রামে থাকতে চান না। তাঁর কথায়, “যদি আমি অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় থাকি, তাহলে আমার উপর একটা দায়িত্ব তৈরি হবে নিজেকে সব সময় বিশ্বের সামনে তুলে ধরার। আমার মনে হয়েছে, আমার অভিনয়ই আমার বক্তব্যের মাধ্যম। সিনেমার মাধ্যমেই আমি নিজেকে প্রকাশ করতে চাই।”
এই প্রসঙ্গে আলিয়া ভাটও মজার ছলে বলেন, রণবীর তাকে সেই অ্যাকাউন্টে ঢুকতেও দিতেন না। আলিয়ার কথায়, “ও বলত, তুমি যদি আমাকে ফলো করো, তাহলে সবাই বুঝে যাবে। তাই আমাকে ওর ফোনে উঁকি মেরে দেখতে হত। ওর ফিনস্টায় মাত্র দুটো রিল আছে, যেগুলো সম্ভবত ও নিজে আর দু-একজন মানুষই দেখে।”
সব মিলিয়ে, সোশ্যাল মিডিয়ার যুগেও রণবীর কাপুর নিজের মতো করেই চলতে ভালোবাসেন- নীরবে দেখেন, কিন্তু আলোয় আসেন শুধুই রুপোলি পর্দায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us