/indian-express-bangla/media/media_files/2025/11/30/y1-2025-11-30-13-30-47.jpg)
দেখুন ইয়ালিনির জন্মদিনের ছবি...
/indian-express-bangla/media/media_files/2025/11/30/y2-2025-11-30-13-31-24.jpg)
দেখতে দেখতে যেন ২টো বছর পার। চোখের সামনে যেন বড় হয়ে গেল ইয়ালিনি। রাজ-কন্যা ছোট্ট থেকেই সকলের বেশ প্রিয়।
/indian-express-bangla/media/media_files/2025/11/30/y3-2025-11-30-13-31-42.jpg)
আর আজ বছর দুই বয়স হল তাঁর। মা শুভশ্রী এবং বাবা রাজ সন্তানদের নিয়ে নানা ছবি শেয়ার করেন। আর ইয়ালিনি যেন আদো আদো কথার কারণে বেশ প্রিয় হয়ে উঠেছেন সকলের কাছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/30/ya-2025-11-30-13-33-30.png)
আজ সকাল হতেই ছোট্ট ইয়ালিনি কেক কাটল। তাঁর সে কি আনন্দ। যেন তোর সইছে না। সকলে মিলে তখন হ্যাপি বার্থডে গান গাইতে ব্যস্ত। আর সে দাদার হাত ধরে কেক কাটতে মগ্ন।
/indian-express-bangla/media/media_files/2025/11/30/noname-2025-11-30-13-33-46.png)
কেক কাটার পর, দাদাকে কেক খাইয়েও দিল সে। যদিও দাদার সঙ্গে তাঁর খুনসুটি লেগেই থাকে। তাও আজকের দিন যেন বেশি স্পেশ্যাল।
/indian-express-bangla/media/media_files/2025/11/30/y6-2025-11-30-13-34-13.jpg)
এদিকে, তাঁর বাবা রাজ আজকের দিনে মেয়ের বেশ কিছু অদেখা ছবি দেখালেন। তখন ইয়ালিনি বেশ ছোট্ট। বাবার বুকে শুয়ে রয়েছে সে।
/indian-express-bangla/media/media_files/2025/11/30/y8-2025-11-30-13-34-33.jpg)
মেয়ে অবশ্যই ঘরের লক্ষ্মী। তাঁর পা, নিজের কপালে ঠেকালেন রাজ। সেই ছবি যেন সত্যিই অনন্য।
/indian-express-bangla/media/media_files/2025/11/30/y9-2025-11-30-13-34-51.jpg)
মেয়ের জন্মদিনে পরিচালক তাঁর সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন, "শুভ জন্মদিন আমার ইয়ালিনি মা।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us