Yash-Nusrat: ইডেনে নজর কাড়লেন যশ-নুসরত, উপস্থিত ছিলেন আর কোন কোন তারকা?

শুধু সাধারণ দর্শকই নন, এই ম্যাচ দেখতে ইডেনে হাজির হয়েছিলেন টলিউডের একঝাঁক তারকাও। গ্যালারিতে দেখা যায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী তৃণা সাহা, অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান এবং গায়ক-রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় সহ আরও অনেক পরিচিত মুখকে।

শুধু সাধারণ দর্শকই নন, এই ম্যাচ দেখতে ইডেনে হাজির হয়েছিলেন টলিউডের একঝাঁক তারকাও। গ্যালারিতে দেখা যায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী তৃণা সাহা, অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান এবং গায়ক-রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় সহ আরও অনেক পরিচিত মুখকে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Yash-Nusrat (2)

ইডেনে যশ–নুসরত

কলকাতার ইডেন গার্ডেন্স-এ শুরু হয়েছে হাইভোল্টেজ ক্রিকেট লড়াই। সুপার এইট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় ক্রিকেট দল মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। ম্যাচ ঘিরে কলকাতার ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। শুরু থেকেই স্টেডিয়ামের প্রায় প্রতিটি আসন ভরে ওঠে দর্শকে, আর গ্যালারিজুড়ে শোনা যায় উচ্ছ্বাস আর করতালির ঢেউ।

Advertisment

শুধু সাধারণ দর্শকই নন, এই ম্যাচ দেখতে ইডেনে হাজির হয়েছিলেন টলিউডের একঝাঁক তারকাও। গ্যালারিতে দেখা যায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী তৃণা সাহা, অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান এবং গায়ক-রাজনীতিবিদ বাবুল সুপ্রিয়-সহ আরও অনেক পরিচিত মুখকে। তারকাদের উপস্থিতিতে যেন স্টেডিয়ামের উন্মাদনা আরও কয়েকগুণ বেড়ে যায়।

বিশেষ করে নজর কাড়েন টলিউডের জনপ্রিয় জুটি যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান (Nusrat Jahan)। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় দু’জনেই সাধারণ টি-শার্ট পরে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন। গ্যালারিতে বসে খেলা উপভোগ করার পাশাপাশি দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাতেও দেখা যায় তাঁদের। তাঁদের এই সহজ-সরল উপস্থিতি এবং দর্শকদের সঙ্গে আন্তরিক মুহূর্ত দ্রুতই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Advertisment

আরও পড়ুন: “কী সখ মাইরি বৌদিদির!”, যশের সামনে মঞ্চেই মজার জবাব নুসরতের

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই মন্তব্য করেছেন, তারকা হয়েও যশ (Yash Dasgupta) ও নুসরতের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাঁদের আরও কাছের মানুষ করে তোলে। অন্যদিকে, প্রিয় তারকাদের সামনে থেকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরাও।

আরও পড়ুন: টলিউড থেকে রাজনীতির মঞ্চে কোয়েল, কী বললেন শতাব্দী ও চিরঞ্জিত?

সব মিলিয়ে ক্রিকেটের উত্তেজনার পাশাপাশি তারকাদের উপস্থিতিতে এদিন ইডেন গার্ডেন্স যেন হয়ে উঠেছিল বিনোদন ও উচ্ছ্বাসের এক জমজমাট মঞ্চ। মাঠের লড়াই যেমন দর্শকদের মন জয় করেছে, তেমনই গ্যালারিতে তারকাদের উপস্থিতিও এই ম্যাচকে আরও স্মরণীয় করে তুলেছে।

আরও পড়ুন: ‘আমি তোমাকে ভালোবাসি’, একে অপরকে ভালোবাসার কথা বললেন দেব-রুক্মিণী!

tollywood tollywood news entertainment Entertainment News Entertainment News Today Yash Dasgupta Nusrat Jahan