/indian-express-bangla/media/media_files/2026/01/08/toxic-movie-2026-01-08-14-01-11.jpg)
কে এই অভিনেতা...
কয়েক দশকে বহু তারকার উত্থান দেখেছে কন্নড় সিনেমা, কিন্তু যশ অবশ্যই আলাদা করে নজর কাড়েন। কারণ শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে, তাঁর কেজিএফ সিরিজই কন্নড় ইন্ডাস্ট্রিকে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে। প্রশান্ত নীল পরিচালিত কেজিএফ: চ্যাপ্টার ১ (২০১৮) ছিল প্রথম কন্নড় ছবি যা ২৫০ কোটি আয় করে রেকর্ড গড়ে।
এর সিক্যুয়েল কেজিএফ ২ (২০২২) আজও একমাত্র আঞ্চলিক ভারতীয় ছবি যা বিশ্বব্যাপী ১,০০০ কোটির বেশি সংগ্রহ করেছে। এই তালিকায় মাত্র নয়টি ভারতীয় চলচ্চিত্রের নাম রয়েছে। যশের সামনে এখন আরও বড় লক্ষ্য- গীতু মোহনদাস পরিচালিত টক্সিক এবং ৪,০০০ কোটির বাজেটের মহাযজ্ঞ রামায়ণ, যেখানে তিনি অভিনয়ের পাশাপাশি সহ–প্রযোজকও।
Dev: ১৪ তারিখ হিয়ারিং! দেশু প্রসঙ্গে অন্যদের প্রশ্ন না করতে অনুরোধ দেবের, আর কী কী বললেন?
বাসচালকের ছেলে থেকে সুপারস্টার
বেঙ্গালুরুর বিএমটিসি বাস ড্রাইভার অরুণ কুমার ও গৃহিণী পুষ্পার ছেলে যশ, (আসল নাম নবীন কুমার) ছোট থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন। স্কুলে নাটক ও নাচে সাফল্য পেলেও, পরিবার তাঁর অভিনয়ের স্বপ্নকে প্রথমে সমর্থন করেনি। বাবা সরকারি চাকরি করতে বললেও যশ নিজের পথেই হাঁটার সিদ্ধান্ত নেন। এবং বাড়ি ছেড়ে বেঙ্গালুরু চলে আসেন- পকেটে ছিল মাত্র ৩০০ টাকা।
বেঙ্গালুরু এসে তিনি শিখলেন বাস্তবতার কঠিন পাঠ। কোনো সুযোগ আসেনি সহজে। জীবিকা টিকিয়ে রাখতে তিনি থিয়েটারে যোগ দেন- চা আনা থেকে স্টেজ ম্যানেজমেন্ট পর্যন্ত সব কাজই করেছেন। পরে পরিচালক প্রিয়া হাসানের জাম্বাদা হুদুগি (২০০৭) দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।
তারকা হলেও শিকড় ভোলেননি
স্টার হওয়ার পরও, যশ ভুলে যাননি নিজের সংগ্রাম। ২০১৭ সালে, স্ত্রী রাধিকা পণ্ডিতকে নিয়ে প্রতিষ্ঠা করেন, যশো মার্গা ফাউন্ডেশন। তাল্লুর হ্রদ পুনরুদ্ধার, ২০টিরও বেশি গ্রামে পানীয় জল সরবরাহ পুনরুদ্ধার এবং খরাগ্রস্ত অঞ্চলে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহের মতো গুরুত্বপূর্ণ কাজ করে আসছে।
আসছে টক্সিক ও রামায়ণ
৮ জানুয়ারি ৪০ বছরে পা দেন যশ। এখন অপেক্ষায় তাঁর পিরিয়ড গ্যাংস্টার ফিল্ম টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন–আপস–এর মুক্তির। এছাড়া নীতেশ তিওয়ারির রামায়ণ–এও মুখ্য ভূমিকায় থাকছেন তিনি। টক্সিক মুক্তি পাবে ১৯ মার্চ ২০২৬।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us