Toxic Teaser: টক্সিক টিজারে অশ্লীলতা! মহিলাদের অবমাননা? নিষেধাজ্ঞার দাবি এএপি মহিলা শাখার

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে টিজারটি কোনোরকম বয়স-সতর্কতা ছাড়াই প্রকাশ করা হয়েছে, যা প্রকাশ্যে নৈতিকতা ও নারীর মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে টিজারটি কোনোরকম বয়স-সতর্কতা ছাড়াই প্রকাশ করা হয়েছে, যা প্রকাশ্যে নৈতিকতা ও নারীর মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Yash-Toxic

ফের গণ্ডগোল শুরু সিনেমা নিয়ে...

যশ ও কিয়ারা আদভানি অভিনীত বহুল আলোচিত ছবি ‘টক্সিক’-এর সর্বশেষ টিজারকে কেন্দ্র করে, নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। টিজারে প্রদর্শিত কিছু দৃশ্যকে ‘অশ্লীল ও স্পষ্ট’ হিসেবে চিহ্নিত করে আম আদমি পার্টির মহিলা শাখা, কর্নাটক রাজ্য মহিলা কমিশনের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। এপি-র রাজ্য সম্পাদক ঊষা মোহন কমিশনে পাঠানো চিঠিতে দাবি করেন, টিজারে এমন কিছু অংশ রয়েছে যা নারী ও শিশুদের সামাজিক কল্যাণের জন্য ক্ষতিকর হতে পারে এবং সামাজিকভাবে ভুল বার্তা ছড়াতে পারে।

Advertisment

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে টিজারটি কোনোরকম বয়স-সতর্কতা ছাড়াই প্রকাশ করা হয়েছে, যা প্রকাশ্যে নৈতিকতা ও নারীর মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। তার অভিযোগ, টিজারের দৃশ্যগুলি শুধু নারীর প্রতি অসম্মানজনক নয়, বরং “কন্নড় সংস্কৃতিকে অপমান করেছে,” যা পুরো সম্প্রদায়কে ক্ষুব্ধ করতে পারে। তাই মহিলা শাখার পক্ষ থেকে কমিশনকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে- বিশেষ করে টিজারটি ব্যান করা এবং সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলার জন্য।

Oindrila Sen: বছর আগের বিপর্যয় আজও গভীর ক্ষত, বাবার মৃত্যু মানতেই পারেননি ঐন্দ্রিলা?

টিজারটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে ভক্তরা এর স্টাইল, ভিজ্যুয়াল টোন ও মনোভাব–কে প্রশংসা করেছে, অন্যদিকে অনেকেই সমালোচনা করেছেন যে, পরিচালক গীতু মোহনদাস নারীদের অবজেক্টিফাই করেছেন। সমালোচনার উত্তরে গীতু ইনস্টাগ্রামে একটি পোস্টে লেখেন, “যখন সমাজ মহিলাদের আনন্দ, সম্মতি বা স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে চায়-তখন সেটা সত্যিই অস্বস্তিকর।”

পরিচালক গীতুর সমর্থনে এগিয়ে এসেছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাম গোপাল ভার্মা। এক্স-এ তিনি লিখেছেন, “টক্সিক টিজার দেখেই বুঝেছি, গীতু মোহনদাস নারী ক্ষমতায়নের এক অনন্য প্রতীক। তাঁর দৃঢ়তা এবং দৃষ্টিভঙ্গির সঙ্গে, কোনও পুরুষ পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।” পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাও টিজারের প্রশংসা করে বলেন, “টক্সিক আমাকে নক আউট করে দিয়েছে- এতে আছে স্টাইল, মনোভাব, বিশৃঙ্খলা।”

স্বপ্নের লড়াই: স্বস্তিকা দত্তের অন্দরমহলের খোলা ডায়েরি

যশ ও কিয়ারার পাশাপাশি ছবিতে রয়েছেন নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। ছবিটি আরও আকর্ষণীয় হয়েছে কারণ এটি ব্লকবাস্টার ধুরন্ধর-এর সিক্যুয়েলের সঙ্গে বক্স-অফিসে প্রতিযোগিতায় নামবে। গীতু মোহনদাস পরিচালিত ‘Toxic: A Fairytale for Grown Ups’ ১৯ মার্চ, ২০২৬-এ মুক্তি পাওয়ার কথা।

bollywood yash Entertainment News Today