/indian-express-bangla/media/media_files/2026/01/13/toxicteaser-2026-01-13-20-09-21.png)
বিতর্ক তুঙ্গে...
যশ অভিনীত টক্সিক-এর টিজারটি অভিনেতার জন্মদিনে প্রকাশের পর থেকেই, ব্যাপক আলোচনা এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। টিজারে যশের চরিত্র রায়াকে, একটি মহিলা চরিত্রের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখানো হয়েছে, যা আপত্তিজনক বলে দাবি করে, আম আদমি পার্টির মহিলা শাখা কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগ, টিজারের দৃশ্যগুলি “অশ্লীল, স্পষ্ট এবং সমাজে নারী ও শিশুদের কল্যাণের জন্য ক্ষতিকর” হতে পারে।
বিতর্কের মাঝেই ইন্ডিয়া টুডে জানিয়েছে, যে টক্সিক টিমের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-র কাছে কোনও টিজার, ট্রেলার বা অন্যান্য ভিডিও জমা দেওয়া হয়নি। সিবিএফসি সাধারণত সিনেমা হল ও টিভিতে প্রদর্শিত বিষয়বস্তুর জন্য অনুমোদন দেয়, কিন্তু ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কনটেন্ট তাদের অনুমতির আওতায় পড়ে না। তাই টিজারটি সিবিএফসি না দেখলেও আইনগতভাবে এটি আপলোড করতে কোনো বাধা নেই।
Dev: 'সম্মান কামাতে সবাই পারে না', একথা কেন বললেন দেব?
অভিযোগকারী ঊষা মোহন মহিলা কমিশনে পাঠানো চিঠিতে লিখেছেন যে টিজারটি কোনো বয়সসীমা সতর্কতা ছাড়াই ইউটিউবে প্রকাশ করা হয়েছে। তাঁর দাবি, এটি “মহিলাদের মর্যাদা ক্ষুণ্ন করে” এবং “কন্নড় সংস্কৃতিকে অপমান করে।” তিনি কমিশনের কাছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আবেদনও জানান।
উদয়পুরে রাজকীয় বিয়ে: নূপুর শ্যানন ও স্টেবিন বেনের তিন দিনের গ্র্যান্ড সেলিব্রেশন
তবে বিতর্কের পাশাপাশি টিজারটি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকের প্রশংসাও কুড়িয়েছে। ‘অ্যানিমেল’ ও ‘কবীর সিং’-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা টিজার দেখে এক্সে লিখেছেন, “টক্সিক টিজার আমাকে মুগ্ধ করেছে- এর স্টাইল, অ্যাটিটিউড, ক্যাওস।” চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মা আরও এগিয়ে গিয়ে পরিচালক গীতু মোহনদাস-কে “মহিলা ক্ষমতায়নের চূড়ান্ত উদাহরণ” বলে উল্লেখ করেন এবং মন্তব্য করেন যে এমন দৃশ্য ধারণ করার সাহস অনেক পুরুষ পরিচালকও দেখান না।
টক্সিক হলো কেজিএফ ফ্র্যাঞ্চাইজির বিপুল সাফল্যের পরে, যশের প্রথম বড় রিলিজ। কেজিএফ ২ ভারতে ৮৬০ কোটি এবং বিশ্বব্যাপী ১২১৫ কোটি টাকা আয় করে, ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এক উল্লেখযোগ্য রেকর্ড গড়ে। প্রথম কেজিএফও বিশ্বব্যাপী, ২৩৭ কোটি আয় করেছিল।
এখন দেখা যাচ্ছে, টক্সিক মুক্তির তারিখ ১৯ মার্চ। একই দিনে মুক্তি পাবে ধুরন্ধর-এর সিক্যুয়েল, যার প্রথম অংশ বিশ্বব্যাপী ১২৫৮ কোটি টাকা আয় করে বক্স অফিসে ঝড় তুলেছিল। ফলে বক্স অফিসে, আগামী মার্চে বড় লড়াই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us