/indian-express-bangla/media/media_files/2026/01/24/yash-nusrat-saraswati-puja-2026-01-24-13-01-39.jpg)
বাসন্তী আবেশে নুসরত, পুত্র ঈশানকে কোলে নিয়ে যশ
সরস্বতী পুজোর (Saraswati Puja) দিনে বাসন্তী রঙের আবেশে এক অনন্য সুন্দর মুহূর্ত কাটাতে দেখা গেল যশ (Yash Dasgupta) ও নুসরাতকে (Nusrat Jahan) তাঁদের পুত্র ঈশানকে সঙ্গে নিয়ে। এদিন যেন পুরো পরিবেশটাই ছিল আলো, আনন্দ আর বাঙালিয়ানার রঙে মোড়া। নুসরতের পরনে ছিল হলুদ রঙের বাঙালিয়ানা শাড়ি, যেখানে তাঁর সাজে ফুটে উঠেছিল একদিকে ঐতিহ্য, অন্যদিকে মাতৃত্বের কোমলতা। অন্যদিকে যশের পরনেও ছিল হলুদ রঙের পাঞ্জাবি। ছোট্ট ঈশানকে কোলে বসিয়ে যশ-নুসরাতকে দেখে বোঝাই যাচ্ছে তাঁদের কাছে এই মুহূর্ত কতটা বিশেষ।
- Jan 24, 2026 19:57 IST
Rimi Sen: বলিউড ছেড়ে দুবাইয়ে রিমি সেন, নতুন ঠিকানা রিয়েল এস্টেট
প্রাক্তন অভিনেত্রী রিমি সেন, সম্প্রতি অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিয়ে, দুবাইয়ে রিয়েল এস্টেট ব্যবসায় মনোনিবেশ করার সিদ্ধান্তের কথা প্রকাশ করেছেন। একটি সাম্প্রতিক পডকাস্টে, তিনি বলিউড ইন্ডাস্ট্রির বাস্তবতা, লিঙ্গ বৈষম্য এবং নিজের নতুন ক্যারিয়ার পথ নিয়ে খোলামেলা আলোচনা করেন। তাঁর মতে, অভিনয়ের জগতে, নারীদের কর্মজীবনের স্থায়িত্ব খুবই সীমিত, যেখানে রিয়েল এস্টেট একটি অনেক বেশি স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি সম্ভাবনাময় ক্ষেত্র।
- Jan 24, 2026 18:18 IST
Mouni Roy: ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি অভিনেত্রী, ক্ষোভে ফেটে পড়লেন মৌনী রায়
অভিনেত্রী মৌনী রায় সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তাঁর জীবনের এক অত্যন্ত অস্বস্তিকর ও বিব্রতকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। হরিয়ানার কারনালে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে তিনি কিছু বয়স্ক পুরুষের কাছ থেকে হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন। মৌনীর কথায়, ঘটনাটি তাঁর কাছে ভীষণ লজ্জাজনক ও মানসিকভাবে কষ্টদায়ক ছিল। এই পোস্ট প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া।
- Jan 24, 2026 16:16 IST
Border 2: প্রথম দিনেই ঝড়, বক্স অফিসে ‘বর্ডার ২’-এর দুর্দান্ত ওপেনিং
‘বর্ডার ২’ (Border 2) বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করেছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই ছবিটি দেশের বক্স অফিসে ৩০ কোটি টাকা আয় করে। পরে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ নিশ্চিত করেছেন, প্রথম দিনে আয় হয়েছে ৩২.১ কোটি টাকা।
- Jan 24, 2026 14:38 IST
Raj-Shubhashree: সাদা পাঞ্জাবি আর সবুজ শাড়িতে নজরকাড়া রাজ-শুভশ্রী
ধূপের গন্ধ আর শঙ্খধ্বনির পবিত্র আবেশে এক মুহূর্তে যেন থমকে গেল সময়। সাদা পাঞ্জাবিতে শান্ত-গম্ভীর রাজ চক্রবর্তী আর সবুজ আকর্ষণীয় শাড়িতে অপরূপা শুভশ্রী গঙ্গোপাধ্যায় দু’জনকে পাশাপাশি দাঁড়িয়ে সরস্বতী পূজার আরতি করতে দেখে চোখ ফেরানো দায়। একদিকে তারকাখ্যাতির ঝলক, অন্যদিকে বাঙালির চিরন্তন সংস্কৃতির সরল সৌন্দর্য এই দুইয়ের মেলবন্ধনেই হাইজ প্রোডাকশনের সরস্বতী পূজা হয়ে উঠল মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত।
- Jan 24, 2026 13:52 IST
Kamaal R Khan Arrested: গুলি চালানোর অভিযোগে কামাল আর খান গ্রেফতার, মামলা দায়ের
সোশ্যাল মিডিয়ায় বলিউড সিনেমা ও তারকাদের সমালোচনার জন্য পরিচিত কামাল আর খান গ্রেপ্তার (Kamaal R Khan Arrested)। গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পিটিআই-এর প্রতিবেদনের অনুযায়ী, শুক্রবার গভীর রাতে তাঁকে ওশিওয়ারা থানায় তলব করা হয়, যেখানে তিনি অভিযোগ অনুযায়ী তাঁর লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থেকে দুটি রাউন্ড গুলি চালানোর কথা স্বীকার করেন। পুলিশ জানিয়েছে, খান-এর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (BNS) এবং অস্ত্র আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
- Jan 24, 2026 13:14 IST
Madhumita Sarcar Marriage: বসন্ত পঞ্চমীর রাতে ফের বিয়ের পিঁড়িতে মধুমিতা সরকার
বসন্ত পঞ্চমীর রাতে সাত পাকে বাঁধা পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarkar) ও দেবমাল্য চক্রবর্তী। ছোটবেলার বন্ধু ও দীর্ঘদিনের সঙ্গী দেবমাল্যর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মধুমিতা একেবারে বাঙালিয়ানার আবেশে। তাঁদের এই বিশেষ দিনটি হয়ে উঠল ভালোবাসা আর ঐতিহ্যের সুন্দর মেলবন্ধন। বারুইপুরে ঘরোয়া পরিবেশে, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই বিয়ে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us