
যশের ৪০তম জন্মদিনে মুক্তি পেল টক্সিকটিজার
যশের জন্মদিনেই নির্মাতারা প্রকাশ্যে আনলেন তাঁর নতুন ছবি টক্সিক (Toxic)-এর টিজার। আর টিজার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে চোখে পড়ার মতো। প্রায় তিন বছর পর রকি ভাই হিসেবে যশের (Yash) প্রত্যাবর্তন যে কতটা ধামাকা আনতে চলছে তা স্পষ্ট ইঙ্গিত মিলেছে ছবির টিজারেই। দেখার আগে একবার গভীর শ্বাস নিয়ে বসে পড়ার পরামর্শ দিচ্ছেন অনুরাগীরাই, কারণ এখানে অ্যাকশন, স্টাইল আর ভয়ংকর আবহ একসঙ্গে ধেয়ে আসে।
যশের ৪০তম জন্মদিনে মুক্তি পাওয়া প্রায় তিন মিনিটের এই টিজারটিতে প্রথমবার পুরোপুরি পরিচয় করানো হয়েছে তাঁর চরিত্র ‘রায়া’র সঙ্গে। বিস্ফোরণ, ছুটে আসা গুলি, আগুনে জ্বলন্ত দৃশ্য, ছিন্নভিন্ন দেহ আর রোমাঞ্চকর মুহূর্ত মিলিয়ে এক ভয়াল ও তীব্র পরিবেশ তৈরি করেছে টিজারটি।
আরও পড়ুন: ওটিটিতে সুপারহিটের ঝড়! ফিরছে মির্জাপুর, ফ্যামিলি ম্যান, সঙ্গে নতুন বাংলা সিরিজের চমক
টক্সিক যশের কেরিয়ারের অন্যতম বড় ও ভিন্নধর্মী প্রজেক্ট। ছবিটির ট্যাগলাইনই বলে দেয় অনেক কিছু, ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’, অর্থাৎ এটি কোনো সাধারণ মাসালা অ্যাকশন ছবি নয়, বরং ডার্ক, হিংস্র ও বাস্তবধর্মী গল্পে মোড়া এক প্রাপ্তবয়স্কদের রূপকথা। এই ছবিতে যশকে দেখা যাবে ‘রায়া’ নামের একটি শক্তিশালী ও রহস্যময় চরিত্রে। টিজার অনুযায়ী, রায়া শুধুমাত্র একজন অ্যাকশন হিরো নয়, বরং ভয়, ক্ষমতা আর ধ্বংসের প্রতীক।
আরও পড়ুন: ‘ভাঙতে শিখিনি, ছাড়তেও চাইনি’, ৬৮টি ট্যাবলেট খেয়েও বেঁচে ফেরা দেবলীনা নন্দীর ভাঙা জীবনের স্বীকারোক্তি
তাঁর উপস্থিতিতেই বিস্ফোরণ, আগুন, মৃত্যু আর আতঙ্কের আবহ তৈরি হয়। চরিত্রটি রকি ভাইয়ের থেকেও অনেক বেশি ডার্ক ও ভয়ংকর বলে মনে করছেন অনুরাগীরা। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ মার্চ। একই দিনে মুক্তি পেতে চলেছে আরেকটি বড় ছবি ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2), ফলে বক্স অফিসে বড়সড় সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us