/indian-express-bangla/media/media_files/2025/09/10/cats-2025-09-10-13-39-03.jpg)
প্রাজক্তার সফর বাতিল
Prajakta Koli cancel Nepal Visit: প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার পরেও নেপালের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বর্তমানে ভারতের পড়শি দেশ নেপালের শাসনভার সেনার দখলে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই মুহূর্তে রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। বুধবার সকাল থেকে নেপালে বড় ধরনের কোনও অশান্তির ঘটনা না ঘটলেও বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। নেপালের এই ভয়ংকর পরিস্থিতিতে আতঙ্কিত ইউটিউবার-অভিনেত্রী প্রাজক্তা কোলি। ভয়াবহ দৃশ্য দেখে রীতিমতো আতঙ্কিত। এইরকম উত্তপ্ত পরিস্থিতিতে নেপাল সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন প্রাজক্তা। হিংসাত্মক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন 'যাঁরা দেশভাগের আগে দাঙ্গায়...', 'বিতর্কের মাঝে দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে কী বললেন অনুপম?
'জুগ জুগ জিও' খ্যাত প্রাজক্তা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নেপালের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, 'নেপালে গতকাল যা ঘটেছে তা সত্যিই হৃদয়বিদারক। এখন কোনও ধরনের উদযাপন করা একেবারেই ঠিক নয় বলে আমার ব্যক্তিগতগত মত। যাঁরা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের পরিবারগুলোর জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে। আমি সত্যিই সেখানে গিয়ে প্রত্যেকের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু, আমার ইচ্ছেপূরণের জন্য সময়টা একেবারেই উপযুক্ত নয়। আশা করি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে।'
আরও পড়ুন সড়ক দুর্ঘটনায় প্রয়াত কাজল! সলমানের নায়িকার মৃত্যুর খবরে তোলপাড়, এরপর যা হল...
/indian-express-bangla/media/post_attachments/0bee0e8f-44c.jpg)
আরও পড়ুন বিশালাকার মস্তিষ্ক-ছোট্ট হাত পা! বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন জ্যাকলিন
মাতৃভূমিতে প্রতিবাদীদের ওপর সহিংস দমননীতি চালানোর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন অভিনেত্রী মনীষা কৈরালা। তিনি দিনটিকে নেপালের জন্য একটি 'কালো দিন' বলে উল্লেখ করেন। নেপালে জন্ম মনীষার। সোশ্যাল মিডিয়ায় রক্তে ভেজা একটি জুতোর ছবি শেয়ার করে নেপালি ভাষায় লেখেন, 'আজ নেপালের জন্য এক কালো দিন। যেখানে দুর্নীতির বিরুদ্ধে ও ন্যায়বিচারের দাবিতে সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠ থামাতে পাল্টা বুলেট ছোড়া হয়।'
আরও পড়ুন ভুয়ো ওয়েবসাইটে বিকৃত ছবি-কণ্ঠস্বরের অপপ্রচার, আদালতের দ্বারস্থ ঐশ্বর্য


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us