/indian-express-bangla/media/media_files/2026/02/05/non-2026-02-05-16-21-32.jpg)
ভয়ঙ্কর বিপদে নন্সেন...
শমীক অধিকারী অর্থাৎ নন্সেন- তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভয়ঙ্কর। এই জনপ্রিয় ইউটিউবার, কিছুদিন আগেই বাটন নামন কন্টেন্টের কারণে বেশ আলোচনায় এসেছিলেন। বিশেষ করে সরকারপক্ষের নজরে আসেন তিনি। তবে, আজ যা শোনা যাচ্ছে তাকে নিয়ে, তা মারাত্মক। কেন?
শমীক অধিকারী, তিনি নাকি এক বান্ধবীকে হেনস্থা করেছেন। তাকে প্রকাশ্যে মারধোর করেন। এমনকি, সুত্র মারফত খবর, সেই ঘটনা এত অতিরিক্ত খারাপ জায়গায় চলে যায়, যে মেয়েটির সামনেই শমীকের বাবা-মা এও বলছিলেন, যেন কেউ জানতে না পারে। সেই নির্যাতিতা বেহালা থানায় অভিযোগ দায়ের করেছেন।
Swastika Mukherjee: গড়িয়াহাটে নিজেই নাইটি কেনেন, বাড়িতে বাসন মাজেন-স্বস্তিকার অচেনা দিক
শমীকের নাম-ঠিকানা থেকে শুরু করে, তাঁর সঙ্গে কখন এই ঘটনা ঘটে, সবটাই উল্লেখ করেছেন সেই ভুক্তভোগী। ফেব্রুয়ারী মাসের ২ তারিখ রাত সাড়ে ন'টা নাগাদ এই ঘটনা ঘটে। মারলিন ফ্ল্যাটে হেনস্থার শিকার হন এই নির্যাতিতা। কী লেখা আছে অভিযোগ পত্রে?
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি অভিযোগকারীর একজন বন্ধু। অভিযোগে বলা হয়েছে, নির্দিষ্ট তারিখ, সময় ও স্থানে অভিযুক্ত ব্যক্তি বেআইনিভাবে অভিযোগকারীকে আটক করে, ঘুষি ও কিলঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করে। তার পরিধেয় পোশাক টেনে ও অনুচিতভাবে স্পর্শ করে, তার শালীনতা ক্ষুণ্ণ করে এবং পারস্পরিক বিরোধের জেরে তাকে হুমকিও দেয়।
সুত্রের খবর, শমীকের বাড়িতে পুলিশি হানা দেওয়া হয়েছে। এবং, সেখান থেকেই পালিওয়ে গিয়েছেন সেই ইউটিউবার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। তিনি ফোন তোলেননি। সবশেষে ফোন সুইচ অফ করে দেন তিনি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us