/indian-express-bangla/media/media_files/2026/03/03/alvi-2026-03-03-16-48-52.png)
যা বললেন আলভী...
ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর দেওয়া ২৮ মিনিটের ভিডিও বার্তাই এখন আলোচনার কেন্দ্রে। সেখানে তিনি স্পষ্টভাবে বলেন, “তিথির জন্মদিন উদ্যাপন করতে নেপাল গিয়েছি- এটা কেউ প্রমাণ করতে পারবে না। বিষয়টিকে অযথা জটিল করা হচ্ছে।” সহশিল্পী ইফফাত আরা তিথির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ওঠা অভিযোগের জবাবে আলভী দাবি করেন, এটি কেবল সহকর্মীদের স্বাভাবিক বন্ধুত্ব ও পেশাগত ঘনিষ্ঠতা। তাঁর কথায়, “দীর্ঘদিন একসঙ্গে কাজ করলে একটা নির্ভরশীলতা তৈরি হতেই পারে। তার মানে এই নয় যে আমি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব। আমার জীবনে স্ত্রী একজনই- ইকরা। আমি কখনো তাকে ডিভোর্স দিতে চাইনি।”
এই বক্তব্যের পেছনে রয়েছে এক মর্মান্তিক ঘটনা। আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা ২৮ ফেব্রুয়ারি আত্মহত্যা করেন। এর আগের দিন, ২৭ ফেব্রুয়ারি, নাটকের শুটিংয়ে আলভী ও তিথি নেপালে ছিলেন- যেদিন ছিল তিথির জন্মদিন। বিনোদন অঙ্গনে গুঞ্জন ছড়ায়, জন্মদিন উদ্যাপনের উদ্দেশ্যেই নেপালে শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছিল। ঘটনার এই সময়কাল নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
ইকরার মৃত্যুর পর তাঁর পরিবার সরব হয়েছে। মা রেবেকা সুলতানা ও অন্যান্য স্বজনদের অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেই মানসিক চাপে ছিলেন ইকরা। তাঁদের দাবি, “আমাদের মেয়েটি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিল। আমরা সুষ্ঠু তদন্ত চাই।” ইকরার বাবা কবির হায়াত খান, পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় দুই বছর ধরে তিথির সঙ্গে আলভীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে তাঁদের ধারণা।
Sonakashi Sinha: হেলমেটের ভেতর রং! স্কুটিতে পালালেন জহির, ধাওয়া সোনাক্ষীর
অন্যদিকে, স্ত্রী মৃত্যুর পরও দেশে ফেরেননি জাহের আলভী। একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, দাফনের আগে ঢাকায় ফিরবেন। তবে শেষ পর্যন্ত তিনি আসেননি, যা নিয়ে সমালোচনা আরও বেড়েছে। তিথির সঙ্গে সম্পর্কের বিষয়ে আলভী আরও বলেন, “ইকরা ও তিথিকে অনেকবার একসঙ্গে দেখেছেন সবাই। কফিশপে, আড্ডায়- অনেক সময় একসঙ্গে কাটিয়েছি। যদি বিষয়টা এতটাই খারাপ হতো, তাহলে সেটা এতদিন গোপন থাকত না।”
ভিডিও বার্তার এক পর্যায়ে তিথিকে নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গে মুখ খোলেন জাহের আলভী। তিনি বলেন, দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে গেলে সহশিল্পীদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। তাঁর ভাষায়, “আমাদের অঙ্গনে একজন শিল্পীর সঙ্গে আরেকজন শিল্পীর ভালো বন্ধুত্ব বা বোঝাপড়া হতেই পারে। তিথির সঙ্গে আমারও তেমনই একটি ভালো সম্পর্ক ও নির্ভরশীলতার জায়গা তৈরি হয়েছিল। তাঁর জন্মদিনে আমি আলাদা কিছু করিনি। যা হয়েছে ইউনিটের তরফে করছি।”
দোলপূর্ণিমায় রঙে-প্রেমে রাঙা দিব্য-দিব্যানী, ভাইরাল রোম্যান্টিক ভিডিও
তবে এই সম্পর্ককে কেন্দ্র করে যে অভিযোগ উঠেছে, তা তিনি সরাসরি নাকচ করেন। আলভী স্পষ্টভাবে বলেন, “এর মানে এই নয় যে আমি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব। এমন কথা আমি কোনো দিন ইকরাকে বলিনি, তিথিও আমাকে বলেনি। তাই এটাকে আপনারা অন্যভাবে ব্যাখ্যা করতে পারেন না।” এদিকে ঘটনাটি ঘিরে শোবিজ অঙ্গনে তীব্র আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনা ও পাল্টা বক্তব্য। পরিবারের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে। পুরো বিষয়টি এখন আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us